ইউজার লগইন

কবিতা: ডায়ালগ থেকে সংলাপ

বাস্তবতার শানানো ছোঁরার আঘাতে আমরা অবাস্তব স্তব্ধ হয়েছি।
আমাদের কেটেছে বিষঁদাত, ছিঁড়েছে ভ্রান্তির নির্মম করাত।

আমরা এখন আত্মাকে ভয় পাই।
লোকে বলে: অবোধ পাগল।

আমরা এখন মিছিলে যাইনা, তবু
ঘন ঘন টি.এস.সি তে যাই।

অথচ মিছেলে গিয়েছি বলে আমরা জন্মকে চি-নে-ছি।
মিছিলে গিয়েই আমরা মৃত্যুকে চি-নে-ছি।
স্লোগানে শিখেছি; ‘মৃত্যুর নামই বেঁ-চে-থা-কা’।
অথবা জন্মের অপর নাম মৃত্যু।

আমরা মিছিলে গিয়েই সম্ভবতঃ মিছিল চিনেছি।
অখন্ড মিছিলকে খন্ড খন্ড দেখেছি‌।
রক্ত দেখেছি।
রক্তের নৃত্য দেখেছি।
লাশ হতে দেখেছি।
শিক্ষা পেয়েছি।
আমাদের শিক্ষা দোলে ইতিহাসের রোদ্দুরের ভেতর।
আমাদের শিক্ষা দোলে কালের বহমান স্রোতের আলোয়ার ভেতর।
আমরা এখন মিছিলে যাইনা।
পার্কে যাই।
ডেটিং করি।
চিঠি লিখি।
ভালোবাসা চাই।
ভালোবাসা চেয়ে চেয়ে পরিবর্তিত হয়েছি।
অসম্ভব মৃত হয়েছি।
অথবা দ্বিতীয় জন্ম পেয়েছি।

এভাবেই দ্বিতীয় জন্ম আমাদের মৃত্যুর দিকে টানে।
আমরন মৃত্যু।

অথচ আমাদের বেঁচে থাকা প্রয়োজন।
অথচ আমাদের মিছিলে যাওয়া প্রয়োজন।
অথচ আমাদের অশ্লীল সংলাপে আবদ্ধ হওয়া প্রয়োজন।
অথচ আমাদের ইতিহাসের অংশ হওয়া বড়ো বেশি প্রয়োজন।

১২/১১/১৯৯৯ ইং।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


অথচ আমাদের ইতিহাসের অংশ হওয়া বড়ো বেশি প্রয়োজন।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শেষটা ভাল হয়েছে অনেক।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ইমন রেজা's picture

নিজের সম্পর্কে

“পার হয়ে যায় গরু, পার হয় গাধা, আমি একা তীরে আছি, হাত পা বাঁধা...” তবু আমি ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি বাংলা, ভালোবাসি কবিতা, জীবন, স্বপ্ন, সত্য ও সুন্দর যা কিছু সব...ভালোবাসি খুব বৃষ্টির শব্দ, পাখি, সকালের রোদ..শিশুর মায়ায়ী হাসি, ফুল, কৃষকের মুখ আর সবুজ ধানক্ষেতের আল বেয়ে হেঁটে যাওয়া বাংলার নারী..আর ভালোবাসি তাদের, যারা ভালোবাসে আমাকে আর আমার স্বপ্নকে...

আমি, হ্যাঁ আমি। আমি ইমন রেজা।
নিজের সম্পর্কে যতটুকু জানি তাতে বলা যায় যে, আমি আসলে সাটামাটা আর অন্তর্মূখী স্বভাবের একজন মানুষ। কবিতা ভীষণ ভালোবসি। ভালোবাসি গান, যে কোনো বাঙলা গান। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আর লালনের গান আমার বিশেষ পছন্দের।
একসময় আড্ডাবাজি খুব পছন্দ করতাম। এমনও সময় গেছে প্রায় সারাদিন আড্ডা মেরে কাটিয়ে দিয়েছি। ইদানিং আর আড্ডাবাজি তেমন ভালো লাগছে না। প্রায় সারাক্ষণ বাসায়ই থাকি এখন। এখন আমার সময় কাটে বই আর কম্পুটার নিয়ে। কম্পুটারে বসে বসে যা খুশি তা-ই করে বেড়াচ্ছি।

ইদানিং আমার পড়ার বিষয় উইকিপিডিয়া’র তথ্যাবলী। জিনিসটা আসলেই জটিল। পৃথিবীকে জানার কি আসলে শেষ আছে? না শেষ নেই। সুতরাং পৃথিবীকে এবং নিজেকে জানার চেষ্টা’টাই করে যাচ্ছি সারা জীবন ধরে…...