ইউজার লগইন

তনুশ্রী

মসজিদ খেকে ভেসে আসছে আযানের ধ্বনি।ক্রমে তার পাল্লাটা ছড়িয়ে পড়ছে আশেপাশের লোকালয়ে।আবার এই ধ্বণিটাই মিলিয়ে যাচ্ছে দূরের সীমাহীন প্রান্তরে।কী অন্যবদ্য এক প্রাকৃতিক খেলা ।এটাই অনুভব করছিলাম এতক্ষণ।কী আর্শ্চয আর বিচিত্র এই পৃথিবী। সারা রাতের নির্ঘুম একজোড়া চোখে কুয়াশা ভেজা সকালের মত জড়িয়ে আছে কয়েক ফোঁটা অশ্রু।সারাটা রাত কেটেছে ঘুমহারা চাতকের মত ভোরের প্রতীক্ষায়। আর পারছি না ?আমি জানি,ভোরের কুয়াশার স্থায়িত্বকাল কতটুকু , আমার এই অশ্রুর সময়ও হয়ত ততটুকুই তবু হৃদয়ের বেষ্টনী থেকে যে অদৃশ্য
যন্ত্রনা ক্ষরিত হচ্ছে তার বাধ আমি কী দিয়ে দিব ?

তুমি বলেছিলে, আমায় বুঝতে পার। পারতেও হয়ত।কিন্তু আমি জীবনের এতটা সময় কাঠিয়েও তোমায় আজও বুঝতে পারলাম না।স্রষ্টা হয়ত মানবীদের এমন সব গুণ দিয়েছেন যা দিয়ে তারা শত মানব সন্তানকেও অবুঝ বানিয়ে রাখতে পারে।আমিও হয়ত এই অবুঝদের তালিকায় পড়ে গেছি।তোমার এই নিষ্টুর মনোভাবটা কোনদিনই বুঝতে পারি নি।

আমার সবকিছুই তো তোমার কাছে পাগলামি লাগত।আসলেই আমি একটা পাগল ছিলাম আর তা মনে হয় তোমারই জন্য। কই, এখন তো কেউ আর আমাকে পাগল বলে না? আজ আর একটা পাগলামি আমি করব। জানি,আজ তুমি আর আমায় আগের মত সেই 'পাগল' আখ্যাটা দিতে পারবে না। র্নিমল পবিত্র ঐঅক্ষি জোড়া দিয়ে অপলক তাকিয়ে ভাববে, আমি এসব কী বলছি? সত্যিই বলছি বিশ্বাস কর "আমি তোমায় অনেক ভালবাসি"। হয়ত আগেও ভাসতাম তবে তোমার অভাবটা আমায় ভালবাসা শব্দটার সাথে বেশ জড়িয়ে দিয়েছে। মনে মনে হাসছ.......না।
কিন্তু আমি যে হাসতে ভুলে গেছি।

তনুশ্রী তোমার কী মনে পড়ে তোমার আর আমার সেই প্রথম দেখা কলেজের লাইব্রেরিতে। মেঘ
সাদা একটা জামা, গাঢ় কাজলে আবৃত একজোড়া চোখ,কালি কালো তিলের মত একটা টিপ,
একরাশ অবাধ্য চুলের আলোড়ন,ঐ মিষ্টি রোদমাখা হাসি..........আমি আজও
বুলতে পারি নি। আর এটাও জানি না যে কোন দিন ভুলতে পারব কী না। তোমার সাথে আমার প্রথম ও শেষ দুই দেখাতেই তোমার ড্রেস সাদা রংয়ের। কী আজব তাই
না.....আমি জানি সাদা তোমার প্রিয় রং। তাই তুমি আমার আর তোমার ইতিকথাটা সাদা দিয়েই শেষ করেছ। ঘুমন্ত তোমায় ঐ সাদা কাপড়ের টুকরাগুলোর মাঝে সহ্য করতে পারছিলাম না। তোমায় বড় একা লাগছিল। বুকের ভিতর একটা প্রচন্ড ব্যথ্যা অনুভব করছিলাম। বলতে ইচ্ছা করছিল "আমায় একা ফেলে কেন চলে গেলে? আমায় সঙ্গে নেবে না?" বলতে পারি নি ভয়ে যদি তোমার ঘুম ভেঙ্গে যায়।

তোমার আমার ঐ দিনগুলো আজ খুব মনে পড়ছে। ঐ মুর্হূতগুলো আজও আমার জীবনের সেরা সময়। ঐ রমনা,টিএসসি,তুরাগের পাড়,রিকসায় ঘুরাঘুরির কথা গুলো কেন যেন ভুলে থাকতে পারছি না। তুমি কী ঐ জগতে গিয়ে এগুলো ভুলে গেছ?

তুমি বলেছিলে কোন দিন ছেড়ে যাবে না।তুমি কথা রাখনি। আমায় পাষানের মত একা ফেলে চলে গেছ। আমার মাঝে মাঝে তোমার প্রতি অভিমান করতে ইচ্ছা করে। তুমি আমার প্রতিটি রাতকে বিষাদময় করে দিয়েছ। জমাট বাধাঁ অন্ধকারে তুমি তোমার স্মৃতিগুলো নিয়ে আমায় আকড়ে ধর। আমার যে অনেক কষ্ট হচ্ছে। আমি আর পারছি না? আজ তোমার জন্মদিন। এই প্রথম তুমি একাই হয়ত জন্মদিন পালন করবে। ভেব না, আমি আসছি তো তোমার কাছে। আজও কী কথা বলবে না? আমি জানি ফুল তোমার অনেক প্রিয়। তাই তোমার মাঠির কুটিরের কাছে হাসনাহেনার একটা গাছ লাগিয়েছি। হাসনাহেনার গন্ধে বিভোর হয়ে তোমায় নিয়ে পূর্ণিমা দেখবে। কিন্তু তুমি তো ঘুমিয়ে আছ। তুমি যে অনেক ক্লান্ত।
বিশ্বাস কর আমি তোমার ঘুম ভাঙব না শুধু নয়ন জোড়া দিয়ে একটু দেখব।

জাকির হোসেন শুভ্র
04.08.2013

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.