অবেলা নবান্ন
সোনালি আলোর ক্লান্ত মিছিল
ধবল বক কিছু গাঙচিল
কুয়াশারা দলবেঁধে পর্দা আঁকে
যৌবনা ধানক্ষেত হেমন্ত বাঁকে।
কৃষাণির চোখে খেলে নবান্ন সুখ
দাদনের হিসেবে ধক করে বুক
প্রকৃতি অকৃপণ গেয়ে যায় গান
যুগে যুগে মহাজন জোঁকের প্রাণ।
বিজয়ার দিনে মা-দেবী দেহ ত্যাগ করে
অসুরেরা অমর প্রাণ থাকে মনঘরে
গাঙচিল বকগুলো বড় অসহায়
জলাশয় নগরায়ন হয় অবেলায়।
কৃষকের বুকে আজ বহুজাতিক ছুরি
নবান্ন অনেক আগেই হয়ে গেছে চুরি।
সোনালি রোদগুলো হয়ে যায় পর
হেমন্তেই শুষ্কতা ভেঙ্গে যায় ঘর।
সোনালি আলোর ক্লান্ত মিছিল
ধবল বক কিছু গাঙচিল
কুয়াশারা দলবেঁধে পর্দা আঁকে
যৌবনা ধানক্ষেত হেমন্ত বাঁকে।
কৃষাণির চোখে খেলে নবান্ন সুখ
দাদনের হিসেবে ধক করে বুক
প্রকৃতি অকৃপণ গেয়ে যায় গান
যুগে যুগে মহাজন জোঁকের প্রাণ।
বিজয়ার দিনে মা-দেবী দেহ ত্যাগ করে
অসুরেরা অমর প্রাণ থাকে মনঘরে
গাঙচিল বকগুলো বড় অসহায়
জলাশয় নগরায়ন হয় অবেলায়।
কৃষকের বুকে আজ বহুজাতিক ছুরি
নবান্ন অনেক আগেই হয়ে গেছে চুরি।
সোনালি রোদগুলো হয়ে যায় পর
হেমন্তেই শুষ্কতা ভেঙ্গে যায় ঘর।





হুম ভালো লেগেছে।
ভেবেছিলাম খুব ভালো লাগবে।
@ অনিমেষ ভাই।
==============
কবিতা ভালো লাগে প্রেমের কবিতা।
এভাবের গদ্য হলে আরো জমে যেতো।
আপিনি কি এটার মাঝে কোনো প্রেম খুঁজে পান নি?
-----------------------------------
দেশপ্রেমের দেখা পাইছি।
ধন্যবাদ, প্রেমকে গৃহবন্দি করা ঠিক না।

---------------------------
শুভ বিজয়া
শুভ বিজয়া
-----------------
সাম্রাজ্যবাদ বিরোধী মানবিক চেতনা নির্ভর কবিতা।প্রকৃতিবাদ ও আছে কবিতায়। দেশ প্রেমও ভাল লেগেছে।
ধন্যবাদ অতিথি ভাই, ভালো লাগা মন্দ লাগা দুটোই আমার পুজি।
=========
দারুন লেগেছে কবিতা। খুব সুন্দর ও বাস্তব।
ধন্যবাদ ভাই।
শুভ বিজয়া
============
ভাল কবিতা।
অনেক ধন্যবাদ বিষণ্ণ বাউঃ ভাই
=================
মন্তব্য করুন