ডুবে ডুবে প্রেম
সাদাসিধা এক ছেলে ভাব লজ্জিত,
মেয়েদের দেখে যেনো অতিশয় ভীত,
সমুখেতে মেয়ে দেখে পিছে হাঁটা দিতো।
বন্ধুরা কতো নামে করে অভিহিত,
দেয়নাকো সেই ছেলে কোন জবাব-ই-তো,
হয়নাকো কোনরূপে কিছু প্রভাবিত!
কেউ বলে গেঁয়ো তাই নয় বিকশিত,
আরো নানা সন্দেহে হয় উপনীত,
সেই ছেলে তাতে যদি ভ্রূক্ষেপ দিতো!
একদিন ম্যাগাজিনে হয় প্রকাশিত,
ছেলেটার একখানা লেখা সচরিত,
কবিতার ভাঁজে ভাঁজে প্রেম বিগলিত।
সাদামাটা ছেলে শেষে হাতেনাতে ধৃত,
ডুবে ডুবে একদম প্রেমে নিবেদিত,
কবিতার ভাষা তার, অগ্নিতে ঘৃত।।





এট্টু বেশীই লাজুক, মুখচোরা।
হাঃ হাঃ
মজা লাগলো পড়তে। আরও লিখুন। ভাল থাকুন।
মজা লেগেছে জেনে স্বস্তি পেলাম। ভাল থাকুন আপনিও।
আপনার নিজের জীবনের কাহিনী নাকি?
ভালো লাগলো ।
নিজের জীবন কাহিনী মনে হচ্ছে নাকি?
দারুণ! এতো লজ্জা কোথায় যে রাখি
তাইতো লজ্জা না রাখতে উপদেশ দিই।
কবিতা খুবই মজার হয়েছে লাজুক ছেলে
মজা পেয়েছেন জেনে লেখার সার্থকতা খুঁজে পেলাম।
মজার হয়েছে কবিতা
আপনাকে ধন্যবাদ জানাই।
মন্তব্য করুন