কোম্পানীর লস
সেই ছোট বেলা থাইকা লোকসানে আছি। লাভের দেখা পাওয়াই দুস্কর। বিভিন্ন ধরনের বিভিন্ন মানের লোকসান। সম্পর্কের লোকসান, টাকা পয়সার লোকসান। তাই আজ লোকসান নিয়া কিছু গিয়ান ঢালার চেষ্টা করমু।
টাকা পয়সার লোকসানও আবার মেলা ধরনের। হারায়া যাওয়া, চুরি-ছিন্তাই হওয়া। ব্যবসায়ে লস। আবার আপনের মুবাইলখানা যে পানিতে পইড়া গেলো সেইটাও তো আর্থিক লস! প্রথমেই কই নরমাল লোকের এক টাকা আর কিপটা লোকের ১ টাকা সমান না। আপনি আপনার ২ বন্ধুরে চা খাওয়ানোর পর ১০ টা লস মাইনা নিতে পারেন। কিন্তু কিপ্টা ব্যাডা ১০০ টাকা লসের মন খারাপ করবো।
এইগুলা ছাড়াও লসের একেকটা একে রকম একেক স্বাদের।
যেমন ধরেন পকেটের গহীন চিপায় ভাজ কইরা রাখা ৫,০০০ টাকা হারাই গেলো। সেইটাতে কতটুকু মন খারাপ হবে? কইতে পারেন বোকার মত প্রশ্ন, পাচ হাজার টাকার মন খারাপ!
এখন যদি আপনি জুয়ায় ৫,০০০ টাকা হারেন তাইলে কিন্তু পাচ হাজার টাকার লস মনে হবে না। বড়জোর হাজার দুই এক এর মনকষ্টে পড়তে পারেন। কারন জুয়া যেহেতু খেইলা হারছেন সেহেতু কিছুটা উপভোগও কর্ছেন। তবে জুয়ায় যদি জালিয়াতির শিকার হন তাইলে ভিন্ন কথা। তখন লসের কষ্ট ১০,০০০ ছাড়ায়া যাইতে পারে। আর টাকাটা যদি কোনো ইমারজেন্সীর জন্য হয়, আর ব্যাকআপ মানি না থাকে তাইলে ১২,০০০ ছাড়ায়া যাইবো।
ঠিক তেমনি ৫,০০০ টাকার মোবাইল হারায়া ফালাইছেন। ৫,০০০ টাকা লস। রাত ১১ টায় শ্যামলীর ছিন্তাইকারি গলায় ক্ষুর ঠেকায়া নিয়া গেলো। লস নাই কোনো। বরং ৫,০০০ টাকা লাভ। কারন ১০,০০০ টাকার মাইরের হাত থিকা বাচছেন।
আর যদি লোকাল বাস থিকা নেয় তাইলে ১০,০০০ লস। মোবাইল + বোকা হইয়া যাওয়া। পকেটে না হাতে রাখতে হয়, সাবধানে চলবা এইরকম উপদেশ বানী যত পাইবেন ততই বাড়বো লসের পরিমান।
বসুন্ধরা সিটিতে সাথের সংগী বার বার কয়, 'ড্রেস টা এত্তো কিউট। ৫,০০০ টাকা থাকলে কিনা নিতাম।' আপনি সহজাত ভদ্রতার ভংগিতে মিন মিন কইরা কইলেন, 'আমার কাছে আছে। লাগলে কউ'। উত্তর আসলো টাকা যে দিবা, ফেরত দেবো কিভাবে?
ভবিয্যতে ফিরতি গিফ্ট পাওয়ার সম্ভনা থাকলে লস নাই। ফিরতির আশা না থাকলে আর একমাত্র প্রেমিক/প্রেমিকা হইলে লস ৫০০ টাকার। আর একাধিক হইলে ৪,০০০ লস ধরা যাইতে পারে। আর যদি 'দি লান্চন' এর মত হয় তাইলে লস দাড়াইবো ১০,০০০ টাকার।
মজার ব্যাপার হইলো তবে সুপার ডুপার বাম্পার লসের পর আপনি যা কর্বেন তাই লস মনে হইবো। যেমন উপরের 'দি লান্চন' লসের পর ২০ টাকার ভাড়া ১৫ টাকা চাইলে মনে হইতে পারে, থাপ্পর মাইরা রিক্সাওয়ালার দাত ফালায়া দেই।





আমাগো আসরে কেউ অবস্থা জিগাইলে 'কোম্পানীর লস' বলাটাই রেওয়াজ। শিরোনাম সেইকহান থিকাই নেওয়া।
নিজেরে রেটিং দেওয়ার মজাই আলাদা।
লস তো লসই তার আবার এত কায়কারবার!
আপনে নিজেরে নিজে রেটিং মারেন...আর আমি দেখি রেটিং মারতে চাইয়া এই পোস্টেই রেটিং দিতে পারলাম না...
ছিনতাই আর পিকপকেটের লসের তুলনাটা দারুণ! একমাত্র/একাধিক প্রেমিক/প্রেমিকার ক্ষেত্রে লসের হিসাবটা নিদারুণ! পোস্ট পছন্দ হলো।
আপনে কি সিএ পড়েন?
এর মধ্যে আপনের হিসাবের পাতা কয়টা ??
মাথু পো্ষ্ট দিলা!!!!!!!!!
এত লসের কাহিনী কেন?ঘটনা কি?
মাথু, মিস ইউ... সুইট পোস্ট...
শেয়ারে ধরা খাইলা কত?
মাথু আসলে তার ডেটিং হিসাপ শেয়ার কর্লো
ড্রেস কিন্যা্ দিতে হইলো তাইলে?
একটা ড্রেস কিইন্যা দিয়াই কাইত ??? লসের হিসাব তো কেবল শুরু
সাঈদ ভাই আপনার অভিজ্ঞতা ঝাতি ঝানতে চায়, আপনারে আমাদের পিলিজ লাগে
লস একাউন্টিং ভালো হইছে
ভালো লাগলো। কথা সত্য। তয় আপনি কত লস খাইছেন সেইটা কিন্তু বললেন না। বইলা ফালান, কারণ এই লসগুলা সবাই-ই খায়। ব্যাপার না।
শুধু ৫০০০টাকার ড্রেস কিনেই মাফ পাইছো... খানা বাবদ কতো লস হিসাব করোনি?... নাকি ঐ হিসাবের খাতা নাই?.. একাধিক প্রেমিক/প্রেমিকার ক্ষেত্রে লসের হিসাবটা তো মারাত্নক!!
লস নিয়াই এতো কিছু লেখা যায়!!!
বাহ।বড়ই পছন্দ হইল
মন্তব্য করুন