বিদায় ২০১৩
প্রিয় ২০১৩,
সবার ভিড় থেকে আলাদাভাবে তোকে বিদায় জানানোর জন্য আমার টাইপ করতে বসা ৷ ·১৪ কে গ্রহণ করার চেয়ে তোকে বিদায় জানানোই আমার কাছে শ্রেয় ৷ মনের মাঝে স্মৃতির পাতার প্রায় অধেকটা অংশ তোর সময়েই ঘটে যাওয়া ৷ এই ১৩ তেই আমি পৃথিবীর বুকে খুজে পেয়েছি আমার কল্পনার রাজকন্যাকে ৷ তার সাথে কাটানো সময়ের সাক্ষীও এই তুই ৷ ছাত্রজীবনের সবচেয়ে খারাপ রেজাল্ট তোর সময়েই করলেও জীবনের প্রকৃত বন্ধুদেরকেও খুজে পেয়েছি তোর আমলে ৷ ১৩ তেই ঘটে গেছে জীবনের অনেক ঘটনা ৷ এই ১৩ তেই প্রথম লিখতে শুরু করা,প্রথম ব্লগিং সহ অনেক কিছুর সুপ্রভাত হয়েছে ৷ জানি সুখ বা আনন্দ একা আসে না তার সাথে সঙ্গ দেয় কষ্টের পাহাড় আবার চলেও যায ৷ সব মিলিয়ে এই তের আমার জন্য খুব একটা কষ্টের নয় ৷ তবে কষ্টের বেপার কি জানিস অবুঝ বাঙালি তোকে না বুঝে unlucky খেতাব দিয়েছে ৷ সবাই তোকে আনলাকি আনলাকি বলে চিল্লালেও এই শব্দের উদ্ভাবক ইহুদি- খ্রিস্টানরা ৷ তারাই সৃষ্টি করেছিল lucky 7 আর এখন unlucky 13. কারণটা হলো ইংরেজী বণের 7 নং বণ G যা God শব্দের প্রথম আর 13 নং শব্দ M যা Muhammad শব্দের প্রথম অক্ষর যার কারণে তোর নামকরণ Unlucky 13. হুচুকে বাঙালি সবসময় ওয়েষ্টানদের ফলো করে এবারো তার বেতিক্রম হলো না ৷
তবে তুই আমার কাছে অল টাইম লাকি 13 ৷ ভুলবো না তোকে কখনো ৷ ভালো থাকিস বন্ধু ৷ জানি আর কখনও দেখা হবে না ফিরবি না তুই আর ৷ আমার সব হাসি-কান্না, কষ্ট- আনন্দ, সুখ -দুঃখের সাক্ষি একমাত্র তুই তাই তোর উদ্দেশে আমার এই খোলা চিঠি নীল বেলুনের সাথে উরিয়ে দিলাম অজানায় ৷
জানিনা ১৪ এর সাথে বন্ধুত্ব টা কেমন হবে তবুও তোমায় বলছে 2014 সুপ্রভাত এই বেস্তময় পৃথিবীতে ৷
বিদায় ২০১৩ ৷
ভালো থাকিস বন্ধু ৷
ইতি
তোর বন্ধু অভিমানী





এই একটা লাইনেই বলা হয়ে গেছে সব কথা।
লেখাটা সুন্দর।
বাহ! সুন্দর লেখা!
১৪ ও ভরে থাকুক ভালোবাসায়।
এবি তে সুসাগত।
পড়তে থাকুন, লিখতে থাকুন।
ভালো থাকুন।
মন্তব্য করুন