ইউজার লগইন

বাংলাদেশ

পথ ধরে যে নিজের মত চলছে পাশাপাশি,
হয়ত তারে দূরে ঠেলি হয়ত ভালবাসি,

হয়ত দেখাই হৃদ্যতা বা হাসির দেয়াল তুলি,
হয়ত কিছু অমিল পেতেই আর যা কিছু ভুলি;

হয়ত অমিল কথায় কিবা অমিল মতামতে,
হয়ত অমিল বেশভূষা আর পোশাক পরিচ্ছদে,
হয়ত অমিল বিশ্বাসে আর হয়ত অমিল কাজে,
হয়ত অনেক অনেক অমিল কেবল চোখে বাজে-

কেবল জানি অমিলগুলো কোথায় যেন এসে,
হাজার 'আমি' 'আমরা' হতেই সরলরেখায় মেশে;

আমরা হতেই সাকিব তামিম আমার হয়ে দাঁড়ায়,
আমরা হতেই প্রত্যাশারা একার সীমা ছাড়ায়,
আমরা হতেই তীব্র বিষাদ-ক্রোধ-হতাশার সুর,
আমরা হতেই প্রবল উছাস,আনন্দ-ভরপুর,
আমরা হতেই সবুজ শ্যামল অনন্য রূপ দেখা,
আমরা হতেই সংস্কৃতি আর ঐক্যে গড়া রেখা,
আমরা হতেই কালের ঘড়ি, রঙ্গীন দিনের আশা,
আমরা হতেই সুরের ছোঁয়া, শান্তি ভালবাসা,
আমরা হতেই বৈশাখী আর ফাল্গুনে বই মেলায়,
আমরা হতেই মিছিল-মিটিং উদ্দীপনার খেলায়,
আমরা হতেই রায়েরবাজার দীর্ঘনিঃশ্বাস আনে,
আমরা হতেই আমতলা আর 'আমার ভায়ের' গানে,
আমরা হতেই স্বজনহারার তীব্র শোক আর ক্রোধে,
আমরা হতেই ন্যায়হীনতায় প্রবল প্রতিরোধে,
আমরা হতেই একাত্তর আর উনসত্তর ডাকে,
আমরা হতেই জয়ধ্বনি বাংলা হতে থাকে,
আমরা হতেই স্মৃতির মিনার ত্যাগের অসীম মায়ায়
আমরা হতেই হাওয়ায় ওড়া লাল সবুজের ছায়ায়,

আমরা হতেই আমার একার ক্ষুদ্রতা সব শেষ,
আমরা হতেই অমিল ঘুচে আমার নতুন বেশ,
আমরা হতেই সব আমিতে বৃহত্তরের রেশ,
বাংলাদেশের 'আমরা' হয়ে আমি-ই বাংলাদেশ!

[অনেকেই দেখছি 'বাংলাদেশ'-কে 'জন্মদিনে'র শুভেচ্ছা জানাচ্ছেন! এ 'শুভানুধ্যায়ীদের কি আমরা আর মার্চ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করতে পারি না!?

ভুল আমরা করতেই পারি, ভুল শুধরে নেয়ার দায়িত্বটাও আমাদেরই।

আজকের আনন্দ বাংলাদেশ-কে বাংলাদেশ হিসেবে বুঝে পাওয়ার আনন্দ!

সবাইকে শুভেচ্ছা!!]

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


কে যে কি শুভেচ্ছা জানাচ্ছে, তার ঠিকঠিকানা কিছু নেই আর। বিজয়ের আনন্দে বিলীন বাংলার, সীমানাও।
যাই হোক, আপনি কি বাউন্ডুলের ভাই নাকি? স্বাগতম, সুস্বাগতম এই ব্লগে। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
আরো আছে শুভকামনা। লেখালেখি আর কমেন্টাকমেন্টির মধ্য দিয়ে আনন্দময় সময় কাটকু এখানে, ধন্যবাদ Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Laughing out loud

মর্ম's picture


হাসাহাসির কী আছে?! Puzzled

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কেন হাসলাম তা নিজে থেকে না বুঝলে কিছু না বলাটাই ভাল হবে! Tongue

মর্ম's picture


বিজয় শুভেচ্ছা আপনাকেও।

এ ব্লগে মোটেও নতু নই কিন্তু। আসি, পড়ি, চলে যাই- এই আর কি! মন্তব্য করায় আমার রাজ্যের আলসি লাগে! যতটুক জানি, এ ব্লগে আবার এটা খানিকটা ঐতিহ্যই বটে! Tongue

আর হ্যাঁ, ভাবছি- 'ঘরের কথা পরে জানল ক্যামনে?!" Puzzled

তানবীরা's picture


Welcome আজকের আনন্দ বাংলাদেশ-কে বাংলাদেশ হিসেবে বুঝে পাওয়ার আনন্দ!

ভাবলে কষট লাগে কোথায় যাচছে দেশ? স্বাধীনতা দিবস আর বিজয় দিবস এর তফৎ জানে না Puzzled

মর্ম's picture


দেশ আছে দেশের জায়গাতেই! থাকবেও, ও নিয়ে ভাবার কিছু দেখি না!

আমার বরং দেখতে ভাল লাগে যে, দেশকে নিয়ে ভাবছে, ছোট আঙ্গিকে হলেও কিছু করার চেষ্টা করছে এমন মানুষ বাড়ছে এখন।

পাঁচ বছর আগে ক'জন বাংলায় লিখত- এখন ফেসবুক বলুন আর ব্লগ- বাংলা না দেখতে পেলে অস্বস্তি লাগে।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শেষ লাইনে সহমত জানায় গেলাম। Smile

নিভৃত স্বপ্নচারী's picture


আজকের আনন্দ বাংলাদেশ-কে বাংলাদেশ হিসেবে বুঝে পাওয়ার আনন্দ!

ভাল লাগলো কবিতা।

১০

মর্ম's picture


ধন্যবাদ Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মর্ম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি করাটা একটা বড় ধরণের ব্যামো। কথা যখন অনেক জমে যায়, মাথার ভেতরে কুটকুট করতে থাকে ওগুলো। কী করি কী করি করে শেষ পর্যন্ত কী-বোর্ড টেনে বসতে হয়। ভাল হয় না কি মন্দ হয় সে তো পরের কথা, কিন্তু অশান্তি কমে, পেটও আর ভুটভাট করে না।

১২-১২-১২ তে উল্লেখ করার মত কিছু করা হয়নি, এমনকি এমন তারিখগুলোয় গত দশ বছরের অভ্যাস মেনে বই কেনার সময়টুকুও মেলেনি।

এখানে মাঝে মাঝে লেখা হবে হয়ত, ১২-১২-১২ তে এর সূচনা হোক!

তথ্যযোগঃ

সচলায়তন দিয়ে অনলাইন লেখালেখি শুরু হয় আমার, ২০১০-এ। নাই নাই করে সেখানেও কিছু লেখা জমা হয়ে আছে। অতি আগ্রহী পাঠক কেউ থাকলে ওখানেও ঘুরে আসার আমন্ত্রন জানিয়ে রাখি।

http://www.sachalayatan.com/mormo