আমাদের পতাকা আর তোমরা
তোমরা যারা আজ দুপুরে এই আমাদের আঘাত দিলে,
তোমরা যারা লাল সবুজের দেশটুকু আজ ছিঁড়েই নিলে,
তোমরা জানো এই পতাকা দেয়নি যেঁচে শ্ত্রুসেনা?
তোমরা জানো এই পতাকা তোমার ভায়ের রক্তে কেনা?
তোমরা জানো এই পতাকা তোমার মায়ের কান্না ধরে?
তোমরা জানো এই পতাকায় তোমার বোনের লজ্জা সরে?
তোমরা জানো এই পতাকা বাংলাদেশের গল্প বলে?
তোমরা জানো এই পতাকার গৌরবে এই দেশটা চলে?
তোমরা জানো এই পতাকায় কত্ত বুকের আবেগ মেশে?
তোমরা জানো এই পতাকায় কত্ত চোখের প্লাবন এসে-
তোমরা জানো এই পতাকায় তোমার আমার সৃষ্টি লেখা?
তোমরা জানো এই পতাকায় দেশের কথা আবার শেখা?
তোমরা জানো এই পতাকায় শ্রদ্ধা জানায় বিশ্ববাসী
তোমরা জানো এই পতাকায় আমরা সবাই জগৎ ভাসি?
তোমরা জানো এই পতাকায় তোমরা আছো, আমার মত?
তোমরা জানো এই পতাকা আশায় বোনা, স্বপ্ন কত?
তোমরা জানো এই পতাকা সবচেয়ে বড় পাওয়া?
তোমরা জানো এই পতাকায় আঘাত মানে নিজেই মরে যাওয়া?
তোমরা জানো কত্তটুকু আজ পুড়েছো অভিশাপে?
তোমরা জানো কত্তটুকু আমলনামা ভরলে পাপে?
তোমরা জানো ধ্বংস হতে কাজ কিছু নেই বোমার?
তোমরা জানো কত্তটুকু নিঁখাদ ঘৃণা কেবল তোমার? তোমার?





গতকালকেই পড়ছিলাম ভালো লাগছে!
পড়েছেন যে সেটা নজর এড়ায়নি, ধন্যবাদ
ভালো লাগলো ..
রোবো যে! এই প্রথম আমাদের কাউকে পেলাম যে 'ব্লগ-জগত'-এর সদস্য!
আর ভাল লাগা জানলে ভাল যে লাগে সেটা তো আলাদা করে বলার কিছু নেই, নাকি?
অসাধারণ....
ধন্যবাদ :
অসাধারণ....
থ্যাঙ্কিউ, আপনার বইটা বাসায় এসেছে, পড়ে নেব সময় পেলে
মন্তব্য করুন