বৃষ্টিবিলাস
দিন প্রতিদিন বাস ধরবার তাড়া-
থাকেই
নিত্যদিনের ছোট্ট রুটিন কাড়া-
থাকেই
সময় চেপে বাসায় ফিরে আসা-
থাকেই
সুতোয় চাপা গানের সুরে ভাসা-
থাকেই
সন্ধ্যারাতের আলোয় ঘেরা ঢাকা-
খাকেই
খুব ট্রাফিকে নীরব বসে থাকা-
থাকেই;
বৃষ্টিভেজা পথে নিয়ন আলো,
"ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো",
দমকা হাওয়ায় জলে ভেজার গান
কান্না-মেঘের ব্যাখ্যাহীন এক টান,
হুড নামিয়ে বর্ষাবেঁধা জল
শহরটাতে বৃষ্টি ভেজার ছল,
গুড়গুড়িয়ে হঠাত্ মেঘে
না ডাকে না,
মন মাতানো মনের মিতা,
আপন মতন, আপন কী তা,
একটু পরশ একটু ভাল লাগা
ঘুমের ঘোরে একটুখানি জাগা,
দিন প্রতিদিন এমনি করে
না থাকে না!!!





জলে জলে মাখামাখি
শেষটায় থমকে গেলাম। প্রথমদিকটা বেশ লেগেছে।
রিকশা চেপে বাসায় ফেরার সময় লেখা, কী মনে হতে এখানে দিয়ে দিলাম!
ছন্দটায় 'অন্যরকম কিছু'র ইচ্ছে ছিল, তেমন দাঁড়ায়নি মনে হচ্ছে! নিজেও হোঁচট খেলাম!
একটু ঠিকঠাক করে দিলাম!
এখন ঠিক আছে।
খুউউউব মিততি
তাই নাকি?!
মিষ্টি কবিতা।
মন্তব্যটাও মিষ্টি লাগল
গতকালই পড়েছিলাম কমেন্ট করার আগেই নেট চলে গেলো।
কবিতা যদিও অত বুঝি না তবে পড়তে বেশ ভালো লাগলো।
সত্যি বলতে কী, কবিতা আমি নিজেও বুঝি না, মোটামোটি হাতে না তুলে দিলে পড়িও না!
যা লিখছি এগুলোকে 'কবিতা' বলা উচিত কি না এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে!
যা হোক, ভাল লাগাটাই বড় কথা। সেটা জানানোয় অনেক ধন্যবাদ!
সুন্দর!
অনেক ধন্যবাদ
মন্তব্য করুন