ইউজার লগইন

দূর্ভাগ্য আমাদের পিছু ছাড়ছে না!!

একটার পর একটা দূর্ঘটনা ঘটেই যাচ্ছে। আকাশের কালো মেঘটা থামানো যাচ্ছে না। প্রতিদিন কোন না কোন দূর্ঘনার সংবাদ আমাদের হৃদয়ের রক্তক্ষরণকে বাড়িয়ে তুলছে। আজ সকলের খবর:
.
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সুনামগঞ্জ উপজেলার শৈলচাপড়া হাওরে ট্রলারডুবিতে ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২০ জন। মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজন স্কুলছাত্রী ও চারজন শিশু রয়েছে। স্কুলছাত্রীরা বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে পড়ত।
.
প্রতিদিনের মতই গতাকাল সকালে গ্রামবাসী ঘড় ছাড়ে। কেউ জীবিকার সন্ধানে, কেউ হাটবাজার করতে আবার কেউ স্কুলের পথে রওনা দেয়। ঘুনাক্ষরেও কি তারা ভাবছে যে, তারা আর ফিরতে পারবে না?
.
গতকাল সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রাম থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার উপজেলার বাদশাগঞ্জ বাজারে যাচ্ছিল। ট্রলারটি বালিজুড়ি থেকে ছেড়ে যাওয়ার ১৫ মিনিট পর পথে সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপড়া হাওরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এতে অনেক যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় ৩০ থেকে ৩৫ জন। পরে স্থানীয় লোকজন হাওর থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করে।
.
এই অলুক্ষণে দ্রুত ফুরিয়ে যাক। হেসে উঠুক বাংলাদেশ।
.
সূত্র: প্রথম আলো।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


ভাল বলেছেন ব্রাদার । হেসে উঠুক বাংলাদেশ।

তানবীরা's picture


নগরবাসী প্রথম আলোতো সবাই পড়ে, আবার আলাদা করে সংবাদগুলো পরিবেশন না করে বরং বিশ্লেষন প্রকাশ করুন। Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.