যাপিত জীবনের গল্প - ১
শীতকাল !!!
শীতকালটা যখনি আসে , তখনি একা বসবাস করার বড় লোভ হয় । শীতের সকালে কম্বলের উষ্ণতার কোমল আদরে জড়িয়ে থাকা ঘুম ছেড়ে কি উঠতে ইচ্ছে করে?
অতুলনীয় সে ঘুম।
আমি বরাবরই Early Riser. কিন্তু শীতকাল আমাকে অলস বানিয়ে ছাড়ে। আর বানাবেই না কেনো!
চারিদিকে ইট পাথরে ঘেরা এই ঢাকা শহরে সকালের সুর্যোদয় দেখার অবকাশ নেই। নেই সকালের মিঠে রোদে রোদ পোহানোর সুযোগ । তারচেয়েও বড় কথা শীতের সকালে চুলার পাশে বসে মায়ের হাতের তৈরী ভাপ উঠা গরম ভাপাপিঠা খাবার তাড়াও নেই এখানে । কিছুই যখন নেই তাহলে আর কিসের লোভে ঘুম থেকে উঠবো?
কিন্তু চাইলেই কি আর ঘুমানো যায়! না আমার সকালে অফিস এ যাবার তাড়া নেই। সদ্য পড়াশুনা শেষ করে বেকার জীবনের সবচেয়ে সুখী সময় কাটাচ্ছি আমি। নেই পড়াশুনার কোনো চাপ, নেই অফিসের চাপ। তাই ঘুম থেকে উঠতে ইচ্ছে হয়না। হবেই বা কেনো! এমন উষ্ণ আদরের মায়া কি সহজে ত্যাগ করা যায় । কিন্তু সকালে কেনো জানি আমার রুমমেটের গানের রেওয়াজের ইচ্ছে হয়। তার বিচিত্র রেওয়াজ শুনে চোখ বন্ধ রেখেই ভাবতে শুরু করি , আর কত বিচিত্র রকমের সুর মানুষ সৃষ্টি করতে পারে।
তার সুরের গুনে মোহিত হয়ে আমার আর বিছানায় থাকার সৌভাগ্য হয়না । অন্ততপক্ষে এই একটা কারণে আমার একা থাকার লোভ হয়। ভীষণ রকমের লোভ!!
(অসমাপ্ত)





অনুভূতি টা অসম্পূর্ণ লাগল, আরও বড় হতে পারত লেখাটা।
এবি তে সুস্বাগতম। লিখতে থাকুন। ভাল থাকুন।
হ্যাঁ অনুভূতি টা অসম্পূর্ণই আছে।
ধন্যবাদ রইলো আপনার প্রতি।
স্বাগতম এ বি তে।
চলতে থাকুক লেখা ।
জি জনাব। লেখা চলতেই থাকবে।
ধইন্যবাদ
স্বাগতম এ বি তে।
চলতে থাকুক লেখা ।
গান শুনে পালান কেনো? রুমমেট কি বেসুরো নাকি একি গান বারবার গায়? আমার রুমমেটের মাথায় যখন যে গান বসে সেটা দিন রাত্রি শুনতে শুনতে তিতা হতে হয় তাই জিজ্ঞেস করলাম আর কি
দুটোই । সর্বসাকুল্যে তিনটা গানের এক কলি করে গায়।
তারে
দেওনের কাম ।
এবিতে স্বাগতম।
ধন্যবাদ।
অসমাপ্ত লেখা ....সমাপ্তির দিকে ধাবিত হোক। সুস্বাগত।
আমাদের জীবনের গল্প কখনোই শেষ হয়না,। তারপরও শেষ করার চেষ্টা থাকবে।
ধন্যবাদ।
মন্তব্য করুন