ইউজার লগইন

ভালবাসার বিচ্ছিন্ন কথন

ভালবাসি তোমায়
সকালের স্নিগ্ধ আভা থেকে
গোধুলির শেষ রঙ পর্যন্ত ।

পাটে নামা সূর্য যখন
নামাবে অন্ধকার
এই পৃথিবীর প্রতিটি জনপদে,
সেই আধাঁর কালো সময়েও
থাকতে চাই তোমারই পাশে ।

বুকের খুব গভীরে
লুকিয়ে রাখতে চাই তোমায়,
যাতে আধাঁর জুড়ে লুকিয়ে থাকা হায়েনারা
তোমায় স্পর্শ করতে না পারে
ওদের লোলুপতায় ।

হৃদয়ের গভীর থেকে জেগে উঠা
অদ্ভুত সব অনুভুতিরা জানাতে চায়
ভালবাসি তোমায় ।।
প্রতিটি দিন
প্রতিটা সময় কাটে
তোমারই মগ্নতায় ।
............
............
..............
যদিও তুমি আজ ক্লান্ত,
তোমার ভালবাসা আজ
উষ্ণতা খুঁজে বেড়ায়
দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে ।
সব কামনার অবসান হলে,
নুয়ে পড়ে তোমার ভালবাসারা ।

তোমার হৃদয় নদীতে আজ
জেগেছে কামনার পলিচর ।
সেই কামনার চর ভেদ করে
কখনোই দেখতে পাওনি তুমি
এই হৃদয়ের গভীরতা ।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


টিপ সই

নেয়ামত's picture


তানবীরাপু টিপসই খান বালা অইছে।।
তয় জানেন না সাদা জায়গায় টিপসই দিতে নাই!

লীনা দিলরুবা's picture


তোমার হৃদয় নদীতে আজ
জেগেছে কামনার পলিচর ।
সেই কামনার চর ভেদ করে
কখনোই দেখতে পাওনি
এই হৃদয়ের গভীরতা।...

কামনা যদি জাগে- তাহলে সেই চরতো ভালই! এখানে নেগেটিভ অর্থে দেখানো হলো কেন?

নেয়ামত's picture


যেখানে কামনা প্রাধান্য পায় । সেখানে ভালবাসা মুখ থুবরে পরে ।

মিতুল's picture


কে কইছে এই কথা। আমার তো মনে হয় একটা আরেকটাকে এক্সিলারেট করে।

নেয়ামত's picture


কথা সইত্য বলেছেন।
ভালবাসার সাথে সাথে কামনা থাকলে সেখানে একটা আরেকটাকে এক্সিলারেট করে।
কিন্তু যেখানে কামনাটাই প্রধান সেখানে কি ভালবাসা আদৌ জন্মায়।

নেয়ামত's picture


চাইলে উদাহরণ দিতে পারি।

জোনাকি's picture


লেখা রাতেই দেখছি কিন্তু পড়তে পড়তে ঘুমায় পড়ছিলাম।
আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে প্রথমটা । Smile

নেয়ামত's picture


প্রশংসার জইন্য
ধইন্যা পাতা

১০

রাসেল আশরাফ's picture


্তাইতো কই এই পোস্টের সব লাইন আমার এন্টেনায় ধরতেছে ক্যান পরে ট্যাগ দেখে নিশ্চিত হলাম কাহিনী। ট্যাগে কবিতা না দিয়ে বিবিধ দেয়া আছে।

১১

নেয়ামত's picture


এন্টেনা তে আর কি কি ধরে ভাইজান।।
ভারতীয় চ্যানেল সবগুলো আহে তো?
মন্তব্যের জন্য
ধইন্যা পাতা

১২

মীর's picture


বিবিধ ভালো হইসে।

১৩

নেয়ামত's picture


আপনার মন্তব্য খান বালা লাগছে।
ধইন্যা পাতা

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টিপ সই

১৫

নেয়ামত's picture


কী জগত আইলোরে ভাই !
টিপসই খান দেহি নকল করা যায়!!
দেহি আমিও মারি একখান, কেমুন হয়!!!
টিপ সই

১৬

নেয়ামত's picture


কী জগত আইলোরে ভাই !
টিপসই খান দেহি নকল করা যায়!!
দেহি আমিও মারি একখান, কেমুন হয়!!!
টিপ সই

১৭

Bappi Karim's picture


ভালো লেগেছে....

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.