ইউজার লগইন

ফিরে আসা

দীর্ঘদিন পর ফিরে এলাম
তোমাদের মাঝে।
ফিরে এলাম স্বরুপে
চিরটাকালের নির্জন একলা
এই আমি ফিরে এলাম
নির্জনতার রুপ নিয়ে।।

দীর্ঘদিন পর
ফিরে এসেছিলাম,
ভেবেছিলাম কেউ একজন
অন্তত কেউ একজন,
আমায় জিজ্ঞেস করবে
কোথায় ছিলে এতোদিন।
বুকের গভীরে জমিয়ে রাখা
অভিমান চেপে কেউ একজন
ঠোট ফুলিয়ে প্রশ্ন করবে
ভালো আছো তো?

আশ্চর্য!!!
আমার এই ফিরে আসাতে
কারো মাঝে কোনো উচ্ছ্বাস নেই।
আমার থাকা বা না থাকা
দুটোই যেনো আজ সমান।

অথচ যখন আমার যাবার সময় হয়নি
অথবা আমার যাবার সময়েরও
বহু বহুদিন আগে,
কোনো এক রমণী কিংবা
অন্তত কেউ একজন বলেছিল
আমায় ছাড়া তার পৃথিবী অসম্ভব।

অথচ এই আমার অনুপস্থিতিতেও
তার পৃথিবী সমধিক উজ্জ্বল,
আজও কি সেই একজন
অন্য কোনো কাংখিত বাহু ডোরে
খুজে ফেরে আমার উষ্ণতা ?

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


বেশ ভালো লেগেছে নেয়ামত ভাই। সুন্দর কবিতা।

নেয়ামত's picture


এটা কী তাহলে কবিতা হইছে?
মজা
উৎসাহ দেবার জন্য
ধইন্যা পাতা
মীর ভাই।

মেসবাহ য়াযাদ's picture


আমি কবিতা বুঝিনা, তবে আমারও ভাল লাগছে

নেয়ামত's picture


আমিও কবিতা ঠিক বুঝিনা।
তবে মাঝে মাঝে কবিতার সুরে কিছু একটা লেখার ইচ্ছা জাগে।
তাই লিখলাম।
ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনাকে ধন্যবাদ।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সুন্দর। ভাল লাগল।

নেয়ামত's picture


ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনাকে ধন্যবাদ।

আমরা যারা ব্লগ জগতে একেবারে নতুন, বিশেষ করে ছন্দ জ্ঞান বা ভাষার উপমা ব্যবহারে আমি একদম আনাড়ি, সেইসব ক্ষেত্রে অভিজ্ঞ যারা আছেন তাদের মতামত পেলে নিজের ভুল গুলো শুধরে হয়তো ভবিষ্যতে ভাল লেখা উপহার দিতে পারবো।
অনেকেই হয়তো বলতে পারেন লেখার উপমা বা ভঙ্গিটা এক একজনের একেক রকম । তাই ভিন্নতা থাকবে বা বিবিধ .......

সেটা মানি তবে আমি আশা করি অভিজ্ঞ যারা আছেন । এই ক্ষেত্রে তারা যেনো ভালো লাগলো বলে থেমে না থাকেন। অন্ততপক্ষে তাদের চোখে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তা যেনো শুধরে দেয়।

আর ফেবুতে নাকি আমরা বন্ধু বলে একটা গ্রুপ আছে, সেখানে সবাই ইচ্ছামত আড্ডায় । কিন্তু গ্রুপটা খুজে পাইলাম না।

আগে মোটামুটি অনেকের আগমন দেখা যেতো ব্লগে এখনতো ৩ বা ৪ জনের বেশি দেখা যায়না। সবাই এই রকম ইনভিসিবল হয়ে গেলে কিভাবে হবে???

রায়েহাত শুভ's picture


ভালো লাগলো

নেয়ামত's picture


আবারও ধন্যবাদ। আরে কবি ভাই একটু ছন্দ তাল ও তো বলে দিতে পারতেন।

তানবীরা's picture


ভালো লেগেছে

১০

নেয়ামত's picture


বা সবার দেখি ভালু লাগছে। তাইলে আমি জনপ্রিয় কবি হয়ে গেলাম। মজা নৃত্য চোখ টিপি

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.