সাম্প্রতিক সৃজনশীল প্রশ্ন-১
নীচের উদ্দীপকটি পড়ে নীচের প্রশ্নগুলোর উত্তর দাও
বহুদিন আগে এক রাজার এক মন্ত্রী ছিলেন। তিনি একবার অবৈধ টাকা সরাইবার সময় হাতেনাতে ধরা পড়িয়া যান। কিন্তু পূর্ব পরিকল্পনা থাকায় তিনি অনর্গল মিথ্যা বলিলেও ধরা পড়েন নাই। তিনি প্রতি ক্ষেত্রে একই রকম জবাব দেয়ায় ঐ অবৈধ টাকা নিয়া প্রজাদের মধ্যে কোনো সন্দেহের সৃষ্টি হবার অবকাশ হয় নাই(গোপন কথা- মন্ত্রীর বুদ্ধির কারণে রাজা ধরা পড়েন নাই বলে রাজা তাকে পুরষ্কৃত করিয়াছিলেন। )
প্রশ্ন-১ঃ
ক)কালো বিড়াল কি?
খ)উক্ত ঘটনার সাথে বর্তমানের কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায়?
গ) সৃজনশীল জ্ঞানের অভাবই এপিএস এর ধরা পড়ার মূল কারণ।
এই জন্য সৃজনশীল জ্ঞান অপরিহার্য- এই মর্মে নিজেকে প্রধানমন্ত্রী ভাবিয়া সৃজনশীল পদ্ধতি প্রনয়নে বর্তমান সরকারের সাফলতা তুলে ধরুন(অবশ্যই উন্নয়নের জোয়ার কথাটা বলিতে হইবে। আর উন্নয়নের জোয়ারের সাথে যেনো মূল ঘটনা আড়াল হইয়া যায় অথবা জোয়ারের তোড়ে ভেসে যায় সেদিকে জোর দিতে হবে)।
ঘ) নিজেকে সুরঞ্জিত ভাবিয়া বড় গলায় (যদিও চোরের মায়ের বড় গলা হলেও চোরের বড় গলা হয় কিনা তা জানা যায়নি) সাম্প্রতিক ঘটনার একটি সৃজনশীল (চূড়ান্ত মিথ্যা) ব্যাখ্যা দাও(ব্যাখ্যাতে অবশ্যই বিরোধী দলের ষড়যন্ত্র এর কথা উল্লেখ করিতে হইবে)।
প্রশ্ন-২ঃ
ক) অবৈধ টাকা কাকে বলে?
খ) নিয়োগের টাকা ও অবৈধ টাকা এর মধ্যে পার্থক্য তুলে ধরুন (অবশ্যই সুরঞ্জিত এর মতো করিয়া।)।
গ) এপিএস এর গাড়িতে করে এতো রাতে টাকা নিয়ে যাবার মূল উদ্দেশ্য রেলওয়ে কর্মকর্তার দেশের প্রতি প্রবল দেশপ্রেম- ব্যাখ্যা করুন
এবং এপিএস ও রেলওয়ে কর্মকর্তাকে কিভাবে পুরষ্কৃত করা যায় সে বিষয়ে একটা প্রস্তাবনা রাষ্ট্রপতির নিকট পেশ করুন(রাষ্ট্রপতিকে অবশ্যই দলে আপনার প্রভাব সম্পর্কে অবহিত করুন। বয়সের কারণে উনি নাকি কিছুই মনে রাখিতে পারেন না ।)।
ঘ) সাম্প্রতিক ঘটনাকে রাজনৈতিক খাতে প্রবাহিত করার জন্য নিজেকে সরকার দলীয় এর প্রধান ভাবিয়া একটি গ্রহনযোগ্য ব্যাখ্যা প্রদান করুন(অবশ্য আমাদের দেশের প্রধান্মন্ত্রীরা যাই বলেন তাই গ্রহণযোগ্য)।





এই যে একটা কালো বিড়াল
কালু চশমা চোখে দিয়ে কালু বিড়াল খুজেন। ভালু, ভালু।
সুরঞ্জিতের মতো কোর্তার নিচে কালো বিড়াল ঢেকে রাখার মতো অবস্থা।
সব প্রাশ্নের একটা উত্তর : "চুর শালা !"
চ র ম
চলুক..
~
হুমমমমমমম !
কি চলার কথা বলা হইয়াছে?
চুরি চলবে নাকি আমার এই পোষ্ট?
তয় চুরি চললে ইনশাআল্লাহ আমার পোষ্ট ও চলবে।
চোরের দেশে জন্মাইছিতো তাই আশা করছি শীঘ্রই কোনো ঘটনা ঘটবে এবং আমি আবার লিখবো।
হুমম
হুম
সুপার লাইক
লেখা চলুক, সৃজনশীল ভংগীতে
সব মন্ত্রীর ইচ্ছা । মন্ত্রীরা চাইলে চলবে।
ক্যাপ্টেনকে সুপার ধন্যবাদ।
এখানেও ক্যাপ্টেন
ক্যাপ্টেন ইজ অলওয়েজ ক্যাপ্টেন। কারণ থাকলেও ক্যাপ্টেন না থাকলেও ক্যাপ্টেন।
ক)কালো বিড়াল কি?

উত্তর ঃ-। যে বিড়ালের গায়ে কালো পশম তাঁকে কালো বিড়াল বলে
পরীক্ষায় মনে হচ্ছে ফেইল করব
আপনার বাচ্চাটারে আমি ভালো পাই। বুঝছি বাচ্চার জন্য প্রস্তুতি নিতে পারেন নাই। কিঊট বাচ্চাটার জন্যই আপনি পাশ কইর্যা গেলেন।

ভাগ্নে কে আমার আদর দিবেন।
আপনি পাশ । তাই
মন্ত্রীরা না চাইলে ঘুষ দিবেন তাইলেই তো নো ঝামেলা
ঘুষ নাকি ঘুষি কোনটা দিতে কইল্যেন?
আপ্নে যেইটা দিয়া সারতে পারেন
এইটা তো ইতালি না বইন। ঘুষি দিলে আদালত আছে মন্ত্রীর পক্ষে।
আর ঘুষ?
ঐ রাঘব বোয়ালদের পেট ভরানোর মতো খাবার কি আমার কাছে আছে?
শেষে না আমারে খাইয়্যা ফালায়!
তয় এই মুহুর্তে আমার টেনশন হইলো ড্রাইভারটারে বাচাঁইয়া রাখবতো?
প্রশ্ন ভালো হইছে!
পরীক্ষা ভালো হইছেতো?
উত্তরপত্র আমার হাতে আসি পৌছায়নাই।
সৃজনশীলতো !
কোনো টেনশন লইয়েন না। এম্নিতেই পাশ হইয়া যাবেন।
এ বিষয়ে চৌদ্রী সাহেব একটা ভালো কথা বলেছেন, প্রত্যেক মন্ত্রীর একটা করে ব্যাংক থাকা দরকার। টাকা-পয়সা এভাবে গাড়িতে নিয়ে ঘুরা ঠিক না।
প্রশ্ন হইলো গিয়া, একটা ব্যাংকে ধরবোতো সব টাকা?
দেখি চৌদ্রীসাব এ বিষয়ে কিছু বললে জানামু নে আপনারে
অপেক্ষায় রইলাম।
অসাম লিখছেন!
প্রশ্ন-৩ :
ক) "পদত্যাগ মুহূর্তের ব্যাপার"-কার উক্তি?
গ) "পদত্যাগ মুহূর্তের ব্যাপার" এবং "পদত্যাগের প্রশ্ন-ই আসে না"-এ দুয়ের মাঝে সংশ্লিষ্টতা কোথায়?
...................
......................
বাকি দুইটা প্রশ্ন গেলো কই?
ধন্যবাদ।
মন্তব্য করুন