১১২১২১
এই ব্লগটাতে নতুন আসলাম, মানে রেজিস্ট্রেশন করলাম আর কি! ৯৫% পরিচিত নিক। মোটামুটি নিশ্চিত যে এরাই তারা যারা আগে সামুতে এই নিক ধারণ করতেন। নতুন কোন ব্লগ আসলেই মনে হয় প্রথমালোব্লগ চালুর কথা। ঐ ব্লগটা যখন চালু হয় তখন ব্লগ দুনিয়ায় মোটামুটি একটা তুলকালাম কান্ড বেঁধে গিয়েছিল এবং সেই ঘটনাটা আমার কারনেই ঘটছিল। প্রথমালোব্লগে রেজিস্ট্রেশন করতে কোড লাগত। ফেসবুকের প্রথমালোব্লগ গ্রুপের মেম্বারদের মাহবুব মোর্শেদ ম্যাসেজ দিয়ে কোড পাঠিয়েছিল। কোডটা ছিল ১১২১২১। সবাইকেই একই কোড পাঠিয়েছিল, কিন্তু কেউ তা জানত না। এখনও মনে আছে একদিন সন্ধ্যায় আমি আমারব্লগে ঘুরছিলাম। ততক্ষণে প্রথমালোব্লগে রেজিস্ট্রেশন করে ফেলেছি। আমারব্লগের ব্লগার মাকড়শা দেখি মামোর পাঠানো রেজিস্ট্রেশন কোড তার পোস্টে দিয়ে দেয়। অবাক হলাম, আমারো একই কোড। ম্যাসেঞ্জারে অন্য এক ব্লগারকে (সম্ভবত চিটি আপু) তার কোড জিজ্ঞাসা করলাম দেখি একই ১১২১২১। বুঝলাম সবাই একই কোড পেয়েছে। এত মজা পেয়েছিলাম যে দেরি না করে সাথে সাথে সামুতে পোস্ট দিয়ে দিলাম। এরপর শুরু নিক দখলের খেলা এ বলে আমার নিক নাই ও বলে আমার নিক নাই। কারো কারো নিক উদ্ধারও হল। ঐ বার নিকের গুরুত্ব আমরা সবাই বুঝলাম। ব্লগার মানুষ এক জায়গায় কমেন্ট করেছিল, "আকিকা দিয়ে রাখা নামের চাইতে সামুব্লগের নিক যে বেশি জনপ্রিয় হবে তা আগে বুঝি নাই। এরপর আর কোন ব্লগ মনে হয় এই কোডের সিস্টেম করে নাই।
আমারবন্ধু ব্লগটা অনেকটা আগের সামু মনে হচ্ছে। এই মূহুর্তে প্রথম পাতার সবগুলো পোস্টেই কমেন্ট আছে, পোস্টগুলো হারিয়েও যাচ্ছে না। ঘন্টা খানেক পরেও নিশ্চয়ই পোস্টগুলো দেখতে পাব। আমার নিজের ব্লগটাতে ঢুকলাম। খালি!! রেজিস্ট্রেশন করার পরে কিছুই লেখা হয়ে উঠেনি। অল্প কিছু লেখা পড়েছি, কমেন্ট করেছি। সেই আগের মত। ভাবলাম, "আমিও একটা সময় নিয়মিত কিছু না কিছু লিখতাম"। লেখার মত কিছু চোখে পড়লেই লিখতাম। এখন আর লিখতে পারি না। পিসিতে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে গিয়ে প্রায়ই কিছু না কিছু ওয়ার্ড ফাইল পাই। পোস্ট করার জন্য লিখেছি। হয়ত এক পৃষ্টা, কখনও বা দুই পৃষ্টা। অথচ, শেষ করতে পারি নি। হয়ত আর শেষ করা হবেও না। ব্লগিং এর সেই শুরুর দিনগুলোতে যখন লিখতাম, অনেকেই লেখা পড়ত, কমেন্ট করত। একসময় ভাবতাম আমি বুঝি লেখক হয়ে যাচ্ছি, বা লেখালেখি আমার ভিতরেই ছিল, শুধু প্রকাশের অপেক্ষায়। এখন মনে হয় লেখক আর ব্লগারের মাঝে পার্থক্য মনে হয় এটাই। লেখক নিয়মিত লিখতে পারে, আর শুধু ব্লগার নিয়মিত নাও লিখে যেতে পারে। অনেকটা, "সব লেখকই ব্লগার হতে পারে কিন্তু সব ব্লগারই লেখক হতে পারে না" - এই ধরণের। লেখালেখি আর খুব সম্ভবত হয়ে উঠবে না। তবে পড়ার অভ্যাসটা যেভাবেই হোক টিকিয়ে রাখতে হবে।
আমি আমার ব্লগ খালি রাখতে চাই না, কিছু না কিছু হলেও লিখে রাখতে চাই। তাই, এটা নেহাত নিজের উপর চাপ সৃষ্টি করে লেখা। নতুন এই ব্লগসাইটটার কথা জানলাম অনেক পড়ে। ফেসবুকে ব্লগার মুকুল ভাইয়ের স্টাটাস থেকে এখানে আসা। মুকুল ভাইকে ধন্যবাদ, সেই সাথে ফেসবুককেও ধন্যবাদ।
আজকের মত





স্বাগতম। লিখতে থাকুন। আর আমার বন্ধু না, এইটা আমরা বন্ধু ব্লগ।
উপস্!!!!!!!!! থ্যাংক্স। মনে রাখব, আমরাবন্ধু আমরাবন্ধু আমরাবন্ধু
ছুড বেলায় ভুল করলে একশ বার রিখতে হইতো। মাতও তিনবার হইলো।
এত্তঘন দাড়ি দেইখাও কি আমারে ছুড মনে হইল
সবার মাঝেই লেখক থাকে .... যাদের কপাল ভালো তারা লেখক পরিচিতি পায়
স্বাগতম, আপনাকে অনেকদিন পর দেখলাম
ধন্যবাদ
স্বাগতম।
বুঝসি, আপনারে বিবর্তনে ধরসে!
ওয়েলকাম! ওয়েলকাম! ডারুইন দাদা!
নুতন কি বিবর্তন থিউরি নিয়ে এলেন!
সব লেখকও ব্লগার হতে পারে না।
স্বাগতম
স্বাগতম!
আমারও এখন লিখতে ইচ্ছে করে না। কেন জানি উপভোগ করতে পারি না। হয়তো পুরোনো ব্লগারদের লেখা নিয়মিত পেলে আবারও লেখার জোয়ার আসবে! তাই বলি, ধুমায়া লিখতে থাকেন। অন্যকেও লেখার উৎসাহ দিন।
স্বাগতম। এখানে দেখে ভাল্লাগতাছে।
ভাইগো, আপনি কী সুন্দর লিখতে শুরু করছেন, আর আমি সেই কবে ‘হৈতকালে’ (ছরি, এইটা আমাদের ফেনীর আঞ্চলিক...) রেজিস্ট্রেশন করলাম, অথচ এখনো অতিথি হয়ে আছি, লীনা দিলরুবা আপু একেকবার একেক সলিউশন দেন, আমি সেইমত করি, কিন্তু যেই লাউ, সেই কদু! যাইহোক, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি...আপনাকে সুস্বাগতম।
স্বাগতম এবিতে! লিখতে থাকুন ব্যাটারী না ফুরানো পর্যন্ত।
বুড়ামিয়ারে স্বাগতম আবারও। জোব্বা থেকে লেখালেখির অনুজীব ঝাড়ে বংশে ঝেড়ে দেন এবির পাতায়।
সব লেখক ব্লগার হতে পারে না
আর কে কে লিখতে শুরু করলে মুকুলের অনুপ্রেরণা সম্পূর্ণ হবে?
ওয়েলকু ব্রাদার ...
স্বাগতম।
আমিও আজ সকালে বাসে অফিসে আসতে আসতে ভাবছিলাম এখন এত চেষ্টা করেও লেখা আসেনা কেন? লেখক না বলেই ব্লগারদের সাময়িক উন্মাদনা শেষ হয়ে গেলে পোস্ট দেয়া কঠিন হয়ে পরে। এখন অনেক কষ্ট করেও পোস্ট দিতে পারিনা। কেমন বিরক্ত লাগে। তারপরো আমি ব্লগে ক্রমাগত লিখতে চাই। একটা ভালো পোস্ট বা একটা ভালো ছবি তোলার চেয়ে আনন্দদায়ক আমার কাছে আর কিছু হতে পারেনা।
একটা ভালো পোস্ট বা একটা ভালো ছবি তোলার চেয়ে আনন্দদায়ক আমার কাছে আর কিছু হতে পারেনা।
আর কিছুই না ? শিওর ??

পুরোনো ব্লগারেরা এখানে এসে প্রথম পোস্টটা কি দেয় সেটা খুব আগ্রহ নিয়ে দেখি। ভালো লাগে। আপনার পোস্টটা চমৎকার লাগলো। সুস্বাগতম। পথচলা শুভ হোক।
একটা মজা ব্যাপার।

প্রথম দিকে যখন আমরা বন্ধু চালু হয়, তখন এসেই একটা কমন পোস্ট "আইসা পড়লাম"!! ইদানীংকালে এই প্যাটার্নের বদল হচ্ছে। নতুন-পুরোনো সবাই একটু-আধটু লিখছেন। পড়ে আরাম।
এবিতে স্বাগতম।
আপনার সাথে আমার স্বভাবের অনেক মিল পেলাম। ঐ এক পৃষ্ঠা দু পৃষ্ঠা লেখাগুলো খুললে কি যে লিখতে চেয়েছিলাম তাও আর মনে পড়ে না
মন্তব্য করুন