...নৈঃশব্দ্য ছুঁবে তোমাকে ...
ছায়াপর্বঃ
...ছায়া ছায়া একটা ব্যাপার আছে ওর মাঝে । অদ্ভুত মোহ জাগানিয়া। ছায়া কে রেখে সামনে যাই, নাকি ছায়া আমার পিছনে পরে যায়, বুঝতে পারি না। কিন্তু সে ধায় আমার পিছে, মাঝে মাঝে সে আমার চেয়েও দীর্ঘ। দীর্ঘশ্বাস আটকাই, পথ চলা শুরু, ছায়ার সাথেই। দীর্ঘ হতে হতেই মিলিয়ে যায়, আস্তে আস্তে ...জানান দিয়ে। মন খারাপ হয় না আমার। শিউলী কুড়াই, তীব্র ভালোবাসার মায়ায়। শিউলী দুহাত ভিজিয়ে দেয়। ছায়ার দু হাত ও ভেজা...আমারি মতন ...আমি জানি ...আমি জানি ...
বসন্তঃ
বাসায় দুটো মেহগনী গাছ আছে। ছোটবেলায় শীতের শেষে গাছ ঝাকিয়ে পাতা ঝরাতাম নতুন পাতা দেখব বলে। বসন্তে হালকা সবুজ রঙ এর কচি পাতা, তাকিয়ে থাকতে থাকতে অজান্তেই হাসতাম। কি যে ভালো লাগত দেখে। আমি কেন মিল পাই আমার নিজের সাথে? ঝাকানো থামে না, চলে অবিরত, নতুন পাতার সন্ধানে, নতুন বসন্তে। গত বসন্তের স্বপ্নগুলো এ বসন্তে নেই, এ বসন্তের গুলো আগামী বসন্তে থাকবে না, এমন কোন এক বসন্তে আমিও থাকব না...আমার স্বপ্নগুলো কি তখন আমাকে মনে করে কাঁদবে একটু?
স্বপ্ন...লাল, বেগুনীঃ
একটা স্বপ্ন সাজাই...টলটলে জলের দীঘি, নৌকাটা ঠিক মাঝখানে, খুব সুন্দর করে সাজানো। কৃষ্ণচূড়া আর জারুল দিয়ে, দূর থেকে দেখে যেন মনে হয় লাল বেগুনীর একে অপরের সাথে মিশে আছে। আচ্ছা, লাল আর বেগুনী মিশালে কি মায়া মায়া মায়াবতী রঙ হবে? ঝিম নেশা ধরা ঝুম দুপুর। নৌকায় শুধু আমি আর আমার স্বপ্ন। আলতো করে স্বপ্নটাকে ছুঁয়ে দিয়ে বলব, "এই মেয়ে, তুই আমার হবি?..."এটুকুই ...আর কিছু ভাবিনা, স্বপ্ন তো স্বপ্নই, জীবনে সব স্বপ্ন পুরন হতে হবে এমন কোন কথা তো নেই ...
কৃষ্ণচূড়াঃ
খুব ইচ্ছে করত একসময়, গাছ থেকে আগুন পাড়ব। দুহাত জ্বলে যাবে, তবুও আনব। মুঠো মুঠো আগুন এনে ছড়িয়ে দেবো। গাছগুলো কষ্ট পাবে? পাক, তাতে আমার কি? আমার হাতে আগুন চাই। লাল লাল আগুন। গাছ ভর্তি স্বপ্নেরা মলিন হবে, এটা সহ্য হবে না আমার। কেউ কেউ অনন্য আমি, সবাই আমি না। অনন্যাকে দেখি না অনেকদিন হলো। কেমন আছে ও? আমাকে মিথ্যে করে হলেও ভালোবাসি বলতে বলেছিল, আমি পারিনি। সবাই সবকিছু পারে না...তুই মর, মরে বৃক্ষ হ! আমার মরতে হবে না বন্ধু, তার আগেই বৃক্ষ হয়ে গেছি। বন্ধু, তুই কেমন আছিস রে?
জোনাকী ভালোবাসাঃ
কতদিন তোকে খোলা মাঠে অন্ধকারে জোনাকী আর ঝিঁ ঝিঁ পোকার অদ্ভুত মায়া দেখাতে চেয়েছি। তুই বলতি, মাঠটাই যেন তোর জন্যে তুলে নিয়ে আসি। আমি জোনাকীর কাছে যাই, ওদের থেকে শক্তি সঞ্চয় করি, যেদিন পুরো মাঠ নিয়ে আসতে পারব, সেদিন আমিও জোনাকী হয়ে যাব। আমি জোনাকী হলে আমাকে ভালোবাসবি? বল না...আমি মরে গেলে ভালোবাসবি?
মেয়ে তুমি স্থির থেকো ...নৈঃশব্দ্য ছুঁবে তোমাকে ...একাকী নৈঃশব্দ্য ...





পড়তে ভাল লাগলো। কিন্তু সত্যি কথা কই, কিছু বুঝি নাই
হে হ হে হে হে...
আপনে কি বুঝবেন...?আমি নিজের বুঝি নাই যে এইটা কি হইসে ...
সাহস কইরা সত্য স্বিকার করার জন্য
আহা! প্রায় সক্কাল বেলায় কখন কাকন্দি চা দিব সেই আশায় স্বীকার করলাম ...
কাঁকনদি এইটা আমারে কইসে নাকি আপনারে কইসে? ছা আমি খাইতে ছাই ...
আপনের কি বেশী দরকার ...?
তাইলে নেন, আপনেই নেন ...খায়া শক্ত হন ...
মেয়ে তুমি স্থির থেকো ...নৈঃশব্দ্য ছুঁবে তোমাকে ...একাকী নৈঃশব্দ্য ...
এটাইকি কনক্লুশন?
========================
স্বপ্নের বাংলাদেশ"। গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া, তোলা ছবি, আঁকা ছবি- যার যা খুশি মাধ্যমে স্বপ্নটাকে ধরে দিতে অনুরোধ। পাঠানোর শেষ সময় ১৫ মার্চ ২০১০।
আর পাঠানোর ঠিকানা- pustokঅ্যাটamrabondhuডটকম।
এইটাই কনক্লুশন ...
আপনে ঠিক ধইরা ফালাইসেন ...
আর টুটুলদার কনক্লুশন হইলো কমেন্টের তলের ঐ কপিপেস্ট
আমি টুটূলদার কনক্লুশন এ ইন্টারেষ্টেড না ...কারন আমি কিছুই পাঠামু না ...
হে হেহ এহ...
মেয়ে তুমি স্থির থেকো ...নৈঃশব্দ্য ছুঁবে তোমাকে ...একাকী নৈঃশব্দ্য ... -- দারুন একটা লাইন
বল না...আমি মরে গেলে ভালোবাসবি?
-- মরে গেলে ভালোবাসলেই কি আর না বাসলেই কি, বেচে থাকতে যে ভালোবাসেনাই মরণের পর স্মৃতিতে দীপ না জ্বাললেও চলবে
এম্নে বাশ না দিলেও হইত ...
আসলেই তো, মরে গেলে ভালবাইসা লাভ কি ...? তয় আমারে ভালোবাইসা কষ্ট পাইব, এইটা মনে কইরা হয়ত সুখ পামু ...স্বর্গ থেইকা ...স্বার্থপর চিন্তা ভাবনা ...কি বুঝলেন ...?
মাথা কিঞ্চিত আউলা আছে ...
স্বর্গে গেলে অটোতে সুখে থাকবেন আর নরকেগেলে কোন কিছু ভাইবাই সুখে থাকার চান্স নাই;
বাশ দেই নাই
; মিন কইরাই কইসি
মিন কইরা কইলে ঠিক আছে ...তা না হইলে কিন্তুক খপর আছে...শান্তি নষ্ট কইরা দিমু ...
শুনেন, দুনিয়ার সব মাইয়াই নরকে যাইব, আমিও নরকে যামু ...
নরকে পোলার চেয়ে মাইয়া বেশী থাকব এইটা গ্যারান্টেড ...সুতরাং পোলা হিসাবে একটা বেনিফিট ত পামু বইলা মনে হইতেসে ...
আস্তে আস্তে মন্ডা ভালা হওয়া শুরু করসে ...
স্বর্গের অপ্সরা রেখে নরকের মেয়ে; রুচিতো খুবি খারাপ
বাংলাদেশ থেইকা যামু ...বেশী ভালো সহ্য হইব না মনে হয়, এইজন্যে অপ্সরার উপ্রে অধিকার আগেই ছাইড়া দিসি ...
আর রুচি খারাপ বইলাই কাকন্দি রে ভালা পাই ...এইটা সইত্য ঘটনা ...
পোলাপান খালি বাশ দেয়ার তালে থাকে; লাস্টেরলাইন নিঃশ্চই কথার কথা মিন করেন নাই
কাকন্দিরে ভালা পাই, এইটা সত্যি কথা ...
অহন কন, আমার রুচি ভালা না খারাপ ...?
এখনতো আপনি জীবিত ; পৃথিবীতে আপনাররুচিভালো; মৃত্যুর পর নরকে রুচি কেমন হবে বলতে পারতেসি না
কমেন্টের উত্তর লাইকাইলাম ...
বাহ দারুন কথামালা।
দারুন হইলেই ভালো ...
কেমন আছেন ...?
সবাই কঠিন কঠিন কথা লেখে। এতো সুন্দর কইরা কঠিন কথা যে কেমনে লেখেন?
লাইক করলাম।
ঐদিন আমার এক ফেরেন্ড রে আপনের কয়েকটা লেখা দিয়া কইসি পড়তে। হে পইড়া কয় এই ব্যাটা কি রস আলোর ঐ বেটা? আমি কইসি হ। সাথে এইটাও এড কইরা দিসি, 'এই বেটায় আমার ফেরেন্ড ...' বইলা ঘাড় উচা কইরা তাকাইসি ...
"ব্রহ্মা ..." ব্রহ্মা থ্যানককু
বিষ্ণু থ্যানককু ...
মহেশ্বর থ্যানককু ...
মেয়ে তুমি স্থির থেকো ...নৈঃশব্দ্য ছুঁবে তোমাকে ...একাকী নৈঃশব্দ্য ...
ইস!!!!!!!!!প্রত্যেকটা আলাদা আলাদা এত্ত সুন্দর!!!মুগ্ধ হয়ে পড়লাম।মনের ভিতরের অনুভূতিগুলো কেমন করে তুলে ধরলে!!
আপুউউউউউউউ...

ভাল্লাগেনা ...ভাল্লাগেনা ...ভাল্লাগেনা ...
এত ভাল্লাগেনার ভিতরে আপনার কমেন্ট ভাল্লাগসে ...
মেয়ে তুমি স্থির থেকো ...
ভাল্লাগেনা কেন?ঘোড়া রোগ হইছে?বিবাহের কমিটি বানান লাগবো?
না মানে ইয়ে ...আপনেরা বড় বোনের মত ...আপনাদের কাছে না কইলে কার কাছে কমু ...?
শেষ লাইনটা না দিলেও আবেদন কম হ'তো না...
অনেকদিন পর আমার্নিকের লেখা পৈড়া বিচ্ছিরী কৈতে শখ হৈছে...
অনেকদিন পরে একটা আপন আপন কমেন্ট পাইলাম ...
বাহ চমৎকার! আরাম পেলাম পড়ে, সাঁঝু।
পিকটা বদলানোর চিন্তা করতে পারো এবার
নিজের পিক দিমু আপু? আমরা বন্ধু তে অবিবাহিত মেয়েগুলান ত অস্থির হয়া যাইব ...

জয়িতা আপু যে কি কন...? আপনে না আমার জন্যে বিবাহের কমিটি তে আছেন ...আপনের মুখে কি এই কথা মানায় বলেন ...?
তার আগে বলেন কি খাবেন ...?
আইসক্রিম খাইতে মন্চায় গো সাজু বান্দর।একজন খাওয়াইব কইয়া ভুইলা গেছে।দুৎখ।
কেডা? কেডায় সেই পাষন্ড ? খালি নামডা একবার কন ...
আর কি আইস্কিরিম খাইবেন আমারে কন, আপনের যত ইচ্ছা ...খালি খেয়াল রাইখেন পাত্রী ডা যেন আইস্কিরিম এর মত সুইট হয় ...
আমি জোনাকী হলে আমাকে ভালোবাসবি? বল না...আমি মরে গেলে ভালোবাসবি?
আমিও জানতে চাই। খুব নিরিবিলি লেখা, অপূর্ব।
কেমন আছেন আপু?
এই লেখার ব্যাকগ্রাউন্ড হিসাবে এই গানটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দিয়ে দিলে কেমন হয়?
................................................
চলে এসো আজ এই রাতে
চলে এসো আমার সাথে, প্রিয়তমা।
তোমার দুচোখ যতদূর, যাবো আমি ততদূর
প্রিয়তমা...
আজ যেন ভেসে যাই ধুলোমেঘের ধার ঘেসে
তোমার কথা তোমায় বলছি, শুনো তুমি
চলে এসো আজ একবার,
চলো মরে যাই বারবার
প্রিয়তমা...
ডেকে ডেকে শব্দহীন, ছুয়ে দেখো এই মন গহীন
এই ঘোর যেন কাটে না, প্রিয়তমা
শরীর মনের আড়ালে তুমি আছো, শুধু তুমি
তুমি এসো আমার কাছে, এ গীটারে তুমি বাজে,
ভালোবাসো তুমি আমায়, তুমি ছাড়া অসহায়
প্রিয়তমা...
এ গানের ই পথ ঘুরছে, এলোমেলো তোমারে খুঁজছে
এ শুরু তোমার চারিদিক, প্রিয়তমা।
বইছে জীবন বেছে নাও, বেছে নিতে দাও আমায়,
তোমার এই মন ছায়ায়, প্রিয়তমা,
প্রিয়তমা ...
সাঁঝু অনেকদিন লেখে না
আপাতত লেখার সরঞ্জাম নাই, সামনে লেখালেখির দিন আসতেসে মনে হয়...
মানুষ যে কিসে হ্যাপী হবে সেটা যদি নিজেই না জানে তাহলে লাইফটা খুব টাফ ...
ভালো লেখা পড়লে সবসময় মজা পাই। খুব ভালো লাগে। নিজেকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। একটু গন্ধ নিতে ইচ্ছে করে। মনে পড়ে যায় গহীন পাহাড়ের গুহায় কাটানো অসংলগ্ন সময়গুলো। যখন গন্ধ ছিলো না। আমি নির্মোহ ছিলাম।
অসম্ভব আনন্দ হয় তখন।
মন্তব্য করুন