সেই সময়!
ভুলি নাই তারে আমি ভুলি নাই ,
যে সময় চলে গেছে দূরে তারে আমি ভুলি নাই,
ভুলি নাই ছায়ায় হয়ে যে মোরে করেছে স্মরণ,
আঁচলে জড়ানো ফুল রূপে যে মোরে করেছে ধারন,
ভুলি নাই তারে আমি ভুলি নাই।
সহস্র নৈঃশব্দের রজনীর পর
ক্লান্ত আহত আমার অনুভতির পাড় জুড়ে এখনো ফিরে আসে সে ;জীবন্ত নয়,
আমার মেরুদন্ড বরাবর শির শির করে বেয়ে ওঠা আপাত শীতল কোন বাতাস অথবা
স্মৃতির আঙিনার মৃত্তিকা গুবলে ওঠা প্রাচীন সোঁদা কোন ঘ্রাণ রূপে এখনো ফিরে আসে
সে ; অথবা সেই মায়াবী সময় ; নাকি আমি , অথবা
বহুকাল আগে অনাহূত হয়ে যাওয়া আমার অস্তিত্বের শত সহস্র বিক্ষিপ্ত টুকরো-খন্ড
নায়াগ্রা জল-প্রপাতের দুর্নিবার অক্লান্ত অথৈ জলরাশির মত
ভেসে ভেসে এসে ধেয়ে চলে যায় সে সময়ের কাছে, সে সময়--
আমি অথবা আমার মতো কতিপয় ধর্ষক,
যার অনন্ত যৌবনা বক্ষ দীর্ণ বিদীর্ণ করে ভিত্তি নির্মাণ করেছিলো একদিন
ফয়েল পেপারের মোড়কের মতো আধুনিকতার আবরণে আবৃত বড় চকচকে এক সময়ের,
যার মিনারে এখনো হতবিহবল হয়ে দাঁড়িয়ে থাকে
সাদা শিফনে জড়ানো সেই সে ; অথবা কালের অতলান্তে তলিয়ে যাওয়া সেই সে সময়।





চমৎকার
স্বাগতম জানাইলাম
আপনাকেও স্বাগতম আমার ব্লগে......।
আপনাকেও স্বাগতম আমার ব্লগে।
রাতিফকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগছে।
ধুমায়া লিখতে থাকো।
আপনারে দেইখা সাহস পাইলাম .........নিয়মিত লেখার অবশ্যই চেষ্টা করবো.........।
চমতকার রাতিফ..
অনেকদিন পর তোমার লেখা পড়লাম।।।
ভালো লাগছে বেশ।
চালিয়ে যাও ....
হুম প্রণব ভাই...আপনারা আছেন সবাই..লেখার তাড়নাটাও পাচ্ছি...দেখা যাক আবার নিয়মিত হতে পারি কিনা।
দারুন
স্বাগতম
স্বাগতম আপনাকেও.......ভালো থাকুন।
আপনাকে স্বাগতম
আপনাকেও স্বাগতম আমার ব্লগে।
চমৎকার
স্বাগতম
আর তো কিছু লিখলেন না এই ব্লগে?
লেখালিখি আর আমি....দুইজন দুই ভুবনের বাসিন্দা এখন আমরা...
তবুও চেষ্টা কইরেন। দুই ভুবন মাঝে মাঝে এক হয়ে যায়!
মন্তব্য করুন