রোদকণা
বিশাল সমুদ্র আহ্বান করে না
লাল পাহাড় ডাকে না
শান্ত নদী স্মরণ করে মাঝরাতে
দূর কাশবনে শুধু মগ্ন নির্জনতা ডাকে।
অনুভূতিহীন দিন কেটে যায় বিরহ-সন্ন্যাসে
শীতল কুয়াশার চাদর সরে
রোদকণা জমে থাকে রূপালী বিভ্রমে।
প্রতারণা করে মেঘ পরাজিত চাতকের সাথে
তবুও বর্ষণ হলে চাতকের জলতৃষ্ণা হয়।
অপেক্ষার সময় প্রসারিত হয়ে
জমে থাকা কথানুড়ি
নিঃশব্দে গড়িয়ে যায় ঝর্ণার ধারে।
স্বপ্নগুলো উড়ে যায় গভীর অরণ্যে।





বাহ্।
শুভেচ্ছা, মীর।
আমার কিন্তু দারুন লেগেছে সকাল।
অসংখ্য ধন্যবাদ, তানবীরা।
বাহ। কবিতা ভালো লেগেছে।
শুভেচ্ছা জানবেন, জয়িতা।
চমৎকার কবিতা..
চুপচাপ পড়ে গেলাম
অনেক অনেক ধন্যবাদ, টুটুল ভাই।
বাহ ! সকালের রাত পোহালো সকাল হলো কবিতা দিয়ে । শুভ কামনা ।
বিনীত শ্রদ্ধা, নাজমুল ভাই।
দারুণ। "কথানুড়ি" শব্দটা ভাল লাগল। আরো লিখুন।
------------------------
আহবান > আহ্বান
সন্যাসে > সন্ন্যাসে
ঠিক করে দিলাম। অসংখ্য ধন্যবাদ, ভাই।
চুপচাপ পড়ে গেলাম।
শুভেচ্ছা জানবেন, উদরাজী ভাই।
ভালই।
শুভেচ্ছা, লিটন ভাই।
মন্তব্য করুন