ইউজার লগইন

একলা একজন

নিঃসঙ্গ
রাতের বুকে
সবই যখন
ঘুমে নিশ্চুপ,
একলা আমি
হতাশার কাফনে জড়িয়ে
হিসেব মিলাই
জীবনের খাতায়,
যার প্রতি পাতা জুড়ে
আছে শুধু
ভুলের সমীকরণ
পাওয়া না পাওয়ার
দাড়িপাল্লায়
না পাওয়া টা ই
পরে থাকে
সীমাহীন
এক শূন্যতায়
ঠিক যেন
আমার মত
একলা একজন ।
বিষন্নতার কবরে
শুয়ে আমি
অপেক্ষায় থাকি
কখন ঘুম পাড়ানি
মাসী-পিসী এসে
যাদুর কাঠি
বুলিয়ে দিবে
জীবন যুদ্ধে
ক্লান্ত আমার
দু 'চোখে,
কখন তলিয়ে যাব
নিঃসীম অন্ধকারে ,
কখন আধারের
কালো চাদর
ঢেকে দিবে
আমার সব
ব্যার্থতা।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


সুন্দর

স্বপ্নময়ী আমি's picture


ধন্যবাদ

মীর's picture


কাফন, কবর ইত্যাদি বিষয় মূল আবহটাকে বিঘ্নিত করছে। মানে এ ধরনের কবিতার সঙ্গে ওই শব্দগুলো বোধহয় যায় না আরকি। তবে একটা-দুইটা শব্দ দিয়ে বাক্যগঠন এবং অর্থবহতা ধরে রাখার মতো দুই মেরুর দুইটি বিষয়ের সফল সংমিশ্রণ ঘটাতে পারার জন্য আপনাকে অভিনন্দন। কবিতা ভালো হয়েছে। কবিতা হিসাবে পছন্দ করেছি।

স্বপ্নময়ী আমি's picture


আসলে উপযোগী শব্দ খুঁজে পাচ্ছিলাম না, শেষে আর উপায় না দেখে এগুলোর আশ্রয় ই নেয়া লাগলো। পরবর্তী তে চেষ্টা করব ভুল ত্রুটিগুলো কাটিয়ে উঠতে।
ধইন্যা পাতা

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টিপ সই

স্বপ্নময়ী আমি's picture


Smile Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আইচ্ছা,
আপনের ব্লগে গেলে দেখায় যে আপ্নে ব্লগ লেখসেন ৪টা।
৩ টা তো পড়লামই, আরেকটা কই?!

স্বপ্নময়ী আমি's picture


আরেকটা মনে হয় আমি private করে রাখছি
Tongue

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কেনু?! কেনু?!

এসপ চল্পে না!
ওখানে কি লেখা,
ঝাতি ঝান্তে চায়! Tongue

১০

জয়  's picture


চমত্কার লিখেছ ... ভাল, কবিতা লিখা ধরে রেখো সবসময় ... আমি তুমার লেখা কবিতা সবসময় পড়তে চাই Smile Smile

১১

স্বপ্নময়ী আমি's picture


আসলে বেশি ছোট ছিল ওই পোস্ট টা,
তাই ভাবসিলাম পরে
আরো কিছু এড করে পোস্ট করব ।
কথা রাখার চেষ্টা করছি আর কি Wink

১২

তানবীরা's picture


সুন্দর

১৩

স্বপ্নময়ী আমি's picture


ধন্যবাদ

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

স্বপ্নময়ী আমি's picture

নিজের সম্পর্কে

আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
শুধু শ্রাবন সন্ধাটুকু
তোমার কাছে চেয়ে নিলাম