ইউজার লগইন

তাহমীদ আবরার'এর ব্লগ

থিউরি অব ডিজিটাল কান্ট্রি

আবির তার মানি ব্যাগ থেকে একটি সবুজ রঙের কার্ড বের করে কার্ড রিডার মেশিনে প্রবেশ করানোর সাথে সাথেই তার বায়োডাটা বেরিয়ে আসল। নিজের ছবি, নাম, ঠিকানা, পিতা/মাতার ছবিসহ নাম ঠিকানা, রক্তের গ্রুপ, জন্মস্থান, জন্মতারিখসহ প্রয়োজনীয় যাবতীয় ইনফরমেশন। আবিরের বয়স ২১ বছর। সে ড্যালিয়েন্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজী বিভাগের স্নাতক শ্রেণীর শেষ বর্ষের ছাত্র। ছাত্র বলেই তার কার্ডটি সবুজ। যারা স্কুলে এখনো ভর্তি হয়নি তাদের কার্ডটি কালো। আর যারা ছাত্রজীবন শেষ করে কর্মজীবনে পা রেখেছেন তাদের কার্ডটি নীল রঙের। নীল রঙের কার্ডটি আবার দু’ধরনের একটি ব্যবসায়ী অপরটি চাকুরীজীবি। কালার এক হলেও ক্যাটাগরি ভিন্ন হওয়াতে সহজেই ডিফারেন্স বুঝা যায়। চাকুরীজীবন শেষ করার পর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী পান হোয়াইট কার্ড। আর যারা স্টুডেন্ট লাইফ শেষ করে এখনো চাকুরী বা ব্যবসায

খোসা টনিক

খোসা টনিক
তাহমীদ আবরার

গোলাপ ফুলের সুভাস এখন
পদ্ম ফুলে পাবে,
ডাবের পানি ফেলে সবাই
খোসা খুলে খাবে।

ধানের খোসা, গমের খোসা
এবং খোসা ডালের,
গরম পানির সাথে আরো
মিক্স করে দাও চালের।

এর পরে দাও এক পেয়ালা
আলুর খোসা ছুলে,
সকাল-বিকাল মাসেক খেলে
স্বাস্থ্য যাবে ফুলে।

মাসেক খেলে বছর খানেক
লাগবেনা আর খিদে,
পরম সুখে বালিশ ছাড়াই
থাকবে শুধু নিদে।

নিত্যদিনের প্রয়োজনীয়
দ্রব্য মূল্যের কাছে,
হারমানতে হবেনা কারোর
ছুটবে না তার পাছে।

স্মৃতির আকাশ

স্মৃতির আকাশ
তাহমীদ আবরার

বহুদিন হয় দেখিনা চন্দ্রিমা-তারা ভরা রাত
ভোরের স্নিগ্ধতা কিংবা নীলাকাশে-
মুক্ত হাওয়ায় উড়ন্ত পাখির ডানা,
ভালো লাগার কিছুই দেখিনা এখন আর
পাখির কুঞ্জন, চাঁদের হাসি, নদীর কলতান
আগের মতো কিছুই দেখিনা... এখন আর।

অন্ধকার ধোঁয়াতে আবরণের ভীতর
এখন আমার বসবাস,
আমার শ্বাস-প্রশ্বাসে জটিলতার কমান্ড দেখতে পাই
প্রায়শই দেখতে পাই আমার আত্মার মৃত্যু, জ্বলন্ত লাশ
লাশের গন্ধ ইত্যাদি।
কারণ তুমি ছিলে, এখন আর নেই
তুমি নেই বলেই আমার সাজানো উদ্যানে
দখিনা হাওয়ায় পাপড়ি মেলে-
দোল খায়না ফুলকনেরা। এখন তারাও
নিস্তব্ধ, নিবর। বাগানে ভ্রমর আসেনা, আসেনা ফুলপরীরাও,
বসন্তের কোকিলও গান ছেড়ে
কান্নাররোল ধরেছে;
কারণ একটাই, তুমি নেই।

তবে হ্যা, মাঝে মধ্যে আমার স্মৃতির আকাশে
ভেসে ওঠো, আর ভেসে ওঠা থেকেই স্বপ্নের বীজ বুনি,
বীজ অঙ্করিত হয়, পাতা মেলে। অবশেষে আবার