ইউজার লগইন

খোসা টনিক

খোসা টনিক
তাহমীদ আবরার

গোলাপ ফুলের সুভাস এখন
পদ্ম ফুলে পাবে,
ডাবের পানি ফেলে সবাই
খোসা খুলে খাবে।

ধানের খোসা, গমের খোসা
এবং খোসা ডালের,
গরম পানির সাথে আরো
মিক্স করে দাও চালের।

এর পরে দাও এক পেয়ালা
আলুর খোসা ছুলে,
সকাল-বিকাল মাসেক খেলে
স্বাস্থ্য যাবে ফুলে।

মাসেক খেলে বছর খানেক
লাগবেনা আর খিদে,
পরম সুখে বালিশ ছাড়াই
থাকবে শুধু নিদে।

নিত্যদিনের প্রয়োজনীয়
দ্রব্য মূল্যের কাছে,
হারমানতে হবেনা কারোর
ছুটবে না তার পাছে।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


আমি সবকিছুর খোসা খেলে। মূলদ্রব্য কে খাবে আপনে? Wink

উপাদেয় ছড়া, লাইক Big smile

মীর's picture


বিয়াপুক ছড়া হৈসে।

নাজমুল হুদা's picture


নয় তবে আর আড়াআড়ি,
(হবে) এবার ছড়ার ছড়াছড়ি ।
লিখবে সবাই প্রাণটি ভরে
ছড়ায় ছড়ায় মনের কথা
যতন করে ।

উলটচন্ডাল's picture


ধানের খোসা, গমের খোসা
এবং খোসা ডালের,
গরম পানির সাথে আরো
মিক্স করে দাও চালের।

দারুণ! খোসা নিয়ে খাসা ছড়া।

লীনা দিলরুবা's picture


দারুণ দারুণ Star

সাহাদাত উদরাজী's picture


অনেক চেষ্টা করেও "খোসা টনিক" কথাটার অর্থ বুঝি নাই।

জ্যোতি's picture


বাহ। দারুণ ছড়া।

মেসবাহ য়াযাদ's picture


দারুন্স... Big smile

নাজমুল হুদা's picture


খোসা টনিক
তাহমীদ আবরার

ছড়ার শিরোনাম ও ছড়াকারের নাম ছড়াটির অংশবিশেষ কি ?
গোলাপ ফুলের সুভাস থাকে না, থাকে সুবাস ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তাহমীদ আবরার's picture

নিজের সম্পর্কে

তাহমীদ আবরার এর প্রকাশিত গ্রন্থসমূহ প্রকাশনা সংস্থা প্রকাশকাল
১. বৈশাখী (যৌথ সম্পাদিত কবিতা) স্থানীয় প্রকাশনা ২০০০
২. বিড়াল যখন সিংহাসনে (একক ছড়া) তরুণ প্রকাশ ২০০১ (বইমেলা)
৩. স্মৃতির আকাশ (সম্পাদিত কবিতা) অনামিকা প্রকাশনী ২০০৩
৪. হৃৎ কলমের ছোঁয়া (যৌথ সম্পাদিত নিবেদিত গ্রন্থ) সমন্বয় প্রকাশন ২০০৮
৫. কালো মেঘ কালো ছায়া (একক কবিতা) প্রতিভা প্রকাশ ২০১০ (বইমেলা)
তাহমীদ আবরার এর লেখা সম্বলিত প্রকাশিত গ্রন্থসমূহ প্রকাশনা সংস্থা
১. দেশ প্রেমের ছড়া সমন্বয় প্রকাশন
২. স্বপ্ন সমন্বয় প্রকাশন
৩. শ্রমের ছড়া সমন্বয় প্রকাশন
৪. আধ্যাত্মিক ছড়া, কবিতা, গান সমন্বয় প্রকাশন
৫. প্রতিবিম্ব দেখা থেকে লেখা অনামিকা প্রকাশনী
তাহমীদ আবরার এর লেখা গান সম্বলিত প্রকাশিত ক্যাসেট প্রকাশনা সংস্থা
১. আরশের মালিক মার্ক অডিও
তাহমীদ আবরার এর লেখা প্রচারিতঃ
বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
তাহমীদ আবরার এর লেখা প্রকাশিতঃ
জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাকি, মাসিকসহ বিভিন্ন লিটল ম্যাগে।
তাহমীদ আবরার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেনঃ
১। বাংলাদেশের এক মাত্র বিনা মূল্যের পত্রিকা সাহিত্য বিকাশ আন্দোলন কর্তৃক প্রকাশিত মাসিক ঠিকানার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন ১ম থেকে ৭ম সংখ্যা পর্যন্ত।
২। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ব্যাতিক্রমধর্মী পত্রিকা মাসিক কালের বার্তা’র (০১-০২ সংখ্যা) পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন ।
৩। শৈল্পিক আনন্দের প্রতিশ্র“তি শ্লোগান নিয়ে প্রকাশিত শিশু-কিশোর বিষয়ক ম্যাগাজিন ফড়িংরাজা’র সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
-------------------------------------লিখেছেন ইবনে সাঈদ