ইউজার লগইন

স্মৃতির আকাশ

স্মৃতির আকাশ
তাহমীদ আবরার

বহুদিন হয় দেখিনা চন্দ্রিমা-তারা ভরা রাত
ভোরের স্নিগ্ধতা কিংবা নীলাকাশে-
মুক্ত হাওয়ায় উড়ন্ত পাখির ডানা,
ভালো লাগার কিছুই দেখিনা এখন আর
পাখির কুঞ্জন, চাঁদের হাসি, নদীর কলতান
আগের মতো কিছুই দেখিনা... এখন আর।

অন্ধকার ধোঁয়াতে আবরণের ভীতর
এখন আমার বসবাস,
আমার শ্বাস-প্রশ্বাসে জটিলতার কমান্ড দেখতে পাই
প্রায়শই দেখতে পাই আমার আত্মার মৃত্যু, জ্বলন্ত লাশ
লাশের গন্ধ ইত্যাদি।
কারণ তুমি ছিলে, এখন আর নেই
তুমি নেই বলেই আমার সাজানো উদ্যানে
দখিনা হাওয়ায় পাপড়ি মেলে-
দোল খায়না ফুলকনেরা। এখন তারাও
নিস্তব্ধ, নিবর। বাগানে ভ্রমর আসেনা, আসেনা ফুলপরীরাও,
বসন্তের কোকিলও গান ছেড়ে
কান্নাররোল ধরেছে;
কারণ একটাই, তুমি নেই।

তবে হ্যা, মাঝে মধ্যে আমার স্মৃতির আকাশে
ভেসে ওঠো, আর ভেসে ওঠা থেকেই স্বপ্নের বীজ বুনি,
বীজ অঙ্করিত হয়, পাতা মেলে। অবশেষে আবার
ঝরে যায়, ঝরে যাওয়াই যেন তার স্বভাব। তুমি থাকো
স্মৃতির আকাশে-স্মৃতি হয়ে। হয়তো থাকবেও অনন্তকাল।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


স্বাগতম বন্ধু ব্লগে Smile
ভালোলাগা রেখে গেলাম

বং পেন's picture


Smile বেশ !

শওকত মাসুম's picture


স্বাগতম

মীর's picture


এবি'তে স্বাগতম।

এস, এম, তাহমিদুর রহমান's picture


আরে আরে মিতা কইলে দোষ কি?

তানবীরা's picture


প্রেমে পরতে না পরতেই ছ্যাকা?

নাজমুল হুদা's picture


প্রেমে পড়তে হয়, শাড়ি পরতে হয়, প্রেম পরা যায় না, শাড়ি পড়া যায়না । যেমন, বই পড়া যায়, কিন্তু পরা যায় না ।

জুলিয়ান সিদ্দিকী's picture


‌এটি আমারব্লগ-এ দেখেছি।
http://thamsbd.amarblog.com//posts/121239/

নাজমুল হুদা's picture


জুলিয়ান সিদ্দিকী, আপনার মন্তব্য দেখার পর 'আমার বন্ধু'র নীতিমালা আবার দেখলাম । নতুন বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করার জন্য অংশবিশেষ উদ্ধৃত করা হলঃ

গ. "আমরা বন্ধু" তে শুধু নতুন লেখাই প্রকাশিত হবে। পুরনো লেখা রিপোস্ট করা যাবে না। অন্য কোনো কম্যুনিটি ব্লগে প্রকাশিত লেখা এবিতে প্রকাশ নিষিদ্ধ। এবিতে প্রকাশিত কোন লেখা ৪৮ ঘন্টার মধ্যে অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত ব্লগ এবং পত্রিকা এই নিয়মের আওতার বাইরে।

১০

সাহাদাত উদরাজী's picture


ফাটাফাটি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তাহমীদ আবরার's picture

নিজের সম্পর্কে

তাহমীদ আবরার এর প্রকাশিত গ্রন্থসমূহ প্রকাশনা সংস্থা প্রকাশকাল
১. বৈশাখী (যৌথ সম্পাদিত কবিতা) স্থানীয় প্রকাশনা ২০০০
২. বিড়াল যখন সিংহাসনে (একক ছড়া) তরুণ প্রকাশ ২০০১ (বইমেলা)
৩. স্মৃতির আকাশ (সম্পাদিত কবিতা) অনামিকা প্রকাশনী ২০০৩
৪. হৃৎ কলমের ছোঁয়া (যৌথ সম্পাদিত নিবেদিত গ্রন্থ) সমন্বয় প্রকাশন ২০০৮
৫. কালো মেঘ কালো ছায়া (একক কবিতা) প্রতিভা প্রকাশ ২০১০ (বইমেলা)
তাহমীদ আবরার এর লেখা সম্বলিত প্রকাশিত গ্রন্থসমূহ প্রকাশনা সংস্থা
১. দেশ প্রেমের ছড়া সমন্বয় প্রকাশন
২. স্বপ্ন সমন্বয় প্রকাশন
৩. শ্রমের ছড়া সমন্বয় প্রকাশন
৪. আধ্যাত্মিক ছড়া, কবিতা, গান সমন্বয় প্রকাশন
৫. প্রতিবিম্ব দেখা থেকে লেখা অনামিকা প্রকাশনী
তাহমীদ আবরার এর লেখা গান সম্বলিত প্রকাশিত ক্যাসেট প্রকাশনা সংস্থা
১. আরশের মালিক মার্ক অডিও
তাহমীদ আবরার এর লেখা প্রচারিতঃ
বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
তাহমীদ আবরার এর লেখা প্রকাশিতঃ
জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাকি, মাসিকসহ বিভিন্ন লিটল ম্যাগে।
তাহমীদ আবরার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেনঃ
১। বাংলাদেশের এক মাত্র বিনা মূল্যের পত্রিকা সাহিত্য বিকাশ আন্দোলন কর্তৃক প্রকাশিত মাসিক ঠিকানার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন ১ম থেকে ৭ম সংখ্যা পর্যন্ত।
২। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ব্যাতিক্রমধর্মী পত্রিকা মাসিক কালের বার্তা’র (০১-০২ সংখ্যা) পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন ।
৩। শৈল্পিক আনন্দের প্রতিশ্র“তি শ্লোগান নিয়ে প্রকাশিত শিশু-কিশোর বিষয়ক ম্যাগাজিন ফড়িংরাজা’র সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
-------------------------------------লিখেছেন ইবনে সাঈদ