হ্যালো কুট্টুস...
হ্যালো কুট্টুস
মাস পাচেক আগে ঋহানের আগমন... এটা সব্বাই জানে
এখন ঋহান ব্যাঙ্গের মত লাফানো শিখছে... এটাও অনেকেই জানে
তাহলে কি বলবো নতুন করে? আসলে বলার কিছু নেই... আবার বলার শেষ ও নেই। এই ধরেন অফিস থেকে ফিরে বাসায় অথবা আব্বুটা তার নানা বাড়ি... আব্বুটার পেছনে গিয়ে চুপি চুপি যদি বলি কুটুস পুটুস... চারিদিকে খোজা শুরু করে শব্দের উৎস। আর খুজে পেলেই তার ভুবন জুড়ানো হাসি। তাছাড়া অন্য কোন ভাবেই তার এটেনশন পাওয়া মুশকিল।
আবার বিছানায় ফেলে ব্যাপক ডলাডলি... ব্যাপক কথাকথি। বোঝায় যাচ্ছে টকেটিভ হবে
... তবে ভাষন না দিলেই হয় । একটা বিষয় বোধগম্য নয়... ঋহন জয়ীতার কোলে গেলেই ঘুমায় যায় ক্যান? 
আসলে প্রতিটা মুহুর্তে সামনে থেকে একটা দেবশিশুর বেড়ে ওঠা দেখা। হাত নাড়ানো... অবাক চাউনি... ব্যাপক কান্না... কত্ত কি। আর ভুবন ভোলানো হাসিটায় পরানের গহীনে একটু একটু করে দাগ কেটে কেটে নিজের জন্য স্থায়ী একটা জায়গাটা তৈরী করা। এটা একটা অসাধারণ অনুভূতি।





মন্তব্য করুন