ইউজার লগইন

বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ :: ভালবাসা সাকিব বাহিনীর জন্য

হ্যালো সাকিব...
কয়েকদিন আগে তুমি একটা সাক্ষাৎকার দিয়েছিলে না... একটা জাতীয় দৈনিকে? পত্রিকাটা হাতে নিয়েই ক্যামন একটা ভাললাগার আচ্ছান্নতার মধ্যেই তোমার সাক্ষাৎকার পড়েছি। তোমার কথা পড়তে পড়তে মনে হচ্ছিল আমিই সাকিব। তোমাকে কে কি প্রশ্ন করে ছিল সেটা কিন্তু তখন বিবেচ্য হয় নি।

ক্যানো জানো?
বিশ্বকাপ নিয়ে এই আমাদের ... বাংলাদেশের... বাংলাদেশীদের স্বপ্ন এখন তোমার হাতে। তোমার দলের প্রতিটা সদস্যই মনে হয় এক একটি আমি। তোমার হাতেই বাংলাদেশের স্বপ্ন। তুমিতো সেটা জানো।

তুমিতো জানো...
আমরা তৃতীয় বিশ্বের সবচাইতে দরিদ্রতম দেশ। এই কয়েকদিন আগেই আমার প্রিয় ঢাকা হয়েছে বসবাসের অযোগ্য শহরের মধ্যে দ্বিতীয়। তোমরা সেই অযোগ্য শহরেই খেলাধুলা করে বেড়ে উঠেছে... আবার এই আসরের খেলা গুলোও খেলবে। এই অযোগ্য শহরের মানুষের জন্য... এই দরিদ্র দেশটার দু:খি মানুষের জন্য।

তুমিতো জানো...
আমাদের জীবনের বেশীর ভাগ সময় জুড়েই থাকে দুর্যোগ, রাজনৈতিক অনাচার, হাহাকার। জীবনে আমরা সুখের হাসি খুবই স্বল্পতম সময়ের জন্য হাসতে পারি। সেই কোটি কোটি মানুষের মুখে একটু সুখের ছোঁয়া তুমিই এনে দিতে পারো।

আমরা জানি ....
তুমি তোমরা তোমাদের সবটুকু উজাড় করে আমাদের জন্য খেলবে... তোমাদের জন্য অনেক অনেক ভালবাসা... অনেক অনেক শুভ কামনা আমার... আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের পক্ষ থেকে। মনে রেখো... তোমরা ১৫ জন নও... ১৫ কোটি। তোমাদের ছুড়ে দেয়া প্রতিটি বল আমাদের ভালবাসায় শিক্ত থাকবে... প্রতিপক্ষের ছুঁড়ে দেয়া প্রতিটা বলের বিপক্ষে সারা বাংলাদেশ দাঁড়াবে... ভয় কি পাও তুমি? ভয় পেয়না... তুমি আমাদের নেতৃত্ব দিচ্ছো না? কাল আমরা তোমাদের জন্য কাঁদব... সুখের কান্না... কাল আমরা তোমাদের জন্য হাসবো... সুখের হাসি... তোমার নেতৃত্বে বাংলাদেশ জিতবে আয়ারল্যান্ডের বিপক্ষে... ইনশাল্লাহ...

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ...
সূর্যোদয়ে তুমি... সুর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ...

১

পোস্টটি ২২ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ...
সূর্যোদয়ে তুমি... সুর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ..

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

লীনা দিলরুবা's picture


বাংলাদেশ
ভালোবাসা পত্রটি বড়ই ভালো লাগলো।

সাকিব গং আমাদের মান রাখবে, আমরা জিতবোই।।

লিজা's picture


বাংলাদেশ জিতবেই বাংলাদেশ আজ হোক আর কাল ।

হাসান রায়হান's picture


বাংলাদেশ আর আয়ারল্যান্ডের শক্তি প্রায় সমান সমান। তবে দেশের মাটি এবং স্পিন এই দুইটায় বাংলাদেশ এগিয়ে। এই মাঠে মোট তিনবারের মোকাবেলায় তিনবারই হেরেছে আয়ারল্যান্ড। কালকের খেলায় আমাদের সম্ভাবনা ৭০:৩০।

মীর's picture


Angry
কালকের খেলায় আমাদের সম্ভাবনা
১০০ : ০০

লীনা দিলরুবা's picture


সাকিবের হাসিটা সারল্যে মাখা। কাল কাগজের সাথে প্রথম আলো ওর পোষ্টার উপহার দেবে বলে ঘোষণা করেছে, নমুনাটা দেখেই পছন্দ হয়েছে। আমার বাসায় এখনো মেসির পোষ্টার, কালকে সেখানে সাকিবেরটা লাগাবো Smile

উলটচন্ডাল's picture


মার বাসায় এখনো মেসির পোষ্টার, কালকে সেখানে সাকিবেরটা লাগাবো

Star Star Star Star Star

উলটচন্ডাল's picture


বাংলাদেশ

সাঈদ's picture


আয়ারল্যান্ডের কাছে কয়দিন আগে হারছিল বাংলাদেশ , তাই একটু চিন্তা ও হয়।

বাংলাদেশ অতি আত্মবিশ্বাসী না হইলেই হয় ।

বাংলাদেশ

১০

অতিথি's picture


গুডলাক সাকিব, গুডলাক বাংলাদেশ।

১১

ঈশান মাহমুদ's picture


গুড লাক সাকিব, গুড লাক বাংলাদেশ !

১২

নজরুল ইসলাম's picture


শুভকামনা বাংলাদেশ

১৩

নীড় সন্ধানী's picture


এই চিঠিটা সাকিবের একবার পাঠ করা উচিত।
লক্ষ কোটি শুভকামনা বাংলাদেশ দলের জন্য।

১৪

শওকত মাসুম's picture


আয়ারল্যান্ড এমন ভাবে হারুক যাতে অতীত নিয়ে কথা বলার সুযোগই না পায়

১৫

আবদুর রাজ্জাক শিপন's picture


আমরা জানি ....
তুমি তোমরা তোমাদের সবটুকু উজাড় করে আমাদের জন্য খেলবে... তোমাদের জন্য অনেক অনেক ভালবাসা... অনেক অনেক শুভ কামনা আমার... আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের পক্ষ থেকে। মনে রেখো... তোমরা ১৫ জন নও... ১৫ কোটি। তোমাদের ছুড়ে দেয়া প্রতিটি বল আমাদের ভালবাসায় শিক্ত থাকবে... প্রতিপক্ষের ছুঁড়ে দেয়া প্রতিটা বলের বিপক্ষে সারা বাংলাদেশ দাঁড়াবে... ভয় কি পাও তুমি? ভয় পেয়না... তুমি আমাদের নেতৃত্ব দিচ্ছো না? কাল আমরা তোমাদের জন্য কাঁদব... সুখের কান্না... কাল আমরা তোমাদের জন্য হাসবো... সুখের হাসি... তোমার নেতৃত্বে বাংলাদেশ জিতবে আয়ারল্যান্ডের বিপক্ষে... ইনশাল্লাহ...

আপ্লুত হলাম ।

জিতবে বাংলাদেশ জিতবে

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

১৬

নাজমুল হুদা's picture


আমাদের যুদ্ধ, জয়ের জন্য। জয়ী আমরা হবোই, হবো!

১৭

মীর's picture


কালকে বাংলাদেশ আয়ারল্যান্ডের ওপর রানের বোঝা চাপিয়ে হুলোমুখোগুলোকে একশ'র নিচে গুড়িয়ে দিক। মনে একটু শান্তি পাবো। ওদের কে যেন বলেছে, ওরা নাকি বাংলাদেশের আনন্দে পানি ঢেলে দেয়ার প্ল্যান আঁটছে। আমি ব্যাটাদের মুখে গরম পানি ঢেলে দিতে চাই।

১৮

তানবীরা's picture


ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ...
সূর্যোদয়ে তুমি... সুর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ...

১৯

বাতিঘর's picture


সাকিব বাহিনীর জন্য শুভকামনা।... দেখা হবে বিজয়ে বাংলাদেশ

২০

আপন_আধার's picture


বাংলাদেশ বাংলাদেশ

টাইগার'দের জন্য শুভকামনা .....

২১

নাজমুল হুদা's picture


্জিতেছি ! আমরা জিতে গেছি আজকের খেলায় ! আমাদের শুভ কামনা সফল হয়েছে। আসেন সবাই আনন্দ করি! বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

২২

জ্বিনের বাদশা's picture


সাবাশ টাইগার্স ... এইভাবে খাদের কিনারা থেকা উইঠা আইসা জিতায় বেশী আনন্দ লাগতেছে

২৩

জ্যোতি's picture


বাংলাদেশ বাংলাদেশ
খেলা দেখে যতটা মজা পেয়েছি তার চেয়ে বেশী মুগ্ধ হয়েছি মানুষের বাঁধভাঙ্গা উচ্ছাস দেখে।

২৪

শিবলী's picture


ইয়াহু! বাংলাদেশ জিতলো ।

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। অভিনন্দন গোটা বাংলাদেশকে। এই জয় দরকার ছিল আত্নবিশ্বাস ফিরে পাবার জন্য । গোটা জাতি আজ আনন্দিত। কিন্তু এই আনন্দ প্রকাশ করতে গিয়ে আমরা যাতে কোন আশোভন আচরণ না করি এই কামনা করি।

Software Company in Bangladesh

২৫

সাহাদাত উদরাজী's picture


ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ...
সূর্যোদয়ে তুমি... সুর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ...

২৬

নাজ's picture


আমাদের জীবনের বেশীর ভাগ সময় জুড়েই থাকে দুর্যোগ, রাজনৈতিক অনাচার, হাহাকার। জীবনে আমরা সুখের হাসি খুবই স্বল্পতম সময়ের জন্য হাসতে পারি। সেই কোটি কোটি মানুষের মুখে একটু সুখের ছোঁয়া তুমিই এনে দিতে পারো।

কেবল ছোঁয়া না, সুখের জোয়ার এনে দিয়েছিলো Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ