পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন ----- [মান্না দে]

হিম শীতল হিমেল হাওয়ায় গায়ে কাঁপুনি দিয়ে যাচ্ছে কয়েকদিন। আহা এই না হলে কি শীত? কি প্রভাতে কি সাঁঝবেলায়। হঠাৎ সূর্য বাবু যেন একটা লজ্জাবতী লাজুক লতা হয়ে গেলেন। কোথায় গেল তার গ্রীষ্মকালীন মস্তানি? হুহ!!!
গরম কাপরের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে... বাড়ছে হিমেল হাওয়াও... এ এক অলিখিত প্রতিযোগিতা যেন... যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়া। জাতীয় ঐক্যমতের বালাই নেই :( ... কেউ কাউকে এক বিন্দু ছাড় দিচ্ছেনা। শীত ব্যাটা কনফার্ম বিরোধী দল :(
আহা!!!!
কতদিন শীতে দুব্বা ঘাসের চূড়ায় চূড়ায় ছোট্ট শিশির বিন্দুর ঝলমলানি দেখা হয়নি অথবা কোন খেজুরের রস বিক্রেতাকে। শীতের সকালে শিউলি ঝরা মাঠে শিশির ভেজা দূর্বা ঘাসের উপর খালি পায়ে ছুটে চলা হয়নি মেলা দিন :(। খেজুর গুড়ের গরম গরম ভাপা পিঠা হয়তো এই শহরে অনেক গলির মুখেই পাওয়া যায়... কিন্তু বাড়িতে বানানো স্বাদ কি থাকে তাতে?সেই তৃপ্তি কি পাওয়া যায়? :(
ঘন কুয়াশার চাদরে ঢাকা শহরে প্রভাত বেলায় কর্মস্থলে ছোটার মত বেদনাদায়ক আর কি হতে পারে? হঠাৎ পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন এই গানটা বার বার মনের মাঝে ঘুরছে...
পুরো গানটা বিষাক্ত মানুষের পুরানা ব্লগ ঘেটে বের করলাম
পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনো
খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনো
অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এনে
দেখা আর না দেখার কাছাকাছি কোন রং
চোখে আর ভাসবে কি কখনো
কাব্য কি কথা সে ভাববো কি বিলাসে
মায়া জাল বুনবো কি কখনো
ভুল কি পাখিদের সে কাকলি শুনবো কি তখনো
সে বাতাস বাঁশি কি গো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
ভাল আর বাসবে কি কখনো
গান: http://www.esnips.com/doc/dac19009-e4d2-41cb-aceb-72e513ad0d1b/046.-Pous...
ছবি কৃতজ্ঞতা: http://www.flickr.com/photos/bacillus/3150154599/





সূর্য বাবুর গায়ে দেয়া কুয়াশার চাদরটা দিন দিন কাথাঁ থেকে লেপ-এ রুপান্তরিত হয়ে যাচ্ছে!!
বাড়িতে বানানো সুস্বাদ খেজুর গুড়ের গরম গরম ভাপা পিঠাতো দূর, শান্তি মতো এককাপ চা যে করে খাবো তারও উপায় নাই!! গ্যাস আসে রাত ১০টার পর সারাবেলার রান্না করাতেই যে পরিমান হয়রানির স্বীকার হতে হয় তা বলাই বাহুল্য।
ছবিটা মারাত্নক ধরনের সুন্দর!!
আসলেই ছবিটা মারাত্নক ধরনের সুন্দর!!
ছবিটা কি ফয়সালের? অদ্ভূত সুন্দর!
আমি মিস করি খেজুরের রস। কিছুদিন আগে ফরিদপুর গিয়েও খেতে পারি নাই। মাত্র গাছ কাটা শুরু হয়েছিল, রস আসে নাই। শীতের পর শীত যায় খেহুরের রস খাওয়া হয় না।
না বস... নেট খুইজা বাইর কর্লাম :)
আমারে জিগাইলেও তো গান টা কইয়া দিতে পারতাম, ঘাটা ঘাটি কর্তে হয় নাকি ?
ছবি টা জোশ , এমুন ছবি তুলতে পারলে জীবন ডা সার্থক।
কয়েক দিন আগে মানিকগঞ্জ গেছি শুধু খেজুরের রস খাওয়ার জন্যই । :)
রস পাইছিলেন? এক্টা রস খাওয়া পাট্টি দিতার্লে জুশ হয়
হ পাইছিলাম। একটা আছিল পানি মিশানো আরেকটা আছিল ভালো। অনেক গ্লাস খাইছি রস।
ভাবতেছি এইবার খেজুরের রস আইচ বানাইয়া রেখে দেখবো চৈত্র মাসে খেলে কিরাম লাগে। মু হা হা হা
ঢাকায় আসার সময় ফ্রিজ থেকে বের করে নিয়ে আইসেন ...
গান্টা ব্যাড লিঙ্ক কয় ক্যা?
ঠিক করা হৈছে :)
সরি :(
ছবিটা দেখে মুগ্ধ হয়ে চেয়ে থাকলেম কতোক্ষণ। রস এবার খাওয়া হইলো না। দুক্ষ...
আর ফ্লিকারে গিয়ে দেখি এটা মনিরুজ্জামানের তোলা। খুব মেধাবী। দূর্দান্ত ছবি তোলে, আবার অলথ্রু ফার্স্টক্লাস পায়া এখন ঢাবির মাইক্রোবায়োলজির লেকচারার হইছে।
এজন্যই কথায় বলে- আল্লায় যারে দেয় তারে থাপ্পড় মাইরা দেয়
প্রচুর ছবি তার ... এবং অদ্ভত সুন্দর ছবির হাত
আহা টুটুল ভাই, কি শুনাইলেন। আপ্নে মানুষ আসলেই খ্রাপ। খেজুরের রস। কতোদিন খাইনি। আগে সোয়েটার পরে খেজুরের রস খেতে গেলেও গাঁয়ে কাপুনি আসতো। স্বাদও ভুলে গেছি মনে হয়।
এই গানটা যে কতো কতো কতো বার শুনেছি সেই সেভেন এইটের ক্লাশ থেকেই। এখনো মন কেমন করে গানটা শুনলে।
তবে ভাঁপা পিঠা রাস্তার গুলোই মজার, ছোট থাকে। বাসায় অনেক বড় বানায়, খেয়ে কুলানো যায় না।
মনটা উদাস করে দিলেন গো ভাইডি
আসলেই... অনেক দিন খেজুরের রস খাইনা :( ..
শীত নিয়ে একটা স্মৃতী জাগানিয়া পোস্ট দেনতো বস
আমারতো স্মৃতিভ্রষ্ট হৈছৈ মিঞাবাইডি
লিংকটা ব্রোকেন বলতেছে ...
ছবিটা মারাত্মক সুন্দর!
নুশেরাপার লিংকু দ্রষ্টব্য ...
আরেকটা লিংক এখানে। এই ইউজারের ফোল্ডারগুলো দারুণ সমৃদ্ধ।
http://www.esnips.com/doc/dac19009-e4d2-41cb-aceb-72e513ad0d1b/046.-Pous...
ভালো লিখতে পারি না.. তাই ফটুকের উর্পে দিয়া পার হৈয়া গেলাম ;)
ধইন্যাপাতা আপু... আপডেট করে দিলাম
শীত সহনীয় হোক। লেখাটা ভালো লাগলো।
এই গান নিয়া একখান স্মৃতি আছে, পোস্ট দেইখা ইয়াদ আইসা গেলো...
লেইখা ফেলেন বস
ছবি লিকহা গান সবি ভালো
@নুশেরাপু লিখে ফেলেন
ছবিটা ভালো ... এইখানে একমত :)
কঠিন ভাবে সহমত... নুশেরাপু লিখেন তাত্তারি
প্রস্তর যুগের কথা বুড়াকালে বইলা মানসুলেমান হারাই আর কি
ছবিটা কি যে সুন্দর!!!!!!তাকিয়েই অাছি।গানটা অনেকদিন পর মনে পড়লো।যদি রোদে কোন কাজ হচ্চে না।
আজকে শীত আরো বাড়ার কথা :(
লেখাটা পইড়াই যেন গায়ে একটা হিমেল হাওয়ার পরশ পাইলাম। মনে পইড়া গেল অনেক বছর আগে গ্রামে গিয়া মাটির চুলার পাশে বইসা কাঁচা খেজুরের রস আর গরম পিঠা খাওয়ার কথা......আহা...। আর ছবিটা দেইখা মনে হইলো গিয়া বইসা পড়ি। ধন্যবাদ টুটুল ভাই।
ধন্যবাদ পড়ার জন্য
সালাম ভাইজান :)
ওয়ালাইকুম জুনাক পুকা :)
দিলেন্তো মনটা খারাপ কইরা
মন্তো আছেই এই ভালো এই খ্রাপ :)
হ .. গান্টা আমি লেখছিলাম
গানডা এক কালে খুব ভালো লাগতো, বুঝতাম্না, কেন ভাল্লাগতো....পরে বুঝলাম, সুরটার লিগা....
বালকবেলায় খেঁজুর গাছে চড়ে রস খাবার কথা মনে পড়ে গেল ।
পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনো
খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনো????????????
ছবি সুন্দর তুলছেন টুটুল ভাই। কবে যে ইরাম ছবি তুলতে পারুম।

ঘটনা কি? মীরের সাত সকালে কি হইলো? এই ফটুক আমার ১৪th জেনারেশনের কেউ তুল্তারে নাই
এইটা ফ্লিকার থিক্কা নেয়া
আর আপ্নে এক বছর আগে এইবারের শীতের বর্ণনা কেমনে লিখছিলেন?
গতবছর এই টাইমে ম্যালা শীত পর্ছিলো...
এবার কেমন ?
কি গান শুনাইলেন টুটুল ভাই।মনটা ভরে গেলো।
ম্যালাদিন পরে শুনলাম।

মন কি তেলের টাংকি নাকি, অকটেন দিলে ভরে যায়? @ রা'শরাফ
রাসেল কইছে এইটা নাকি গাজি টাংকি
তাইলে ঠাস্ডা পানি দিলা গানের মধ্যে?
হ।অকটেন এখন কত করে লিটার??
এইটা আবার কি??
এমনি নাম নিয়ে অনেক যন্ত্রনায় আছি।তুমি আর বাড়াইয়ো না।
ভাইস্তা ক্যান রা'শ্রাফ?
কেনু???
কেনু??
কেনু?
আপনে তো আরেকটা বানাইলেন????

রাশ্রাফ টা ভালু হৈছে। ঋহানের বাপ রে ধইন্যা।
হ শুনলেই মনটা চাঙ্গা লাগতেছে।

আমি বাঁচিনা শীতের চোটে, পোলাপানে খায় খেঁজুরের রস, আবার মান্না দে'র গানও শোনে! আমার দরকার সারাদিন রোদ লাগে এমন একটা বাসা ।
মন্তব্য করুন