মন্দায় দিনাতিপাত
ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্ত চাক্কা (হার্ড ডিস্ক) একত্রিত হেতু বড় সাইজের চাক্কা সংগ্রহের নিমিত্তে আম্রিকার থিক্কা ১ টিরাবাইটের আদেশ। বিধি বাম। হস্ত বেঈমানীর খপ্পরে পাইয়াও খোয়ানো। মন্দার প্রথম ধাপ 
শ্বশুরালয় হইতে কর্মক্ষেত্রে যাত্রা পথে নিজস্ব দ্বিচক্র যান্ত্রিক জানের সহিত অপরের ব্যক্তিগত জানের কিঞ্চিৎ ধাক্কা।
কর্মক্ষেত্রে বসিয়া শিষ্যের খোমাখাতার ব্যান দর্শন। দুনিয়াটা চ্রম খ্রাপ।
অবশেষে আমি পাইলাম। রজনীর প্রারম্ভে যেটাকে বলা যায় সাঁঝ বেলায় হঠাৎ আমার চক্ষুদ্বয় ভিত্রের বাক্সে (Inbox) একখান তাড়িতবার্তা (email) আবিষ্কারে প্রফুল্ল। আদ্যোপান্ত জানার আগেই বিষয় দেখিয়া চক্ষু চড়ক গাছ "Nuclear scientist Dr MA Wazed Miah" sent you a message on Facebook...





আমি আছি বিপদে... আর আপ্নে হাসেন
দোয়া করি ... ... ...
প্রথমগুলো মন্দা হলেও শেষেরটা মনে হয় আশাব্যঞ্জক
সমবেদনা
ল-ল
একখান ট্র্যাজি-কমেডি লেখা। মজার কিন্তু...
হা হা হা হা হা হা হা হা হা
জয় বাবা প্রভু মন্দানন্দ!
"নিজস্ব দ্বিচক্র যান্ত্রিক জানের সহিত" যানবাহনকে প্রানসম জানলেও সে যানই থাকে ।
মরহুম মানুষরা যা তোমাকে লাইক করে সেটাতো জানতাম না।
নয়া বিয়া কর্ছি
আতমখে আমার হাত পা .... .... ...
ঘটনা সইত্য হইলে তোর কারনে আমগো পুতুল আর জয়ে কি হেগো আব্বারে ফিরা পাইবো ? তাইলেতো তোর মিনিস্টার হয়া ঠেকায় কে ?? সোবহানাল্লাহ ! মারহাবা !!
আমি তার কাছ থিক্কা মেইল পাইছি
তিনি কি বলতে চান ? তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হৈতে চান ?
হা হা হা ...
আমি তো নিয়মিতই আমার জিমেইলে "Google"-এর লটারিতে মিলিওন মিলিওন ডলার জিতার ইমেইল পাই। অবশ্য জিমেইল নিজেই সেইগুলাকে স্প্যামে নিয়া যায়
এই পর্যন্ত কত্ত জন্রে এই মেইল ফরোয়ার্ড কৈরা কৈলাম যে বন্ধু হিসাবে এই টাকা গুলা গিফট কর্লাম
কিন্তু ঘটনা হৈছে ফেসবুকের নোটিফিকেশন
... সো এইটা স্প্যামে যাপে না 
অপরের ব্যক্তিগত জান = অপরের বউ ?
~
উনারে জিজ্ঞাস কইরেন তো হুর পরীর বক্ষ কি আসলেই দুই ক্রোশ নাকি গাজ্জালী ভাইসাব চাপা মারছে !!
হাহাহাহাহাহাহা
বিমা... ঘটনা কি?
ইয়ে .. মানে ... যদিও বড় জিনিস আমার পছন্দ না .. তবুও .. গাজ্জালী সাব যেহেতু বলছেন .. তাই কনফার্ম হৈয়া নিতাম আর কি ... তাইলে আজকে থিকাই নামাজ-কালাম শুরু করতাম
আর কিছু না বলি
হে হে হে ... হ .. আম্রা সবাই ভালো পুলা
এখানে কি হচ্ছে??
ওপারের ডাক লৈয়া কথা হৈতাছে
আল বিদা টুটুল ভাই আর ফী আমানিলিল্লাহ
আল বিদা

ভাল থাইকেন
আর দুয়া কৈরেন
চিঠির বিষয়বস্তু কি আছিল? ইহকালের বিষয় নাকি পারলৌকিক আলাপ? ওই পারে কোনটার পজিশন ভালো পরমানুবিজ্ঞানীত্ব না প্রধানমন্ত্রীত্ব?
এই ভাষার খটমট... পড়ার পর দেখি আমার দন্তসমূহ অকালে করতাছে মটমট!!
আর তানবীরা'র মতো করে বললাম... "আল বিদা টুটুল ভাই আর ফী আমানিলিল্লাহ...
মন্তব্য করুন