ইউজার লগইন

অবহেলিত মা দিবস : মা তোমায় সালাম

মা দিবস
মা দিবস উপলক্ষ্যে আইরিন সুলতানার ব্যানার...

আজ ২৫শে বৈশাখ... বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মদিন... অগণিত ভক্তকুলের হৃদয়ে বরিষ ধারার মাঝে শান্তির বাণী ছড়ায়। ভ্রাতৃপ্রতিম দুইটি দেশ বাংলাদেশ এবং ভারতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে পালিত হচ্ছে জন্ম শত বার্ষিকী। বহুগুনে গুণান্বিত এই কবি একধারে কবি, জমিদার, ক্ষুদ্র ঋণের জনক (বিতর্কিত নয়), নোবেল লরিয়েট (এইটার ভাগ ও ভারত সরকার চায় নাই), আরো অনেক কিছু।

আবার...
আজ মা দিবস... প্রতিটা সন্তানের হৃদয়ে যে মায়ের অবস্থান সারাদিনমান... সেই মাকে স্মরণ করার জন্য প্রতি বছর মে মাসের একটি দিন (দ্বিতীয় রবিবার) বরাদ্দ করা হয়েছে (বেচারা মা)। মায়ের সন্তানদের যদিও এই দিবসে কিছুই যায় আসে না... তথাপি এই দিনটায় সকলে ফেসবুক, ব্লগে বাণী দিয়ে ভরে ফেলেন। এই যেমন আমি এই ব্লগটা লেখলাম :)। বিষয়টা দোষের এমন নয়... অন্তুত এই দিনটায় আরো একবার মাকে নিয়ে আরো একটু বেশী সময় ভাবনা... এই যা...

দুর্ভাগ্যবশত: এবার রবি ঠাকুরের চাপে মা দিবসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুরে যাওয়ার প্রয়োজন কি? এই আমরা বন্ধুর ব্যানার টা দেখেন... এটা অবশ্য ব্যালেন্সিং Wink ... দৈনিক পত্রিকা গুলোতে রাষ্ট্রীয় উৎসব এবং কে কতটা রবীন্দ্র প্রেমী প্রতিযোগিতায় মা'কেই খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে পরেছে... আহা মায়ের জন্য কি কঠিন প্রেম আমাদের এই ভাবনাটা একবার মাথায় এলো।

পোস্টের উদ্দেশ্য রবি ঠাকুরকে ছোট করা নয়... রাবি ঠাকুর আর মা দিবস প্রতিটা আলাদা বিষয়... প্রত্যেকের গুরুত্বও আলাদা.... ঠাকুর আংকেল মাইন্ডাইয়েন্না পিলিজ...

মা তোমায় হাজার সালাম

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


মা কে ভালোবাসতে কোন দিবস, কোন আলাদা সময় লাগে না। মাকে প্রতিটা নিঃশ্বাসের সাথেই অনুভব করি।মা এর জন্যই তো আমার এই জীবন।
মা গো....তোমাকে তুমি বুকে থাকো সব সন্তানের।পৃথিবীর সকল মা এর জন্য ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা।

সাঈদ's picture


আচ্ছা, রবীন্দ্রনাথের মা'র কোলে রবীন্দ্রনাথ বসে আঙ্গুল খাচ্ছে - ফটোশপ দিয়ে এরকম একটা ছবি দিয়ে ব্যানার বানাইলেই তো ল্যাঠা চুকে যায়।

জ্যোতি's picture


Rolling On The Floor Rolling On The Floor

জেবীন's picture


সাঈদ্ভাইয়ের মন্তব্যে একমত জানাইলাম.। Rolling On The Floor

তানবীরা's picture


সাঈদ্ভাইয়ের মন্তব্যে একমত জানাইলাম.। Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

একজন মায়াবতী's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

মেসবাহ য়াযাদ's picture


হ..............

মীর's picture


এইখানে কি সবাই মিলে রবীঠাকুরকে প্রচুর পচানি দিলো? বাবাহ্।

টুটুল's picture


পত্রিকে দেখেন নাই? মা দিবস তৃতীয় পাতায় চৈলা গেছিলো Smile

১০

মনির হোসাইন's picture


একান্নবর্তী সংসার ! কত্ত ছেলেপিলে , বাব্বাহ ! তার উপর রবিবাবুর ভাইবোন জনা আটেক ! এইরকম করে রবিবাবু কী আর মা বাবার সান্নিধ্য পেয়েছেন ? যার জীবনে ঘর ছিলো অচেনা, বাহির ছিলো অতি চেনা । তাই হয়তো বাস্তবিক ই মা দিবসটা রবিবাবুর দেড়শোতম জন্মবার্ষিকীর আয়োজনে চাপা পড়ে গেছে !

১১

মোঃ দিদার(গফরগঁাও)ময়মনসিংহ's picture


আমি আমার মা কে আমার জীবনের চেয়ে হাজার হাজার ণ্ডন বেশি ভালবাসি।।।মা আমার খোদার পরের আসনে।।।।।।।।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ