ইউজার লগইন

হাবিজাবি....

লেখার কিছু পাইনা... লিখতে ভালও লাগে না ক্যান জানি... ঋহানের জন্য একটা সাইটে রেজিষ্ট্রেশন করেছিলাম... প্রথম দিকে প্রতি সপ্তাহে মেইল দিয়ে বাচ্চা সম্পর্কে শেখাত... এখন এটা পাই প্রতি মাসে... আজকের মেইলটা আপনাদের জন্য তুলে দিলাম

ঋহান বড় হচ্ছে প্রতিদিন... প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এক এক দিন এক এক রকম। কোনোটার সাথে কোনোটার মিল নেই। এই ধরেন ঋহান মুখ দিয়ে কনটিনিউ উচ্চারণ করে যাচ্ছে... "কা.. কা... কা.. কা..." বাসার সব্বাই ভাবছে কাকারে ডাকতেছে/মিস করছে Smile ... আসলে কি তাই?

প্রথম বছরের কাছাকাছি বাচ্চারা প্রায়ই বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করে ... লাইক... বা - বা... গা - গা... দ্যান দা - দা... মা - মা... । সম্ভবত প্রথম দিকে দাদা উচ্চারণ করে কারণ উচ্চারণের ক্ষেত্রে মা - মা'র চাইতে দা - দা উচ্চারণ অনেক বেশী সহজ। আর অন্যদিকে আমরা মনে করি যে, পোলায় তার দাদারে ডাকে Wink

প্রথম জন্মদিন এর সময় বাচ্চা শুধু বাবা এবং মামাকে ঠিক মিন করে ডাকতে শেখে। পেডিট্রিশিয়ানের ভাষ্য মতে ১৫ মাসে ৩টা শব্দ অথবা ১৮ মাসে ৬টা শব্দ সঠিক মিনিংয়ে বলতে পারবে। জানা কোন শেষ নেই... জানার চেষ্টা বৃথা তাই? অবশ্যই না Wink

পরশু রাত্রে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চাঁদ মামাকে দেখাইলাম... খুবই ভাআআব নিয়ে দেখল প্রথমে। একটু পর যখন জিজ্ঞাসা করলাম "বাবা চাঁদ মামা কোথায়?" প্রথমে ডান হাত আকাশের দিতে তুলে দেখল চাঁদ মামার অবস্থান... হাত কিন্তু সঠিক পয়েন্টে ছিল Smile ... আবার যখন জিজ্ঞাসা করলাম এইবার বাম হাত তুলে চাদেঁর উল্টো দিকে দেখাল Sad ... মানে যতবার জিজ্ঞাসা করি... একবার ডান হাত একবার বাম হাত তুলবে Smile

দেখলাম পেডিট্রিশিয়ান এইটার কথাও কইছে যে, বাচ্চারা এই সময় সঠিক পয়েন্ট খুঁজে পাবে ধীরে ধীরে Wink ... আরো কিছু বলছে...
নাম ধরে ডাকলে বুঝপে যে তারেই ডাকছে... উত্তর সঠিক হয়েছে
একটা স্টেপ দিতে পারবে... এটাও সঠিক হয়েছে Smile

তবে যেটা এখন খুবই প্রয়োজন যে ... ঋহানের সাথে অনেক কথা বলতে হবে। ঋহানের কথা শুনতে হবে... প্রতি দিন। তার সাথে নিয়মিত কথা বললে সেও প্রচুর কথা বলতে চাইবে... হয়তো তার অনেক কথারই কোন নির্দিষ্ট মানে নেই... অথবা আশ্চর্য করে দেয়ার মত কোন কথাও বলতে পারে।

মেইল শেষ Sad

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

নাজ's picture


প্রথম জন্মদিন এর সময় বাচ্চা শুধু বাবা এবং মামাকে ঠিক মিন করে ডাকতে শেখে।

আমি কি দুষ করছি? Stare

টুটুল's picture


এইখানে কবি মামা বলতে মা কেই বুঝাইছে
বুঝতে হলে জান্তে হপে

লীনা দিলরুবা's picture


প্রথমে ডান হাত আকাশের দিতে তুলে দেখল চাঁদ মামার অবস্থান... হাত কিন্তু সঠিক পয়েন্টে ছিল ... আবার যখন জিজ্ঞাসা করলাম এইবার বাম হাত তুলে চাঁদের উল্টো দিকে দেখাল ... মানে যতবার জিজ্ঞাসা করি... একবার ডান হাত একবার বাম হাত তুলবে

Big smile মজার তো।

টুটুল's picture


ব্যাপক Smile

লিজা's picture


ঋহানের গল্প শুনলেই ওরে দেখতে ইচ্ছা করে ।

টুটুল's picture


ঠিকাছে... কয়দিন পর হুট কৈরা চৈলা আমুনে Smile
ঠিকাছে?

নাজ's picture


তবে এই সাইট'টা খুব কাজের।
আরেকটা আছে, "দ্যা বেবি স্লিপ সাইট"। যেখানে রেজিষ্ট্রেশন করলে বাচ্চার ঘুমের স্বাভাবিক এবং অস্বাভাবিক দিক গুলো সম্পর্কে প্রতি মাসে একটা মেইল আসে। আমি অনেক কিছু জেনেছি, শিখেছি, অনেক কিছু যেগুলো নিয়ে আমরা চিন্তিত হই, আসলে ওগুলো যে খুবই স্বাভাবিক তা আমি জেনেছি ওখান থেকেই। Smile

যাকগে, টুটুলের এই সাইট থেকে ওরা এর আগে যে মেইলটা পাঠিয়েছিলো, তাতে লিখা ছিলো -
"বাচ্চা এখন মায়ের চুল ধরে টেনে চুল ছিড়বে এবং দেখবে মায়ের রিএ্যাকশন কি? যদি দেখে মা চিল্লায় তাহলে পুলোকিত হয়ে আবারো টান দিবে। তাই কোন রিএ্যাকশন করা যাবে না। চুল ছিড়লেও সেটা চুপচাপ গিলতে হবে At Wits End
ঘটনা দুইটাই সইত্য। ঋহান আমার চুল ধরে টানেও এবং আমি চিল্লানি দিলে হাসতে হাসতে আবার টান দেয় Sad
তাই সিদ্ধান্ত নিছিলাম, ঋহান চুলের ধরে টানলে বলবো -
"ধুর! কি টান দিলা বাবা, হয়নাই। নেও আবার টানো" Crazy
এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, জিনিস্টা কিছুটা হইলেও কাজে দিছে। ঋহান এখন আর অত বেশি আমার চুলে ধরে না। Big smile

মীর's picture


পিচ্চিদের কাণ্ড সবসময়ই মজার! Smile
আমাদের ব্লগে সঠিক পয়েন্টে হাত দেয়ার একটা লোক ছিলো। তারে দেখতেসিনা কয়দিন ধৈরা।

লীনা দিলরুবা's picture


মীর কার কথা বলেন?

১০

মীর's picture


তার আগে বলেন মাহপুজা বেগম কৈ? তারে কেন মহল্লায় একেবারেই দেখা যায় না?

১১

লীনা দিলরুবা's picture


পিছলান কেন? Puzzled
উনি অফিস থেকে এবি দেখেন না। আমারও কালকে বাসায় সমস্যা হয়েছিল। সার্ভারে সমস্যা মনে হয় Sad

১২

মীর's picture


আরে নাহ্ Big smile তিনি হৈলেন গিয়া শর্মি।
সেই সমস্যার এখনো সমাধান হয় নাই? রায়হান ভাইএর বয়স হৈতেসে।
আপনের নতুন লেখা কই?

১৩

লীনা দিলরুবা's picture


Big smile
আমার লেখা! লেখা নাই। আপ্নের লেখা দেন।

১৪

টুটুল's picture


এইটা আসলে রাউটিংয়ের সমস্যা... বিটিসিএল আর ম্যাঙ্গোটেলিকম এর ঝামেলা Sad ...

কিছুদিন সময় লাগবে শুঞ্ছি

১৫

জ্যোতি's picture


মাহপুজা বেগম---- বাহ সুন্দর নাম হৈছে। রায়হান ভাই নতুন নাম দিছে... মফিজা খানম। আরো আছে, কওন যাইবো না। তবে এত নতুন নামের কুনু আকিকা পার্টির দাওয়াত তো পাইলাম না।
মনে করার জন্য ধইন্যা, মীর। ব্লগ খুব মিস করি তবে অফিস থেকে ঢুকতে পারি না ব্লগে। Sad

১৬

মীর's picture


আজকে তো আপ্নারে আমি দেখতে পাইতেসি। অফিসেস যান্নাই নাকি? ফাঁকি দেয়া খুব খ্রাপ।
তবে অফিসে ব্লগ না চললে ফাঁকি না দিয়ে আর কিইবা করা যায়? Wink

১৭

রাসেল আশরাফ's picture


দোস্ত তাইলে সঠিক পয়েন্টেই আছে। Big smile Big smile

১৮

টুটুল's picture


পুচকা এখনি মাসুম্ভাইয়ের মত সঠিক পয়েন্ট পাইয়া গেছে Smile

১৯

একলব্যের পুনর্জন্ম's picture


প্রথম বছরের কাছাকাছি বাচ্চারা প্রায়ই বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করে ... লাইক... বা - বা... গা - গা... দ্যান দা - দা... মা - মা... । সম্ভবত প্রথম দিকে দাদা উচ্চারণ করে কারণ উচ্চারণের ক্ষেত্রে মা - মা'র চাইতে দা - দা উচ্চারণ অনেক বেশী সহজ।

তাই কি ? আমার জানামতে, (বাংলা ব্যাকরণে পড়া) শিশু মুখে বাবলিং এর মাধ্যমে শব্দ প্রথম তৈরি করতে শেখে, যে কারণে সে প্রথমে ( অধিকাংশ শিশুর ক্ষেত্রে দেখা গেছে) স্পর্শ বর্ণ ৫ টার মধ্যে (প, ফ, ব, ভ, ম) একটা (স্পর্শ বর্ণের শেষেরটা ম - এটাই বাবলিং এ আনা সবচেয়ে সোজা; যে কারণে ম থেকেই মূলত শুরু করে) থেকে তার কথা বলা শুরু করে।

কেউ কি শিওর করতে পারেন, আসলে ব্যাপার কি !

২০

টুটুল's picture


কিন্তু বৈদেশী নেটডাক্তর তো আমারে এইটাই জানাইলো Sad

২১

একলব্যের পুনর্জন্ম's picture


হুমম Stare

২২

নাজ's picture


চিন্তার কিছু নাই। ডাক্তাররা যা-ই বলুক, ঋহানও প্রথমে দিয়েই শুরু করেছে Smile

২৩

ভাস্কর's picture


একলব্যের মতোন আমিও জানি ধ্বনি থেইকাই মূলতঃ শিশুদের শুরু হয়। এরপর ধ্বনি হইয়া 'তে যায়...

২৪

নাজ's picture


ঋহানের প্রথম অর্থপূর্ন শব্দ ছিলো "মা"। তারপর "মামা"। তারপর "বাবা"।

২৫

রাসেল আশরাফ's picture


পোস্টটা প্রিয়তে নিয়ে রাখলাম। পরে কাজে লাগবে।কত কিছু শেখা হয়তেছে।

২৬

টুটুল's picture


Smile

২৭

হাসান রায়হান's picture


রিমঝিম প্রথম ডেকেছে মা । তারপর যে কথাটা বলতে শিখেছে সেটা হল মাম। পানিকে বেশিরভাগ বাচ্চারাই মাম কেন বলে কে জানে!

২৮

টুটুল's picture


সব বাচ্চাই পানিরে মাম বলে ... Smile

তবে নাজের ভাস্তিরে দেখলা পানিরে মানি কয় Smile

২৯

নাজ's picture


হুমম, রায়হান ভাই, রিমঝিমের মত ঋহানও প্রথমে "মা"-ই বলেছে Smile

ও চৌধুরী সাব, আমারে কিছু মানি দেন না Big smile

৩০

তানবীরা's picture


কয়দিন পর যখন অলটাইম মুখ চালু হবে, তখন আর এসব মেইলের বইয়ের মূল্যবান উপদেশ মনে থাকবে না। মনে হবে মুখ চেপে ধরি Shock

৩১

টুটুল's picture


হাহাহাহাহাহা

৩২

লীনা দিলরুবা's picture


কয়দিন পর যখন অলটাইম মুখ চালু হবে, তখন আর এসব মেইলের বইয়ের মূল্যবান উপদেশ মনে থাকবে না। মনে হবে মুখ চেপে ধরি

Rolling On The Floor

৩৩

নাজ's picture


Tongue

৩৪

কিছু বলার নাই's picture


আমার এক বন্ধুর মেয়ে আছে একটা আট মাসের। ঐটারে দেখতে গেলাম সেইদিন, সে সমানে ডাডাডাডাডাডা করতেই আছে ননস্টপ। আমার বান্ধবী কয় ওর এই ডাডাডাডা শুইনা বলে ওর শ্বশুরবাড়ির লোকজন চরম খুশি, মেয়ে নাকি প্রথমেই দাদারে ডাকতে শিখছে। এইদিকে আমার বান্ধবী হাসতে হাসতে শেষ, কারন তার পড়ালেখার মধ্যে একটা বিষয় ছিল বাচ্চাদের ভাষা শেখা, সেইখান থেইকা সে জানে যে ব্যাবলিং স্টেইজে পোলাপাইন শুরুতেই ডাডাডাডা, মামামামা, বাবাবাবাবা জাতীয় উদ্ভূট্টি সব শব্দ করে, এইগুলার কোন অর্থ নাই। (আমিও পড়ছিলাম আসলে, কিন্তু কিছু মনে নাই Worried)। তবে আমার মনে হয় এই মামামামামা থেইকাই 'মা' আর বাবাবাবাবা থেইকা 'বাবা' শব্দের উৎপত্তি। অমনে কইরাই মামা, চাচা, দাদা, নানা, আইছে।

সব বাচ্চা পানিরে মাম ক্যানো বলে এইটা আমার কাছে একটা রহস্য। বিদেশী বাচ্চারা নিশ্চয়ই মাম বলেনা। তার মানে এইটা বাপমাই আল্হাদ কইরা কয় বাচ্চার কাছে, বাচ্চা সেইখান থেইকা শিখে। আমার তাই ধারনা।

৩৫

সাঈদ's picture


আমার ২ বছরের ভাগ্নে সবার আগে চিনছে রুমের এ সি । প্রথম দিকে গরম লাগলে এ সি'র দিকে হাত দিয়ে এ সি কে ডাকতো।

প্রথম উচ্চারন ও তার - এ তি।

৩৬

ভাঙ্গা পেন্সিল's picture


ডিজিটাল যুগের বাপ-মা! Steve

৩৭

মাহবুব সুমন's picture


হুক্কা কত কিছু শিখার আছে

৩৮

একজন মায়াবতী's picture


কয়দিন পর যখন অলটাইম মুখ চালু হবে, তখন আর এসব মেইলের বইয়ের মূল্যবান উপদেশ মনে থাকবে না। মনে হবে মুখ চেপে ধরি

শিশুদের জন্য হ্যা বলুন। Stare

৩৯

তানবীরা's picture


আপনেতো বলেন আফা Big smile

৪০

জেবীন's picture


বৈদেশীরা আমাদের ব্যকরন কেম্নে বুঝবে, আমাদের দাদা, মাম্মা, বাবা - ই আগে আসে বাচ্চাদের মুখের বুলিতে! মায়ের ধৈর্য্য আসলেই মারাত্নক পর্যায়ের হয়, ওইদিন বাসে স্কুলের এক পিচ্চি মায়ের সারা রাস্তা এটাওটা কতো কি জিজ্ঞাসা করতেছে, মা একবার বুঝায়, আবার অন্যভাবে একই জিনিস জিগায়! মা আবারও বলে! আমি গুনলাম, ৬বার বিভিন্নভাবে বুঝাইছে মা'টা যে, "বাস বড়ো কিন্তু রাস্তা দিয়া কেন সিএনজি আগে পৌছায় স্কুলে!" প্রতিবার ওর নতুন মুখ করে একই প্রশ্নের কি সুন্দর করে উত্তর দিতেছিল মা!....... দারুন ভাল্লাগছে!

মাম আসলেই সব্বাই কয়! আর সব মা'রাও বুঝে যায় এটা পানি বুঝাইতেছে!

নাজ@ চোদ্রীসাবে মানি বলতে তোমার ভাস্তির মতো বুঝলে তো বাসায় গিয়া মাথাত পানি ঢাইলা দিবো!!!.... Tongue

৪১

শাওন৩৫০৪'s picture


অর্থপূর্ন কথা কৈতে মন্চায়না আমার আর। এর জন্য ভাবতাছি, ঋহানের সাথেই কথা জমতে পারে কেবল, টেনশন ছাড়া নানা সিরিয়াস ইস্যু নিয়া আলাপ করতে পারুম, দুইজনেই দুইজনের টা বুঝুম! বাইরে কেউ বুঝবো না!

৪২

নিশ্চুপ প্রকৃতি's picture


খুব মজা পাইলাম...। Big smile Big smile

৪৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ঋহান কেমন আছে এখন?কত বড় হইছে?ভাল আছে তো?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ