পিকনিক কৃতজ্ঞতা :: সকল অংশগ্রহণকারীদের

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরাবন্ধুর পিকনিক সুসম্পন্ন হইল। পিকনিক আয়োজনের টেনশন... লোকজনের সুবিধার দিকে লক্ষ্য রাখা .. এরম অনেক কিছুই দেখা/করা নিয়ে ম্যানেজমেন্টের টেনশিত ভাব শেষ :)।
আমরা যেখানে গিয়েছিলাম:
ঢাকা থেকে কালিয়াকৈর বাজার পার হৈয়া টাঙ্গাইল রোডের ডানপাশে গোরাই ৩ রাস্তার মোড় থেইকা ডানদিকে সখিপুর রোড। সখিপুর রোড ধৈরা ১২ কিলোমিটার গেলে হাঁটুভাঙ্গা বাজার। এই বাজার পার হৈয়া বাঁশতৈল বাজার... এরপর তক্তারচালা বাজার। তারপর.... আমের চারা বাসস্ট্যান্ড.... সেইখান থেইকা বামে তামিলঘর হৈলো গিয়া আমগো আড্ডাবাজি
মেসবাহ ভাইয়ের পরিচিত ল্যাব এইডের একজন স্বনামধন্য ডাক্তারের চমৎকার একটা বাংলো বাড়িতে বিশাল একটা বসার ঘর সহ চারটা কক্ষ কক্ষ বরাদ্দ ছিল আমাদের ফ্রেস হওয়ার জন্য। বিশাল এলাকা জুড়ে অবস্থান হওয়ায় আমাদের ঘুরাফিরার জায়গার ঘাটতি ছিল না। আশপাশ ঘুরে দেখার পচুর জায়গা :)। পাশেই এক বিশাল দীঘির এবং নৌকা ভ্রমণ।
অমি রহমান পিয়াল ভাইয়ের রাজকন্যার জন্মদিন ছিল গতকাল। সুযোগটা হাত ছাড়া করার কোন সুযোগ রাখা হয়নি
... আমরা মহাসমারোহে কেক কর্তন... বেলুন ফুটানোর মাধ্যমে মামনিটার জন্মদিন উদযাপন করে আমরাবন্ধু।
ফিরে এসে সুস্বাদু খাদ্য গলধঃকরণ ... গরম গরম ভাপা পিঠার ব্যবস্থা ছিল বাড়তি হিসেবে 
কৃতজ্ঞতা:
সকল ব্লগারদের ... যাদের অংশগ্রহণ ব্যতিরেকে এই পিকনিক আয়োজন সম্ভব ছিল না। কানু গ্রুপকে... যাদের বদদোয়া না পাইলে রাস্তায় চাকা পাংচার হৈত না এবং গরম গরম চা-সিঙ্গাড়া খাওয়াও হতো না
... বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই মেসবাহ য়াযাদ ভাইকে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কাজে যার অবদান অস্বীকার করার কোন উপায় নেই কারো।
মাসুম ভাই, রায়হান ভাই, মেসবাহ ভাই, আমি এবং নাজ, বিমা, মুকুল, উদরাজী ভাই, উদরাজী ভাবী ও আমাদের ভাতিজা, নজরুল, জয়িতা, সাঈদ, বৃত্তবন্দী, লাল দরজা, মামুন, নাহিদ, মাথামোটা, জেবীন, ফারজানা, আইরিন সুলতানা, আইরিনের বান্ধবী, অমি রহমান পিয়াল, পিয়াল ভাবী এবং রাজকন্যা, রনি, ইভান, ফাহিম, আপন আধার, হেলাল, আনিকা এবং আনিকার ভাই... আপনাদের সকলকে ধন্যবাদ।
প্রবসে অব্স্থানরত আমাদের বন্ধুরা... যারা পিকনিকে যোগ দিতে পারেননি... আপনাদের আমরা মিসকর্ছি... আপনারাও আমাদের সাথে ছিলেন। বাড়ির ১০ জন সদস্যর একজন অনুপস্থিতি সকলেই মনে রাখে.. মনে করে। আপনাদের উৎসাহ আমাদের সাহস যুগিয়েছে... আপনাদের দোয়া আমাদের সুস্থ্ অবস্থায় ফিরিয়ে এনেছে।
ধন্যবাদ বন্ধুরা... খুবি চমৎকার একটা সময় পার করে এলাম। আবার দেখা হবে ইনশাল্লাহ





এই জাতীয় পিকনিকে সাধারণত ইন্টারেসট পাইনা কারণ মজা হয় কম। সাঈদ যেমন বলছিলো পিকনিকে গিয়ে ঘুমায়। কিন্ত কাল সময় যে কীভাবে গেল টেরই পাইনাই। এত আনন্দ আর কোনোদিন করেছি বলে মনে হয় না। মুকুলের কান্দাকাটি, আমিরুলের লুলামি, ইয়াযিদ ভাইয়ের ব্যবস্থাপনা, ফারযানার জিম করা শরীরের নৌকা চালানো
আর কত বলব সবই ভালো লাগছে।
আবিয়াইত্যা মুকুল্দা কান্দে ক্যান
ফটুকের কৃতজ্ঞতা: আমাদের সাঈদ ভাই
...
আরো ফটুক দেখতে হলে লিংকু: http://www.facebook.com/photo.php?pid=3314018&id=770189023&comments&alert#!/album.php?aid=142984&id=770189023&page=2
সবই ভালো লাগছে
আসলেও কালকা কেমন করে পিকনিকের টাইম গেল গা টের পাইলাম না। আবার যাইতে মঞ্চাইতাছে।
হ, এডি পিকনিক ভালা হয় নাকি? খারাপের খারাপ.....
মিস করছি... অনেককিছু... পাইছি ম্যালাকিছু... সবতেরে থ্যাংকু... মুকুলের জন্য সমবেদনা... পাষন্ড নারীকুলের জন্য মাইনাস... বদদোয়াকারীদের কারনে অমন অপিরচিত জায়গায় গরম গরম সিঙ্গারা- চা খাইতে পারছি... তাগোরে ধইন্যবাদ...
খালি বদদোয়াটাই দেখলো, খাস দিলে করা দোয়াখায়েরের কথা কিছুই মনে রাখলো না, আপসুস...
হাহাহাহাহাহা
আরে আপু... আপনাদের দোয়া আছে বলেই আমরা ছহি ছালামতে ফেরত আইছি
প্রবসে অব্স্থানরত আমাদের বন্ধুরা... যারা পিকনিকে যোগ দিতে পারেননি... আপনাদের আমরা মিসকর্ছি... আপনারাও আমাদের সাথে ছিলেন। বাড়ির ১০ জন সদস্যর একজন অনুপস্থিতি সকলেই মনে রাখে.. মনে করে। আপনাদের উৎসাহ আমাদের সাহস যুগিয়েছে... আপনাদের দোয়া আমাদের সুস্থ্ অবস্থায় ফিরিয়ে এনেছে।
এটা থেকে তেল মারা কথা আর হয় না। ফেসবুকে দেখলামতো কি অবস্থা করছেন। কখন আমাদেরকে মিস করলেন কন?
আমরা এখন তুমি কি কেবল ই ছবি, শুধু পটে আঁকা।
তেলমারা বলতে আমি স্বান্ত্বনা পুরস্কার মীন করেছি ঃ)
ধুরো এইসব বইলা এখন কী ফায়দা! তার চেয়ে ফটুক বিশ্লেষণ করি। দেখছো কারবার, সালোয়ারের ফ্যাশন কতো বদলাইছে...
হি হি হা হা
ইশশ্ মিস করলাম।
আয়োজনটা সত্যি দারুণ ছিলো। যারা যাননি, তারা সত্যিই মিস করেছেন। আয়োজকদের সবাইকে, বিশেষত মেসবাহ য়াযাদ ভাইকে আন্তরিক ধন্যবাদ ক্লান্তিহীন পরিশ্রমের জন্য।
কান্নাকাটি নিয়ে কী যেন দেখলাম, ঘটনা কী মুকুল?
আমার লাইগা কেউ কান্না করে নাই তো!
সেইজন্যে আপনি নিজেই কানবেন? মাইজদী কোর্টের একটা মানসুলেমান আছে না!
ছি: ছি! আমি কানতে যামু কোন দু:খে! কান্না নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক! কোন ঘরের শত্রু বিভীষণ এই অপপ্রচার চালাইতেছে? তারে ধিক্কার!
পয়লা মন্তব্যে অচিন্দা তাইলে অপপ্রচার করলো! ঠিক আছে উনাকে কানুগ্রুপের পক্ষ থিকা নজরবন্দী করা হইলো
হ। উনারে বাঁশ ডলা দেয়া দক্কার।
ইস আমি মিস করি নাই।
গতকাল থেকে নেট ছিলো না, একটু আগে ঠিক করলাম। ধন্যবাদ দিতে দেরী হয়ে গেলো। বিয়ের পর এই প্রথম কোথাও সপরিবারে বেড়াতে গেলাম। দারুণ এনজয় করেছি, স্পেশাল থ্যাংকস রইলো মাথু, বিমা, বৃত্ত, রায়হানভাই আর টুটুলের জন্য। যারা মেজবাহ য়াযাদকে ধন্যবাদ দিয়ে আকাশে তুলে দিচ্ছেন তাদের জন্য একটা গোপন খবর ফাঁস করি, এই পিকনিকটা মেজবাহ ঘুমের ঘোরে করছেন। গত ১৪ বছরে এর থিকা আরো বড় বড় আয়োজন স্রেফ তুড়ি মাইরা করছে এই লোক, এইসব তার কাছে কুনু ব্যাপারস না টাইপের ব্যাপার। তারপরও থ্যাংকস তারে, খাবার সবগুলা দারুণ ছিলো। আমি পিঠাটাই পেট ভইরা খাইছি।
রোগি মারা যাইবার পরে তেল মারলে লাভ নাই । টায়ার ঠিকি ফাটসিলো । আর রান্না শেষ হৈতেও দেরি হৈছিলো । সন্ধ্যার আগ দিয়া খাওনে এইটা অনুমান করাই যায় যে রাইতে ভালো খাওন যায় নাই । হেহহেহহেহ :
না যাইতে পাইরা মাইনষে কত কতা কইবো । হুহহ ...
প্রকৃতই বনের মধ্যে ভোজন হইছে। সবচেয়ে আকর্ষনীয় অংশ ছিলো নারীদের শক্ত হাতে বৈঠা ধরা। আর য়াযাদ ভাইকে ধন্যবাদ দিয়া ছোট করতে চাই না কারন লোকে বলে আপনকে ধন্যবাদ দিতে নাই, তাকে আবদ্ধ করতে হয় কৃতজ্ঞতাবসে। য়াযাদ ভাইয়ের জন্য কৃতজ্ঞতা।
শক্ত হাতের বৈঠার ঘা কারো পিঠে পড়ছে কিনা কানু গ্রুপ জান্তে চায়
আপু আসপে
টুটুলদা, ছবিসহ পোস্টের অপেক্ষায় আছি এখনও। এইটাও কি ক্যাপ্টেন ইয়াজিদ ছাড়া হবে না?
Dear Tutul Bhai, apner likha ta porlam... kintu eakta shobdha thomke galam..
মাসুম ভাই, রায়হান ভাই, মেসবাহ ভাই, আমি এবং নাজ, বিমা, মুকুল, উদরাজী, উদরাজীর ভাবী, আমাদের ভাতিজ, নজরুল, জয়িতা, সাঈদ, বৃত্তবন্দী, লাল দরজা, মামুন, নাহিদ, মাথামোটা, জেবীন, ফারজানা, আইরিন সুলতানা, আইরিনের বান্ধবী, অমি রহমান পিয়াল, পিয়াল ভাবী এবং রাজকন্যা, রনি, ইভান, ফাহিম, আপন আধার, হেলাল, আনিকা এবং আনিকার ভাই... আপনাদের সকলকে ধন্যবাদ।
what... উদরাজীর ভাবী......? typing mistake naki onno kisu....!
Shobai valo thakun...
Picnic e giya balo lagache...! Monay thakbe onak din...
সরি ভাই... টাইপিং মিসটেক... ঠিক করে দিয়েছি
আবার সরি
হুম ! আমগোরে মিস কইরা দেখা যায়, খানাপিনা বিয়াপক কম খাইছেন !
পিকনিকের আরো ছবি দেখতে চাই; বিশেষ কইরা রাজকন্যারে দেখার সখটা আমার বেশি
মন্তব্য করুন