ইউজার লগইন

প্রাইমারী স্কুলের স্যারদের কাছে জিজ্ঞাসা... "স্যার নীতি মানে কি?"

আমার প্রথম স্কুলে যাওয়ার কথা মনে নেই... ক্লাস ওয়ান/টুর কথা মনে করা আসলেই কষ্টকর। কিন্তু থ্রি কি ফোরে যখন পড়ি তখন আমাদের স্কুলের ফযল স্যার কোন এক ক্লাসের মাঝেই বলতে ছিল... "তরাতো এক দিন অনেক বড় হবি... আমাগো কথা মনে থাকবো না... রাস্তায় দেখলে ছালাম দিবি কিনা সন্দেহ"। ওই দিন ছোট সময়ের সেই আবেগেই হোক আর যাই হোক... স্যারকে বলছিলাম... "স্যার ... আপনারে ভুলমু না"। সত্যি স্যারকে আমাদের সেই ব্যাচের (যাদের চিনি) কেউ ভোলে নাই। আজ ফজল স্যার ক্যামন আছে জানি না...

শিক্ষা বিস্তারের একদম শুরুটা যেইসব মানুষের হাত দিয়ে.. তাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর... তাদের হাত দিয়েই জীবনের ভিত্তি স্থাপনের কাজ শুরু... এইতো কয়দিন আগেই তেমনি একজন কারিগরকে পিটিয়ে মেরে ফেলা হলো তাদের জিবন জীবিকার তাগিদে সামান্য কয়েকটা টাকা বেতন বাড়ানোর জন্য।

আজ হঠাৎ করেই তাদের কথা মনে পরছে... কারন গত কয়েকদিন যাবত দেখছি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শায়লাব আমাদের ক্রোধে... ক্যান? কারন সাংবাদিকদের নির্যাতন। বিষয়টা আমার কাছে কিছুটা একপেশে মনে হয়েছে। যে শিক্ষকের হাতে আমাদের শুরু... তাদের জন্য প্রতিবাদটা আরো জোরালো আশা করছিলাম।

যে কোন সহিংসতা/নির্যাতন প্রতিবাদের... শুধু সাংবাদিকদের ক্যান... সকল অন্যায়ের প্রতিবাদ চাই... তবে যেটা এখন সামনে এসে দাড়ায়.. সেটা হলো... সাংবাদিকরা সংবাদ সংগ্রহে নিগৃহীত হচ্ছে... তারা হয়তো মিডিয়া হ্যান্ডেল করে এই কারনে তাদের নির্যাতনটা স্বাভাবিক ভাবেই বেশী প্রচার পায়। আমরা শিক্ষকদের উপর সহিংসতার সংবাদ কিন্তু এই সাংবাদিক ভাইদের মাধ্যমেই পাই... সো এইটা ভাবা ঠিক না যে, সাংবাদকর্মীদের বিরোধীতা করছে... যেটা বলতে চাইছি সকল সহিংসতা... অন্যায়ের প্রতিবাদ হোক... সেটা যার উপরই হোক না ক্যান

আজকের স্লোগান হোক সকল অপশক্তির বিরুদ্ধে... সকল সহিংসতার বিরুদ্ধে... সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে..

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

শামান সাত্ত্বিক's picture


আজকের স্লোগান হোক সকল অপশক্তির বিরুদ্ধে... সকল সহিংসতার বিরুদ্ধে... সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে..

অনিমেষ রহমান's picture


আজকের স্লোগান হোক সকল অপশক্তির বিরুদ্ধে... সকল সহিংসতার বিরুদ্ধে... সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে..

একমত !!

৬ টি তার's picture


আজকের স্লোগান হোক সকল অপশক্তির বিরুদ্ধে... সকল সহিংসতার বিরুদ্ধে... সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে..

সহমত।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ