বিক্রমপুর ও কয়েকটি ছবি
কয়েক দিন আগেই আমরা এবি বাসি পিকনিক করে এলাম বিক্রমপুরে স্যার জেসি বোস কমপ্লেক্সে। পিকনিকের দুইটা পোস্ট পড়ার পর নতুন করে আর কিছু আর না বলি
... তার চাইতে এলাকার জীবন জীবিকার হালচাল দেখি।
ছবি ০১। স্মৃতি... হারানো সম্রাজ্য

মুন্সিগঞ্জ ভাগ্যকুলের ভুতপূর্ব জমিদার যদুনাথ সরকারের বাড়ি।
ছবি ০২। চাষাবাদ

শস্যক্ষেত্র প্রস্তুতি চলছে নতুন ফসলের জন্য। কি রোদ... কি বৃষ্টি... কি শীত ... কি গ্রীষ্ম... অবিরাম পরিশ্রম কৃষকের। হয়তো তার দুবেলা দুমুঠো খাদ্যের নিশ্চয়তা নেই... তবুও চলছে... প্রতিদিন... দেশটার অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় একটি অংশ আসছে এইসব হাড়ভাঙ্গা পরিশ্রমী কৃষকদের কাছ থেকে।
তার পরেও জিডিপিতে অবদান রাখা এইসব মানুষদের আমরা নিচুতলার মানুষ ভাবি। অথচ ভাবিনা প্রবৃদ্ধিতে আমার অবদান কতটুকু... কি বিচিত্র আমরা।
ছবি ০৩। বয়ে চলা জীবন

রোজ ঘুম থেকে উঠেই জীবনকে কাধে নিয়ে ছুটতে হয় গ্রাম থেকে গ্রামে। চৈত্রের তাপদাহ অথবা বর্ষার বর্ষণ... জীবিকার তাগিদে ছুটে চলতেই হয়... উপায় নাই গোলাম হোসেন... উপায় নাই
০৪। ভাগ্যকুল জমিদার বাড়ি

মুন্সিগঞ্জ ভাগ্যকুলের ভুতপূর্ব জমিদার যদুনাথ সরকারের বাড়ি।
০৫। একাকিত্ব

০৬। ধান চাষ



পিকনিকের ফটুক


ঋহানের পিকনিক 

ফেরার পথে বাসের দড়জায়






সুনদর ফটো। কয়েকটা ছবি আসে নাই, একটু চেক করবেন?
এখন ঠিকাছে?
ঠিকাছে। পা^চ নম্বর ছবিটার কপি রাইট নিয়ে রাখলাম। ঐদিকেই যাচছি কিনা
দিয়া দিলাম
ভাগ্যকুল জমিদার এর সাথে ভাগ্যকুল সুইটস এর কোন রিলেশান আছে কি?
কিছুটা আছে..
... দুধ, ছানা এইসব ভাগ্যকুল থেকে আনে কিনা জানা নাই 
মালিকের বাড়ি ভাগ্যকুল
দুধ আনতে পারবে না, ফেটে যাবে। তবে ঐখান থেকে ছানা - মিষটি আনলে অনেক দাম পড়বে। বাসার সামনেইতো, যাবো একবার জিনগাইতে
ভাগ্যকুল যে জায়গার নাম, আজকে জানলাম
একদার জমিদার এখন ময়রা
আগে যখন লঞ্চে যাতায়াত ছিল ... ৫/৬ ঘন্টা লাগতো... তখন কিন্তু দুধ এবং ছানা দুইটাই আসতো... দুধের উপর কচুরীর পাতা দিয়ে রাখতো... তাতে নাকি দুধ ভালো থাকতো
.. তবে ঢাকার কাছাকাছি আসার সময় দেখতাম পানি মেশানোর হিরিক 
ছবিগুলো বেশ, এবং একাকীত্ব!!
থ্যাংকু
কি সুন্দর সব ছবি! যেন সত্ত(!) না, যেন ছবি শুধু।
ইন্টারনেট এত স্লো যে এই পোস্ট দেখার জন্য আমি যে কখন থেকে বসেই আছি!
টুটুল ভাই, বড় হয়ে আপনি অনেক বড় ফটুগফুর হবেন। দুয়া দিলাম।
জ্বী আপা... আপনার দোয়া বহমান থাকুক
দারুন!
লোড হইতে এতক্ষণ লাগে ক্যান এই পোস্ট?!
এট লাস্ট, ফটুব্লগ পম ইয়ু! থ্যাঙ্কুস!
হাহাহাহাহাহাহ
কালকে সাবমেরিন ক্যাবল মেনটেইনেন্স ছিল... এর জন্য সব্বার নেট স্লো ছিল
তোমার কারণেই ফডুব্লগ দিছি
হাহাহাহাহাহাহ
কালকে সাবমেরিন ক্যাবল মেনটেইনেন্স ছিল... এর জন্য সব্বার নেট স্লো ছিল
তোমার কারণেই ফডুব্লগ দিছি
দেখতে দেখতে পুলাটা ভাল ছবি তোলা শিখে গেলো। দোয়া রইলো আরো ভালো ছবি তোলার
জ্বি স্যার
ছবিগুলো দারুণ !
৫ নম্বর ছবিটা বেশি ভাল লেগেছে।
থ্যাংকু
গ্রামের ছবিগুলার অইদিকটায় যাইনি,
নৌকার ছবিটা খুব্বি দারুন হইছে
মন্তব্য করুন