আহেন... কিছুক্ষন আড্ডাই
পয়লা এই ফেসবুক স্টেটাসটা পড়েন... আখেরে কামে দিবো
সকালবেলা গ্রাম থেকে এক শিবিরের কর্মী দুরসম্পর্কের ভাইগ্না ফোন দিয়া কইল....
"মামা বলগার(ব্লগার) একটা ধরছে পুলিশে,এইবার এর ফাঁসি চাই ।কতবড় সাহস নবীজী কি নিয়া উল্ঠাপাল্ঠা কথা কয় ।"
বিরক্ত হয়ে জিগাইলাম নাম কি?
কয়, ফারাবী সাফিউর রহমান !
কইলামঃ হ হ মামা ঠিকই কইছত,এই হালাও ব্লগার ,ওর বাঁইচা থাকার অধিকার নাই,তারাতারি ফাঁসির লাগি হরতাল দে !
"বুঝেন কাহিনী ,রাজাকারের বাচ্চারা সারাদেশের গ্রামে গন্ঞ্জে গুজব ছড়াইছে সব ব্লগার নাস্তিক,এইবার ঠেলা সামলা" পিঃ
সংগৃহীত





এক ছেলে দেখলাম এফবিতে লিখছে তারে নাকি ফারাবি বিবাহের প্রস্তাব দিছিলো । কি নাফরমানি ব্যপার ভাবলেই তো মনে হয় এরা কিরম নাস্তিক (!)
ফারাবি কি তোমারে বিবাহের প্রস্তাব দিছিল?
কয় কি!! দিসিল নাকি?
যেমনে হিংসায় পুড়তেছে তাতে তো মনে হয় দিছিল
আমারে কেন দিবে? আমি তো মেয়ে
আইচ্ছা, ব্লগার কারে কয় ? আমি ত বিরাট আল্লা ভক্ত, আমি তাইলে কি ? । এই প্রশ্নের জবাব কে দিবে ?
সেইদিন গামছা ঝুলানি টাইপের কইরা ওড়না পড়ছি বলে এক জ্ঞানী মুরুব্বি বলছেন, "মাঠে চিল্লানি ব্লগার স্টাইলের ওড়না পরা শুরু করছো দেখতেছি!!"
তুমি গামছা স্টাইলে ওড়না পরা শুরু করলা কেন? বঙ্গবীরের গামছা বাহিনীর চামছা হইছ নাকি?
এই যে আপনি কথার মাঝে ছ্যাদা খুজেঁ বেড়াচ্ছেন, যদি বলঅতাম উত্তরিয় স্টাইলে পরছি তবে বলতা, - তুমি আবার দাদা'রে স্টাইল কেন ধরলা!!
আহা কি যে কও। তোমার তুলনা আমি খুঁজিনা কখনো বহু ব্যবহার করা কোন উপমায়
ইশশ! এম্নে কইরা আসলেই যারে বলবা, কথা বিফলে যাইব না নিচ্ছিৎ!
দোস্তদের উপ্রে আর কদ্দিন এইসব বানী বর্ষন কইরা প্রেক্টিস করবা, সাক্ষাতে এইবার বিস্তারিতই বলে দেও!
সচিত্র দেখাও, গামছা ঝুলানি পদ্ধতি বুঝতাছি না
আম্মা বলছে খবরদার ব্লগে কিছু লিখবি না
খালাম্মা'রে বল নাই যে, বিলাতের শাহবাগ আন্দোলনের অনুষ্ঠানে তোমার পুথিঁ পড়ার কথা!
ভালো কথা, তোমাদের সেই জমায়েত নিয়ে কিছু লিখলা না যে!
লিখতে যে ভাল লাগে না
কি ভাল্লাগে? ফারাবির জায়গা দখলের চেষ্টা কতদূর ?
আমি কয়েকদিন যাবত বিভিন্ন মানুষের প্রশ্নের মুখোমুখি হচ্ছি...
ব্লগিং কি?
কারা করে?
ক্যাম্নে ব্লগিং করে?
জানতে চাওয়া...
হযরত মাওলানা গোলাম মাওলা রনি (এম।পি) কহিয়াছেন, পারিবারিক বনডেজ নাই এমন পুলাপাইন ব্লগিং করে
এর কথার ওপর কথা নাই

এম্পি রনি, ভাইডি রনি!!
বানী দেন বড্ড ফানি!
কেয়া বাত কেয়া বাত
কবে কইলো? ভিড্যু কই?
টকশোতে কইছে, ফেবুতে অনেকেই শেয়ার দিয়েছে
লিংক দেন ।
অফিসে ফেবু নাই
মনের দু:খে এতো গেঞ্জামের মধ্যে ব্লগিং করি এক ঝিমানো ব্লগে তাও পাব্লিকের মন পাইলাম না!
কার মন পাওয়ার জন্য এই ব্লগে ব্লগাও? কে সে?
কেউ না!
মন বড়ই দুষ্প্রাপ্য রে! সব দিলেও লোকে আজকাল মন দেয় না ।
হ, এখন শুধু কেজি আর টনের কারবার। সের আর মণের দিন শেষ।
সব দিলে মানে কি? আইয়ুব বাচ্চুরে মনে পড়তাছে
ইশশশশশ..
আড্ডায় আমি বাদ পড়লাম কেমনে?
খেলুম না।
(
(
(
সবাই এক ঘন্টা পরপর এসে একটা করে বাণী দিচ্ছে
হা হা হা
এটা কি ঘন্টার আড্ডা হইল?
আমি কি জানি। আমি তো যাকে পাচ্ছি তাকেই ধরে আড্ডানোর চেষ্টা চালাচ্ছি তখন থেকে। পোলাপান সব পইছলে যাচ্ছে
পোলাপাইন দেশ জাতি নিয়া ব্যস্ত!!!!

আপনে পোলাপাইনরে কটাক্ষ করলেন যে?!
আপনের তো ৩ দিনের ফাঁসি আর ৭ দিনের যাবজ্জীবন হওয়া প্রয়োজন!
বাহ! কি সুন্দর আড্ডা চলে!
শান্ত ভাই কি কি বলে।
গন্ধটা খুব সন্দেহজনক!
কবে হইয়া গেলো আড্ডা!! মিস করলাম
মন্তব্য করুন