শাহবাগ আমার চেতনার নাম...
বেশ কিছুদিন থেকেই কিছু লোকজন ইনিয়ে বিনেয়ে বলতেছে যে, শাহবাগে লোক নাই ক্যান? কোথায় গণজাগরণ? মিডিয়ার সব ছবি ভুয়া... ব্লা ব্লা ব্লা ব্লা। এদের কথা শুনলে বাঁশের কেল্লার কথা মনে পড়ে। এই অবসরে অনেকের লুঙ্গি দেখলা ঢিলা হইয়া গেছে।
তাদের জন্য বলি
শাহবাগ এখন আর শাহবাগে নেই... ছড়িয়ে পরেছে সারা দেশে... শাহবাগ এখন একটা চেতনার নাম... যে চেতনা আমার হৃদয়ে... যে চেতনাকে ধারণ করছে বাংলার মানুষ... যে চেতনা ছড়িয়ে আছে দেশ থেকে দেশান্তরে... আমরা সেই চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
নিচের লেখাটা পড়ার পর আসলে আর কিছু লিখতে পারলামনা। সরি 
======================================
যোগ - বিয়োগের বিক্ষোভ তান্ডব --- দিনের শেষে হিসাব টা ঠিক মিলানো যায় না ... টানাটানি পরে যায় ...
সমর্থন ও সহযোগীতা কতভাবে দেয়া যায় ...? সহযোদ্ধা কতভাবে হওয়া যায় ...? ব্যাক্তি উপস্থিতি ছাড়াও মানসিক , নৈতিক , তাত্ত্বিক, তথ্য নির্ভর সমর্থন ও সহযোগীতার কথা কি আমরা জানি কিংবা বুঝি ??? আমরা তাদের কে চিনি, জানি, অনুভব করতে পারি ...এক ই ধারায় বিরুদ্ধাচরণ এবং পথ কাটা ও যায় ... তাদের কে ও আমরা চিনি, জানি, অনুভব করতে পারি ...
অনেকে বলে ' তোমাদের কি অবস্থা ? তোমাদের আন্দোলনের কি অবস্থা ???' !!!
কেউ একবার ও কেন বলে না "আমাদের আন্দোলনের কি অবস্থা ??? আমাদের অগ্রগতি কি ??? " ???!!!
কিছু Corporate সাহেব আছেন যারা চেয়ারে বসে দেশ থেকে সমস্ত ভাল কে উপভোগ করতে চান ... মাঠে নামার মত মানসিকতা কিংবা সময় তাদের নাই , শুধু বুলি কপচানোর মানসিকতা টা আছে ...!!! অন্যের কষ্টের ফসল নিজ ভান্ডারে তোলার মানসিকতা টা আছে !!!
কেউ বলে , 'কি লাভ ???এভাবে হয় না - হবে না' ---তাহলে কিভাবে হয়, কিভাবে লাভ হবে সেসব এসে দেখিয়ে দিয়ে যান না আপনারা ...
দেশ টা আপনাদের হয়নি কখনো , আপনারা ও কখনো দেশের হতে পারেন নাই ... আপনারা সেই সুবিধাবাদী এবং সুবিধাভোগী প্রাণী যাদের অবস্থান সবসময় অন্যের পায়ে ই হয় ... কারণ মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতা আপনাদের নাই ...
অনেকে লাশ দেখে আবেগ আপ্লুত হয়ে বলে , আন্দোলন বন্ধ করো !!! চাই না আর এই আন্দোলন !!! আপনারা কি জানেন , এই আন্দোলন বন্ধের পর আরো কত লাশ প্রতিদিন আপনার বাড়ীর আঙিনায় থরে থরে সাজিয়ে রাখা হবে ...???
আজকের ১০০ লাশ এর ভার বহন করতে পারছেন না তাহলে ঐ ৩০ লাখের ভার কিভাবে বহন করে আসলেন গত ৪২ বছর??? একটা ধর্ষণের ভার নিতে পারেন না অথচ ২ লাখ নারীর ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ভার কিভাবে বয়ে আনলেন গত ৪২ বছর ধরে ???
এত ভন্ড কেন আমরা ??? এত দুর্বল কেন মানসিক ভাবে??? কেন আমাদের চেতনাকে পয়সা কিংবা ভন্ডামি দিয়ে বেচা কেনা করা যায়??? আপনি , আমি - আমরা দৃঢ়প্রতীজ্ঞ নই এবং চিন্তা চেতনা মননে এত নড়বড়ে বলেই কখনো ন্যায় বিচার আসেনি আমাদের ঘর তথা দেশে ...
আমাদের পেট ভরা এত ক্ষুধা যে নিজেদের ঈমান, নৈতিকতা, আত্মসম্মান, আত্মবিশ্বাস এর কোন অবস্থান ই নাই জীবনে ... নিরপেক্ষ নিঃস্বার্থ বিচার বোধ , বিবেক বিবেচনা ঐ ক্ষুধার গহ্বরে তলিয়ে যেতে যেতে এখন ওসব এলিয়েন মার্কা শব্দ ছাড়া আর কিছুই নয়!!!
আমরা আন্দোলন করবো , আমরা গালি খাবো , আমরা প্রাণ দিবো , আমাদের কে ই খুন করা করা হবে আর আপনারা আরাম কেদারায় পা ঝুলিয়ে , পা দুলিয়ে ফসল ঘরে তুলবেন আর সুবিধা ভোগ করবেন ...!!! একটু ও লজ্জা লাগবে না আপনাদের , একটু ও দ্বিধা হবে না কারণ সুবিধাবাদি স্বার্থপর রক্ত আপনার ধমনীতে বেগবান ... নিঃস্বার্থ ম্যুভমেন্ট আপনার পূর্বাপর কোন পুরুষ এর কর্ম নয় ...
দেশ এর জন্য কিছু করতে পারছি ভেবে যারা দেশ রক্ষা এবং সংস্কারে ঝাপিয়ে পরে ঠিক তাদের উপর ই হায়েনার দল ঝাপিয়ে পরে !!!
দয়া করে আপনারা ভন্ডামী করবেন না ... মানুষ এর বাচ্চার মত হয় লড়েন কিংবা স্পষ্ট ভাবে বাংলাদেশের সীমানার বাহিরে বের হয়ে যান ... যারা আঘাত করতে চান তারা চোখে চোখ রেখে সামনে থেকে বুকে গুলি কিংবা ছোড়া মারেন ... আমাদের চোখের মনি একবার ও কেঁপে উঠবে না জানি কিন্তু আপনার হাত এবং দৃষ্টি দুটোই দোদুল্যমান নিঃসন্দেহে ...
জয় বাংলা ... মানবতার জয় হোক ...





আর কী বলার থাকে ???
জয় বাংলা!
জয় বাংলা ... মানবতার জয় হোক ...
সবই মনের কথা। জয় হোক তারুণ্যের। জয় হোক মানবতার।
জয় বাংলা।
কঠিন শোনালেও এটাই সত্যি কথা।
মনের কথা কইছেন
জয় বাংলা!
যে কোনো আন্দোলনেরই নানা পর্যায় থাকে। নানা ষড়যন্ত্র হয়, বিভাজন তৈরি করার জন্য নানা তত্ত্বের জন্ম হয়, মিথ্যে প্রচারণা হয়, সমালোচনা হয় - এ তো নতুন কিছু নয়। ইতিহাসের কোন আন্দোলনটি নিয়ে নানা পক্ষ ত্যানা প্যাঁচায়নি? আমি মনে করি না যে, এসব দেখে হতাশ হওয়ার কোনো কারণ আছে। বরং এই অভিজ্ঞতাগুলো, এই উপলব্ধিগুলো আগামী দিনের আন্দোলনগুলোকে আরো বেশি প্রখর করে তুলবে। তারুণ্যের এই জাগরণ অবশ্যই সফল হবে। বাংলাদেশের ইতিহাসে তরুণরা কখনো পরাজিত হয়নি, এবারও হবে না।
আজকের ১০০ লাশ এর ভার বহন করতে পারছেন না তাহলে ঐ ৩০ লাখের ভার কিভাবে বহন করে আসলেন গত ৪২ বছর??? একটা ধর্ষণের ভার নিতে পারেন না অথচ ২ লাখ নারীর ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ভার কিভাবে বয়ে আনলেন গত ৪২ বছর ধরে ???
এত ভন্ড কেন আমরা ??? এত দুর্বল কেন মানসিক ভাবে??? কেন আমাদের চেতনাকে পয়সা কিংবা ভন্ডামি দিয়ে বেচা কেনা করা যায়??? আপনি , আমি - আমরা দৃঢ়প্রতীজ্ঞ নই এবং চিন্তা চেতনা মননে এত নড়বড়ে বলেই কখনো ন্যায় বিচার আসেনি আমাদের ঘর তথা দেশে ..
মন্তব্য করুন