হায় ব্লগিং...
এখন টকশোতে নতুন টপিকস... ব্লগার - বলগার - বোলগার... এটা দিয়ে নাকি ইন্টারনেটে ঢোকা যায়। এরা সব নাস্তিক... এদের পেছনে এরম আক্রমণ ক্যান?
ব্লগাররা কারো নুন খায়না... সেই কারণে কারো গুণ গাওয়ারও দরকার পরে না... কারো ধারও ধারে না তারা। ভাবনায় শুধু দেশ এবং দেশের মানুষ... আর এই কারণেই ব্লগাররা অনেকের চক্ষুশূল... সে হোক না কোন রাজনৈতিক দলের নেতা অথবা ধর্মীয় নেতা অথবা ফেসবুক সেলিব্রেটি।
ব্লগাররা চোখে আঙ্গুল দিয়ে সব দেখাইয়া দেয় কেনু? কেনু? কেনু?
আর এই জ্বলুনির কারণে সকল তিড় এখন ব্লগারদের দিকে
... দেখা যাক কতদূর যায়...
যেই কীবোর্ড আমরা সমাজের অন্ধকার গলি ঘুপচি জনসম্মুখে তুলে ধরার জন্য হাতে নিয়েছিলাম... সেই কীবোর্ডের কারণে জেল খাটতে হয় আমাদের। জনসম্মুখে আমাদের অপরাধী হিসেবে উপস্থাপন করা হয়। আবার আমাদের বলা হয়, তোমাগো লাইগ্যা এই সরকার ছাড়া কোন উপায় নাই... এই সরকারকে ক্ষমতায় না আনলে ব্লগারগো কেউ আস্তা রাখবে না। মানুষের কি মিনিমাম ভব্যতা বোধও নেই... এত অসভ্য হয় কীভাবে? কথা শ্রী দেখলে গা জ্বলে রাগে।
যেই জামাতের লগে আতাতের কারণে ফুস্লে ওঠা মানুষের রাস্তায় বেড়িয়ে আসে... লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদে তৈরি গণজাগরণের শাহবাগতো ক্যাশ করা শেষ... এখন চলছে ব্লগার বেইচা হেফাজত ক্রয় কর্মসূচী... এর পর কি আসবে?





আমরা খুবই ভাল দর্শক,
সব বইসা বইসা চুপচাপ নাটক দেখি।
এ-ই চলবে।
ব্লগ বন্ধ করে দেয়া হউক
আমার অফিসের এক পোলায় আমারে কয়- আপনিতো 'বলোগার' ? মুই ঠিক কৈছিনা ভাই ??? (পোলার গ্রামের বাড়ি কোথায়, বলতে চাই না...)। তো, শিক্ষিত (!) পোলাপাইনের ধারনাই যদি এইরকম হয়- অন্যদের কথা আর কী বলবো...
(অপ্রাসঙ্গিক: আমাদের অফিসের গণজাগরণমঞ্চের বিরোধী ২/১ জন আমাকে গণজাগরণমঞ্চের তথ্যমন্ত্রী বলে ডাকে, শুনতে ভালোই লাগে)
বলগার হইবার চাই, ফাসী জুলম যাই হোক না কেন!
ব্লগিং , নেটবাজিতে যখন অতিমাত্রায় রাজনীতি, বানিজ্য ঢুকলো তখন আর ব্লগিং , নেটিং ভালো লাগছে না ।
আজব লাগে যে, এতকিছু হচ্ছে সেসব নিয়ে অনেকের মাথাব্যথা নাই, কিন্তু দলীয় ব্যপারগুলি নিয়ে লাফায় সবসময় । এদের এখন সহ্য করা যাচ্ছে না ।
যাবেন কই বোন ! সহ্য করতেই হবে !
১। ওদের কাছ থেকে ভব্যতা আশা করেন কিভাবে ! ওরা কি মানুষ ? ওরাতো স্রিফ রাজনীতিবাজ ।
২। শুধু ক্রয়ের কর্মসূচি হলে কথা ছিলনা । হেফাজতকে বিক্রীত হতে বাধ্য করার জন্য আরো কর্মসূচি নেয়া হয়েছে । 'আহাল সুন্নাহ' নামের আর একটি দল ইতিমধ্যে শিং উচিয়ে মাঠে এসে গেছে । তেনাদের তীরও কিন্তু ব্লগারদের বুক নিশানা করে ।
ব্লগারদের দোষ হলো ওরাই প্রথম স্বাধীনতা বিরোধীদের উপযুক্ত শাস্তির জন্য সোচ্চার হয়েছিল।স্বাধীনতা বিরোধী শক্তির সব থেকে বড় শত্রু এখন ব্লগাররা ।বেকায়দায় পড়া সরকারও এখন ব্লগারদের গিনিপিগ হিসাবে ব্যবহার করে মৌলবাদী শক্তিকে সামাল দিতে চাইছে।নিঃসন্দেহে তাদের এই প্রচেষ্টাটি ব্যর্থ।একের পর এক মৌলবাদী অপশক্তির উত্থানই এর প্রমাণ।হেফাজতের পরে এখন আহলে সুন্নত---এরাও ব্লগারদের ফাঁসি চায়।
সব কিছুর পেছনে রাজনীতি
কিছু লিখতেও ইচছে করে না, অরুচি এসে গেছে
মন্তব্য করুন