আমার শেষ স্মৃতিটা মার কাছে পৌঁছে দিও

আহা বোন!
সূঁচ-সুতো দিয়ে কেবল নিজেদের মৃত্যু বুনে যাচ্ছো...
- ভাষ্কর
বুধবার বিকাল চারটায় অনেক চেষ্টা করেও যখন দিপঙ্কর বের হতে পারেনি তখন এক উদ্ধারকর্মীর হাতে তুলে দিয়েছে নিজের ব্যবহার করা মোবাইল ফোন ও মানিব্যাগ।
দিপঙ্করের চাচা সুদাংশু ঘোষ বলেন, “আমি কাল ১০টায় মোবাইলে এই খবর শোনার পর কুষ্টিয়া থেকে এসেছি কেবলমাত্র লাশের আশায়। তবে এসে শুনি ও তখনও বেঁচেছিলো। উদ্ধারকর্মীদের নাকি বলছিলো যে, আমার হাতটা কেটে হলেও আমাকে বের করো। আমি মরতে চাই না।”





মন্তব্য করুন