জেমকন সাহিত্য পুরস্কার ’১৩ পাচ্ছেন আহমাদ মোস্তফা কামাল : অভিনন্দন কামাল ভাইকে
বইপড়ুয়া মনষ্ক পাঠকের কাছে "আহমাদ মোস্তফা কামাল" অনেক আগেই পৌঁছে গিয়েছেন, জয় করে নিয়েছেন তাদের চিত্ত। বলা যায়, আহমাদ মোস্তফা কামাল বাংলা সাহিত্যে একটি সমীহ জাগানো নাম। আমরাবন্ধু ব্লগে তাঁর সরব উপস্থিতি রয়েছে।
কামাল ভাইকে অভিনন্দন জানাচ্ছি, সঙ্গে শুভকামনা অনেক-অনেক।
পুরষ্কার যেটাকে আমরা আসলে কাজের স্বীকৃতি হিসেবেই গ্রহন করি। দীর্ঘদিন ধরে কোন একটা কাজ গেলে আমাদের আম-জনতার ধৈর্য্যচ্যুতি ঘটে বেশীর ভাগ সময়েই। আমাদের ধরে রাখতে পারি না। কিন্তু একজন সাহিত্যিক দীর্ঘ দিন ধরে পরিকল্পনা করেন, যাচাই বাছাই করেন, লেখার প্লট নির্মাণ করেন, মানুষের সংস্পর্শে এসে তাদের ভেতরের মানুষটাকে, চিন্তা চেতনাকে নিজের মধ্যে নিয়ে আসে। এরও অনেক পরে অনেক যাচাই বাছাই শেষে সে গল্পটা বলা শুরু করে।
শব্দের পর শব্দকে সাজিয়ে নির্মান হয় একটি উপন্যাস, যা একটা সময়কে ধারন করে এগিয়ে যায়। এবং এই সময়কে ধরে রাখার প্রানান্তকর প্রচেষ্টা একজন ঔপন্যাসিক পুঙ্খানুপূঙ্খ ভাবে সম্পন্ন করার চেষ্টা করেন, তাকে করতে হয়; কারণ লেখক দায়বব্ধ থাকেন সমাজের কাছে, মানুষের কাছে; নতুন সমাজ নির্মানে আমাদের ফিরতে হয় পূর্বসূরীদের কাছে।
মানুষের অনুভূতি নিয়ে দারুন শব্দের খেলা জানেন আহমাদ মোস্তাফা কামাল। তারঁ গল্পের চরিত্র গুলো যেন নিত্যনৈমত্তিক এই আমাদের মনের ভাবনা নিয়েই চলে; এই জন্যেই তারা যেন ছুয়েঁ যান, ভাবনায় ঘোর লাগান পাঠককূলের।। এসব ভাবনার পাল তোলার, শব্দের কারিগরীর জোয়ানদার আহমাদ মোস্তাফা কামাল, আমাদের প্রিয় কামাল ভাই তাঁর লেখা উপন্যাস "কান্নাপর্ব"-এর জন্য ২০১২-সালের "জেমকন সাহিত্য পুরস্কার" লাভ করেছেন। উপন্যাসটির প্রকাশকও আমাদের অনেক পছন্দের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল ভাই। তাঁর প্রকাশনা সংস্থা "শুদ্ধস্বর"।
ভাললাগার এই ভাবনায় মোহিত হই, যখন মনে হয় কামাল ভাইয়ের সাথে ব্লগিং করি। যেখানে এই সব গুণী শিল্পীদের সাথে পরিচয় থাকাটাই অনেক উচ্ছাসের, আনন্দের। অনেক ভাল লাগছে কামাল ভাই। আপনাকে অনেক অনেক অভিনন্দন। মানুষের ভালবাসায় সিক্ত হোক আপনার জীবন। প্রতিটা পুরষ্কার একজন লেখককে আরো উচ্চতায় আরোহনের পাশাপাশি আরো বেশী দায়িত্বশীলও করে। আশা করছি কামাল ভাই দেশের প্রতি এই দায়িত্ববোধকে ধারণ করে নতুন নতুন শিল্প নির্মানে নিজেকে বিলিয়ে দিবেন।





অভিনন্দন কামাল ভাই।
অভিনন্দন কামাল ভাই। শুভকামনা রইলো।
কংগ্র্যাটস কামাল ভাই
অভিনন্দন কামালভাই।
অভিনন্দন কামাল ভাই।
আজকে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম! পরপর দুটো পোস্ট আমাকে নিয়ে! কী আনন্দ! কী আনন্দ!
বাইরের মানুষ যত প্রশংসাই করুক, পরিবারের সদস্যরা যখন একটু স্পর্শ করে তাদের আবেগটা বুঝিয়ে দেন তখন অনুভব করে উঠি এই স্পর্শ অনেক বেশি মূল্যবান। এই পোস্টটা পড়ে যেন সেই অনুভূতি হলো। সত্যিই, এবির সবাইকে এখন আর বাইরের মানুষ মনে হয় না। মনে হয় একই পরিবারের সদস্য, নানা কাজে একটু ছড়িয়ে-ছিটিয়ে আছি, যে কোনো সময় আবার এক জায়গায় জড়ো হয়ে যাবো। যত কথা আমি আপনাদের সঙ্গে বলি, সেটা বোধ হয় অন্য কোথাও বলি না।
অনেক ধন্যবাদ টুটুল এই চমৎকার পোস্টের জন্য। রাসেল, লীনা, মেসবাহ ভাই, জেবীন, স্বপ্নচারী সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুন্দর থাকুন।
পোষ্টের ধইন্যবাদ আমারেও এট্টু ভাগে দিয়েন কামাল্ভাই!!. কেন সেইটা না হয় পরে বলবো!
ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি।
এই বই তো আপনারে সাধলাম, নিলেন না। ধন্যবাদ দিলে কি নিবেন?
সেকি!! শুধুমাত্র এই বই নাকি!! আমার তো পাওনা ১২খানা বই!!.। এমনি করে অপরের পাওনা নিয়ে হেলাফেলা কইরেন না আহমাদ সাহেব!! আমরা গরীপ পাঠক, তাও দেনা মিটান না!!
একটাই নেন না, আবার ১২টা! আপনার বুকশেলফে তো এই গরীবের বই রাখারই জায়গা নাই। সব বড়োলোক লেখকদের বই দিয়ে ভরে ফেলেছেন।
Congratulation Kamal bhai....where is the party?
অভিনন্দন কামাল ভাই।
আমি বই চাই, লেখকের সিগনেচার সহ
অভিনন্দন কামাল ভাই।
Congrats !!
অভিনন্দন কামাল ভাই...
অভিনন্দন কামাল ভাই। তয় পালকওয়ালা টুপি নিয়া সাবধান
শুভেচছা জানাই
অভিনন্দন কামাল ভাই ।
কামাল ভাই একবার এক আড্ডা উপলক্ষ্যে বাসায় এসেছিলেন, ভাবতেই গর্ব হচ্ছে।
অনেক ধন্যবাদ সবাইকে। আপনাদের আন্তরিকতা আমাকে বরাবরই সম্পর্শ করে, এবারও করলো।
মন্তব্য করুন