প্রোফাইলে ডিফল্ট কিবোর্ড সংযুক্ত
প্রোফাইলে ডিফল্ট বাংলা কিবোর্ড দেয়া হয়েছে। ফলে এখন আর বার বার কিবোর্ড পরিবর্তন করতে হবেনা। যারা ফোনেটিক কিবোর্ড ব্যবহার করেন তাদের কিছু করতে হবেনা। অন্যদর শুধু একবার প্রোফাইলে গিয়ে কিবোর্ড বিজয় অথবা ইউনিজয় সিলেক্ট করতে হবে।
কিবোর্ড সিলেক্ট করতে:
আপনার পাতা ক্লিক করুন।
এডিট ক্লিক করু।
personnel information ক্লিক করুন।
একদম নিচে কিবোর্ড সিলেক্ট বক্স থেকে কিবোর্ড সিলেক্ট করুন।
কোনোঘরের পাশে লাল তারকা চিহ্ন থাকলে, এবং যদি বক্স খালি থাকলে সেটাও পূরণ করুন। এবার প্রকাশ করুন বাটনে ক্লিক করে সেভ করুন।
আশা করছি বাংলা কিবোর্ড নিয়ে ঝামেলার শেষ হবে, আপনারা অনেক সমস্যায় পরে, ত্যক্ত বিরক্ত হয়ে এবির সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।
সমস্যা হলে কমেন্টে জানান।





টেক্সটের রং কালো রাখেন, এশ না। এশ পড়তে ভাল লাগে না
উন্নয়ন কর্মী রকস!
ইমো নাই কেন কমেন্টবক্সে? কয়টা ইমো মনে থাকে?
নিউলাইন একটার বেশি দিতে পারি না। অনেকসময় পোস্টে এটার প্রয়োজন হয়।
আমি ডিফল্ট কিবোর্ড ইংরেজি চাই, কারণ বাংলা কিবোর্ডগুলা অন থাকলে ... দিতে কষ্ট হয়। অভ্রতে লেখি, সুতরাং ইংরেজি কীবোর্ড ডিফল্ট করতে পারলে সুবিধা বেশি হইতো। যাই হোক, এটা আপাতত ততো দরকারি না। এম্নিতে ভালো কাম হইছে।
এখন যেটা সবচাইতে বেশি দরকার, লেআউটে একটু পরিবর্তন।তিন কলামের মাঝের কলামের width বাড়ায় দেন। দুই পাশে সবুজ রঙ্গের অনেক ফাঁকা জায়গা, ঐগুলা কমায় দেন। তাইলে লেখা পড়তে সুবিধা হবে।
তারপরের দরকারটা একটু কঠিন কাজ, পোস্ট অটোসেভ, ড্রাফট/আনড্রাফট ইত্যাদি। আস্তে আস্তে হবে আশা করি।
নীতিমালায় অনেক কিছু থাকলেও একটা কথা পুরো ব্লগে কোথাও দেখি নাই। সেটা হচ্ছে লেখকের কপিরাইট। এটা স্পষ্ট করে লিখে দেয়া উচিৎ। ব্লগের ফুটারে থাকলেই সবচাইতে ভাল হয়।
কমেন্ট বক্সের নিচে Textual smileys লিংকে ক্লিক করলে ইমোর লিস্ট আসবে।
নিউলাইনের বিষয়টা বুঝলামনা।
ইংরেজি ডিফল্ট দেয়া যাবে।
পরামর্শের জন্য ধন্যবাদ।
ওহ নিউ লাইনের বিষয়টা বুঝতে পেরেছি।
width টা আসলেই বাড়াইতে পারলে ভাল হয়। আশা করছি এইটাও হয়ে যাবে
থ্যাংকস !
----
নীতিমালার ভাষাটা নিয়ে মনে হ্য় ভাবা উচিত । আর ডুয়েল পোস্টিং এর ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা উচিত ।
যে অল্প কিছু সংখ্যক ব্লগার নিয়মিত ব্লগচর্চা করছেন, ১৫ কোটি মানুষের চেয়ে তারা অন্তত কিছু দিক দিয়ে এগিয়ে। তাঁদের চিন্তা, চেতনা, রুচিবোধ আর নীতিবোধ অন্য অনেকের চেয়ে উন্নত।
এই কথাগুলো মিসইনটারপ্রেটিং এর অনেক চান্স - এলিট এলিট ভাব আছে ।
এখানে প্রকাশিত কোনো লেখা অন্তত ৪৮ ঘন্টায় অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না।
এটা হয় নীতিমালা থেকে বাদ দেয়া উচিত - অথবা মেনে চলা উচিত । নাহলে নীতিমালায় আছে কিন্তু অনেকে মানছেন না - জিনিসটা অড লুকিং ।
------
আমি জানি ডেভুমিয়া মডারেটর না । তবে এখানে লিখলে মডারেটর ও দেখবে নিশ্চয়ই তাই লিখলাম
যে অল্প কিছু সংখ্যক ব্লগার নিয়মিত ব্লগচর্চা করছেন, ১৫ কোটি মানুষের চেয়ে তারা অন্তত কিছু দিক দিয়ে এগিয়ে। তাঁদের চিন্তা, চেতনা, রুচিবোধ আর নীতিবোধ অন্য অনেকের চেয়ে উন্নত।
এই কথাগুলোর কাম্য ইন্টারপ্রিটেশন বোধহয় এরকম--
যে অল্প কিছু সংখ্যক ব্লগার নিয়মিত ব্লগচর্চা করছেন, ১৫ কোটি মানুষের অধিকাংশের চেয়ে তারা অন্তত জ্ঞানচর্চার সুযোগসুবিধা প্রাপ্তির দিক দিয়ে এগিয়ে। অন্য অনেকের চেয়ে তাঁদের চিন্তা, চেতনা, রুচিবোধ আর নীতিবোধ উন্নত হওয়ার সুযোগ রয়েছে।
খিক খিক খিক
হুমম আপু লাস্ট লাইন টা নিয়ে অনেকে আপত্তি করছে । আমি আগে দেখি নাই , পরে খুলে দেখলাম
কেউ আপত্তিকর কিছু করবেনা এই আশা থেকে বলা হয়েছে মনে হয়। ছোট বাচ্চাদের বাবা মায়েরা বলে, এইতো আমার বাবা কত্তো ভালো কোন দুষ্টুমি করে না যদিও ঐ বাচ্চা হয়তো মহা হার্মাদ
আমি অবশ্য ডুয়েল পোস্টিং নিষেধ করারর বিপক্ষে। ডুয়েল পোস্টিং সব কমিউনিটি ব্লগ নিষিদ্ধ করে দিলে দেখা যাবে ব্লগাররা ভাগ হয়ে যাবে, আমি অমুক জায়গার ব্লগার... আমি তমুক জায়গার ব্লগার। ব্যাপারটা চিন্তা করতে ভাল লাগছে না।
কিংবা হয়তো দু-এক জায়গায় ডুয়েল পোস্টিং থাকবে দুয়েক জায়গায় থাকবে না। সেক্ষেত্রে কমন সদস্যরা কড়া নিয়ম-কানুনওয়ালা ব্লগে আগে পোস্ট করে, পরে আবার সেটা নির্দিষ্ট সময় পর শিথিল নিয়মের ব্লগে পোস্ট করে। কাজটা আমার কাছে অন্যায় মনে হয়, শিথিলতার মানে যখন বঞ্চিত হওয়া তখন ভাল লাগে না। অনেকেই সচলে পোস্ট করার দুদিন পর সামুতে সে বাসি লেখা দেয়, সামুর নীতিমালার দুর্বলতাকে পুঁজি করে সামুতে বাসি লেখা ডাম্প করার এটিচুড বাঙ্গালির চিরন্তন স্বভাবকে মনে করিয়ে দেয়, শক্তের ভক্ত নরমের যম।
বিকল্প একটা উপায় অবলম্বন করে কেউকেউ, মাসে চারটা লেখা লেখলে সেটা একেকটা একেক ব্লগে দেয়। সেক্ষেত্রে আমি-এক সাধারণ পাঠক এর পক্ষে আমার প্রিয় লেখকের সব লেখা অনুসরণ করতে কষ্ট হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে শাফক্বাত এর লেখা অনুসরণ করতে গিয়ে এই গ্যাঞ্জামে পড়েছি।
ডুয়েল পোস্টের বেলায় উদারতা দেখালে খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না...যদিও সচল এ উদারতা না দেখিয়েও বেশ ভাল একটা প্লাটফর্ম হয়েছে। আমরাবন্ধুর সামনে হয়তো এই উদাহরণ কাজ করছে।
অনেকেই সচলে পোস্ট করার দুদিন পর সামুতে সে বাসি লেখা দেয়, সামুর নীতিমালার দুর্বলতাকে পুঁজি করে সামুতে বাসি লেখা ডাম্প করার এটিচুড বাঙ্গালির চিরন্তন স্বভাবকে মনে করিয়ে দেয়, শক্তের ভক্ত নরমের যম।
সামু অথোরিটির তাতে কিচ্ছু ক্ষতি নেই। হিট পড়লেই তো হলো।
আর ডাম্প করার কথা বলছো কেন, কারও তো এমন মনে হতেই পারে যে ঐখানে (সচলে) সব পাঠকের মন্তব্য পাওয়া যায়নি, এখানেও(সামুতেও) কোন মূল্যবান মন্তব্য পাবার সম্ভাবনা থাকতে পারে ইত্যাদি ইত্যাদি।
আমি ডুয়াল পোস্টিং নিষিদ্ধ না হোক, নিরুৎসাহিত করার পক্ষে। নরাধম একই সঙ্গে এবি, সামু, আমু তিন জায়গাতেই পোস্ট করলে আমার সমস্যা নাই, আমু সামুর অধিকাংশ পোস্টই স্কিপ করে যাই। কিন্তু এটা তুলে দিলে সচলের ৭২ ঘন্টা পেরুনো লেখা এবিতে দেখতে আমার ভালো লাগবে না।
ভাংগার সাথে একমত
কিন্তু আমার কথা হোলো নীতিমালায় যেটা থাকবে সেটা যেন মানা হয় । না মানতে চাইলে তুলে দিক
আপু সচলের ৭২ ঘন্টা পেরুনো লেখা এবিতে দেখতে যেমন আপনার ভালো লাগবে না সেরকম কারো কারো এবির ৪৮ ঘন্টা পেরুনো লেখা সামুতে দেখতে ভালো লাগবে না
বাস্তবতা হলো আমু বা সামুতে শয়ে শয়ে লেখা আসে। হোমপেইজের লেখাগুলো ধরে ধরে ইউনিক এবং পাঠযোগ্য লেখা পড়ার আশায় সেখানে যাওয়াটা একটা ভ্রান্ত ধারমা। আমার ধারণা প্রিয় ব্লগারের ব্লগে খোঁজ নেয় বেশীরভাগ।
যাই হোক, আমি এবিতে ডুয়াল পোস্টিং নিরুৎসাহিত করার পক্ষে।
আপু পুরোনো পোস্ট এবিতে পোস্ট না করাটা আমার কাছেও যুক্তিযুক্ত কিন্তু একসাথে আমু-সামু আর এবিতে হয়তো দেয়া যায়; বিশেষ করে সমসাময়িক বিষয় নিয়ে লেখা যেখানে তর্ক-বিতর্কের সুযোগ আছে সেরকম পোস্ট সব যায়গায় ই একসাথে যেতে পারে
সামু অথরিটি নিয়া আমি চিন্তা করি না। উনাদের হিট হলেই চলে সেটা জানি। তবে সামুতে যে ব্লগার আছে, সে দুদিনের বাসি একটা পোস্ট পড়লে খুব ভাল ফীল করবে মনে হয় না। এখানে মনে রাখা দরকার, আমরা ব্লগ মালিকদের জন্য লেখি না, আমাদের বন্ধু-ভক্ত-পাঠকদের জন্য লেখি।
আর ডাম্প করার দৃষ্টিভঙ্গিটা মালিক/ডেভেলপার এর চোখ থেকে দেখা। আমি একটা সাইট বানালাম, সেখানে সবাই সদস্য, কিন্তু সবাই অন্য ব্লগ থেকে লেখা ডাম্প করছে, আমার স্টোরেজটাই শুধু ব্যবহার করছে। তার কেমন লাগবে? আমরা নরমের যম হব কেন? উপরে উদাহরণ হিসেবেই সামুর কথা বলা... সামুর মডুদের দৃষ্টি কোন দিকে সেটা নিয়ে আমার কোন চিন্তা নাই।
তবে এটা ঠিক সচলের ৭২ ঘন্টা বাসি লেখা পড়তে আমরাবন্ধুর হয়ে আমারও ভাল লাগবে না। ভাল যেহেতু লাগবেই না, তাহলে সচলের মত নিজেই হব কেন? রাবণকে ভাল না লাগে না বলে কি নিজেই রাবণ হব?(অ.ট. রাবণকে রামের চাইতে ভাল লাগে
)
আমি পোস্টিং এর ক্ষেত্রে একই সময় ব্যবধানে যেকোনো ব্লগে পোস্টিংটা সমর্থন করবো। হয়তো ব্যবধানটা এক ঘন্টা রাখতে পারেন। সেক্ষেত্রে সব ব্লগের পাঠকই নতুন লেখার স্বাদ পাবে। যেকোনো কমিউনিটি ব্লগে পাবলিশ করা পোস্ট এক ঘন্টার মধ্যে পাবলিশ করা যাবে। এক ঘন্টার বেশি পুরনো পোস্ট কঠোরভাবেই নিষিদ্ধ করে দেয়া যায়।
আর ব্লগে মিথস্ক্রিয়া-পরিবেশ এর জন্যই মানুষ আসে। ব্লগার সামুতেও কম না, তবু সামু ভেঙ্গে যায় ভাল পরিবেশের অভাবে। পরিবেশ বজায় রাখতে পারলে আমরাবন্ধুও একদিন অনেকদূর যাবে।
রাম রাবণ কাউকেই ভালো লাগে না, খারাপও লাগে না
৪৮ ঘন্টার ব্যবধানটা কমে আসতে পারে। তবে পুরনো লেখা প্রথম পাতায় না দিয়ে শুধু নিজের অ্যাকাউন্টে দেয়া যাবে এমন ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়।
ইংরেজি নাইক্কা
(
ভালোই তো কাজ করে...
ফোনেটিক কি বোর্ডই তো খুঁইজা পাইলাম না
আমি ভাঙা পেন্সিল এবং একলব্যের পূনর্জন্মের সাথে একমত
অফটপিকঃ ফ্রন্টপেজে একটা সার্চ বার যুক্ত করার যায় কি? সেক্ষেত্রে ব্লগার এবং কন্টেন্ট সার্চ করে বার করতে খুবই সুবিধা হতো। ব্যাপারটা কর্তৃপক্ষ একটু ভেবে দেখবেন আশা করি।
পোস্টের ক্যাটাগরি আর নিজ ব্লগে নিয়ে আসার অপশন দরকার।
কমেন্টে নাম্বার দরকার;
উন্নয়ন কর্মী পুরা পাত্থর
আমি ভাঙ্গা পেন্সিলের সাথে একমত....
আর ইমো নাই কেন, কমেন্ট অপশনে?
কিন্তু জনগনের দাবীতে কি জলদি সাড়া দিলো, উন্নয়ন কর্মী এই ব্যাপারটা বেশি ভাল্লাগলো....থাঙ্কুস...
এই কাজটা ভালো হইছে বস ।
দিনে দিনে আরো সহজতর হবে বিশ্বাস ।
ধন্যবাদ উন্নয়নকর্মীকে
আমরা বন্ধুতে এখনো অনেক অপসন নাই। আশাকরী উন্নয়নকর্মী অচিরেই উন্নয়নের জোয়াড় বইয়ে দেবেন। তখন হয়তো কারোই কোনো হতাশা থাকবে না।
ডুয়েল পোস্টিং নিয়ে কথা হচ্ছে। আমি স্পষ্টভাবেই ডুয়েল পোস্টিংয়ের বিপক্ষে। এখানে যারা লেখেন, তাদের বেশিরভাগই অন্য কোনো ব্লগে লেখেন। দেখা গেলো একই লেখা দিয়ে সবগুলো ব্লগ ভর্তি। তাহলে তো এতোগুলো ব্লগের দরকার নাই তাই না? আমি যদি সামুতেই সব লেখা পড়ে ফেলতে পারি, তাহলে সামুতেই যাবো পড়তে। এখানে আসবো কেন?
আমরা বন্ধুতে একারনেই আসবো যে এখানে কিছু নতুন লেখা আছে। যা আমি অন্য ব্লগে পাবো না।
একমত
ধন্যবাদ উন্নয়নকর্মীকে
জটিল হৈসে উন্নয়ন বস
আমার ভাবনায়.... শাওন, এপু, ভাঙ্গা, কাঁকন, নুশেরাপু এদের পাঠক ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ব্লগেই ... এই পাঠকরা বিভিন্ন ব্লগে ঘুরাঘুরি না করে এবিতে আপনাদের পাবে... আপনাদের লেখা পড়বে... আপনাদের লেখার জন্য প্রতিদিন এবিতে এসে উকি দিয়ে যাবে... এই চাওয়াটা দোষের কিছু না। প্রতিটা ব্লগের নিজস্ব কিছু স্ট্রেটেজি আছে/থাকে... এবি না হয় এরম থাকুক। ডুয়েল পোস্টিং নিয়ে আগেও একবার বিতর্ক করছি
... আমরা ডুয়েল পোস্টিং চাইনা বলেই নীতিমালায় পয়েন্টটা স্থান পাইছে।
আর বাস্তবায়নের বিষয়ে ... নতুন ব্লগ কারো প্রথম পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিলে বিষয়টা তার জন্য শকিং হয়... আমার পোস্ট সরাইয়া দিলেও দিলে কিঞ্চিৎ চোট লাগে :(। তাই উল্লেখিত পোস্টে গিয়ে আমরা অনুরোধ করি। আমার ব্যক্তিগত ধারনা এখন ডুয়েল পোস্টিং অনেক কমেছে।
কপিরাইট বিষয়ে আপনাদের সাথে আমিও একমত
নীতিমালা অনুসারে মডারেশন প্যানেল তো আসলে প্রথমপাতা থেকে পোস্ট সরায় দিতে পারে না কারন "গ. বন্ধুদের কাছে অনুরোধ, এখানে নতুন লেখা পোস্ট দিন। অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশিত লেখা এখানে না দিতে অনুরোধ রইলো। পত্রিকায় বা ব্যক্তিগত ব্লগে প্রকাশিত নিজের লেখা এখানে প্রকাশ করা যাবে। আর এখানে প্রকাশিত কোনো লেখা অন্তত ৪৮ ঘন্টায় অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না।"-- একটা অনুরোধ করা হইছে এখানে যেটা না মানলে কি হবে লিখা নাই; এখন আপনি অনেকের ডুয়েল পোস্টিং (পুরোনো পোস্ট এবং ৪৮ ঘন্টার আগেসামু আমু তে দেয়া) এলাউ করতেসেন পরে যখন ষ্টার্ট করবেন পোস্ট সরানো তখন তো যার পোস্ট দিয়া শুরু করবেন তার ইগো আহত-নিহত হইব অমুকের পোস্ট সরায় নাই আমারটা সরাইলো কেন?আর অনুরোধ টা আসা উচিৎ মডুভাই এড় কাছ থেকে আপনি হয়তো ব্লগের মডুদের কেউ কিন্তু টুটুল নিকে আপনি আমার মতই আমব্লগার, আমি মডুভাই রে কোন পোস্টে অনুরোধ করতে দেখসি বইলা মনে পরে না; নীতিমালায় কিছু থাকলে তা স্ট্রিক্টলি মেইনটেইন হওয়া উচিৎ যদি আপাতত মেইনটেইন করতে না চান সেই ধারা নীতিমালা থেকে উঠায় দেয়া উচিৎ। নীতিমালা দুধভাত টাইপ হয়ে গেলে তো নীতিমালা মেনে চলার চর্চাটাই এখানে গড়ে উঠবেনা। প্রথম পাতা থেকে কারো পোস্ট সরায় দিতে বাধো বাধো লাগলে যে কারো প্রথম ডুয়েল পোস্টিং এ যাইয়া মডুভাই নীতিমালার ধারা উল্লেখ কইরা ভবিষ্যতে এটা না করার অনুরোধ করতে পারে আর পরবর্তীতে পোস্ট প্রাইভেট করে দেবে।
আমার নিজের মত হইলো নীতিমালায় যা থাকবে তা কর্তৃপক্ষ মেইনটেইন করবে যা মেইনটেইন করবে না তা থাকবে না, যখন মেইনটেইন করতে পারবেন তখন নীতিমালায় এড করে দেবেন।
হক কথা....সহমত.....
নতুন সাইটের শুরুতেই মডুরা গলা চাইপা ধরুক বিষয়টা ঠিক যুইতের লাগে না। আবার পরে চাইপা ধরলে হৃদয়ে আঘাত লাগতে পারে
... দুইটাই সমস্যা। সচেতনতার কাজটা যদি ব্লগাররাই করে সেটাই আমার কাছে বেশী ভাল লাগবে।
গ. বন্ধুদের কাছে অনুরোধ, এখানে নতুন লেখা পোস্ট দিন। অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশিত লেখা এখানে না দিতে অনুরোধ রইলো। পত্রিকায় বা ব্যক্তিগত ব্লগে প্রকাশিত নিজের লেখা এখানে প্রকাশ করা যাবে। আর এখানে প্রকাশিত কোনো লেখা অন্তত ৪৮ ঘন্টায় অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না।
এখানে প্রকাশ করা যাবেনা ... একদম সোজা মানা করা হইছে। আবার গেলে কি হবে তাও বলা হয় নি। তার মানে কি এটা দাড়ায় না যে, মডারেশন প্যানেল যেটা ভালো মনে করবে সেটাই করবে? যেহেতু সিদ্ধান্ত নাই। আর প্রকাশ করা যাবেনা বলার পর যদি প্রকাশ করা হয় সেইটার অর্থ নিশ্চয় পোস্ট প্রথম পাতায় ঝুলাইয়া রাখা নয়;)।
"টুটুল" নিকে আমি কি কোথাও মডুগিরি ফলাইছি? এখানে আমিও আর দশজন ব্লগারের মতই... লাইক "কাঁকন"। আর "আপনি যদি আমার পোস্টে গিয়ে অনুরোধ করেন যে দয়া কৈরা এইখানে নতুন পোস্ট দিয়েন... পুরাতন পোস্ট এবি চায় না" ... একটা ব্লগের শুরুতে এইটা কিন্তু আপনি করতেই পারেন। এর জন্য আপনি মডু হয়ে যাবেন এটাও আমার মনে হয় না। যানি না ঠিক বলছি কিনা... হয়তো আমার বোঝার ভুল ও হতে পারে।
অনেক কমেন্টস করছি... এবি'র এযাবতকালের প্রায় সকল পোস্টেই। তাই ঠিক মনে করতে পারছিনা কোথাও টুটুল নিকে মডুর টোনে কথা কইছি কিনা। এরম হইয়া থাকলে সরি।
নীতিমালা দুধভাত টাইপ হয়ে গেলে তো নীতিমালা মেনে চলার চর্চাটাই এখানে গড়ে উঠবেনা। প্রথম পাতা থেকে কারো পোস্ট সরায় দিতে বাধো বাধো লাগলে যে কারো প্রথম ডুয়েল পোস্টিং এ যাইয়া মডুভাই নীতিমালার ধারা উল্লেখ কইরা ভবিষ্যতে এটা না করার অনুরোধ করতে পারে আর পরবর্তীতে পোস্ট প্রাইভেট করে দেবে।
আমার নিজের মত হইলো নীতিমালায় যা থাকবে তা কর্তৃপক্ষ মেইনটেইন করবে যা মেইনটেইন করবে না তা থাকবে না, যখন মেইনটেইন করতে পারবেন তখন নীতিমালায় এড করে দেবেন।
পূর্ণসহমত
বিভিন্ন দিবসে দেশের রাষ্ট্র-প্রধান - মণ্ত্রী -- পাতি মন্ত্রীরা জনতারে বিভিন্ন অনুরোধ করে সেই অনুরোধ জনতা না মানলে জনটারে পুলিশ ধরে না কিন্তু আইন ভাঙলে পুলিশ যথাযথ ব্যাবস্হা নেয়।
আর একান্তই যদি মনে করেন সেইটার অর্থ প্রথম পাতায় ঝুলায় না রাখা তাইলে ঝুলায় রাখে কেন? আর এত ধোয়াটে কথা বাত্রা না কইয়া আমরা সেটা সরায় দিতে বাধ্য হব লাগায় দেন না কেন
"নতুন সাইটের শুরুতেই মডুরা গলা চাইপা ধরুক বিষয়টা ঠিক যুইতের লাগে না। আবার পরে চাইপা ধরলে হৃদয়ে আঘাত লাগতে পারে Sad ... দুইটাই সমস্যা। সচেতনতার কাজটা যদি ব্লগাররাই করে সেটাই আমার কাছে বেশী ভাল লাগবে। "-- এই কথাটা আমার পছন্দ হইলো না কারন আগেই বলসি নীতিমালারে প্রথম থেকেই না মানলে এইটা একটা দুধভাত নীতিমালা হইবো।
আর আমি কিন্তু বলিনাই আপনি টুটুল নিকে মডুগিড়ি করছেন আপনিই বলছেন আপনারা পোস্টে গিয়া অনুরোধ করেন আপনারা কারা কারা কোনকোন পোস্টে অনুরোধ করসেন জানিনা কিন্তু কোন অনুরোধ ই মডুভাই করেনাই এইটা জানি; মডুভাই ছাড়া আর কারো অনুরোধ ই তো অফিসিয়াল কিছু হিসেবে গণ্যনা সেটাই বলছি, আপনার অনুরোধ শুধুই আপনার ব্যাক্তিগ্ত মতামত; আমার সহকর্মীর অনুরোধ রাখা না রাখায় আমার নিজের একটা মতামত থাকে কিন্তু বসের অনুরোধ ফেলার অপশন নাই।
আর লাস্টের কথার সাথে একমত হইলে তো উপরের এত প্যাচাল এর কোন দরকার পড়ে না; হয় নীতিমালায় যেটা আছে সেটা মডারেশন প্যানেল মেইনটেইন করুক না হলে নীতিমালার ঐ ধারা উঠায় দেয়া হোক।
দ্রুপাল, জুমলা, ওয়ার্ডপ্রেস টাইপ সিএমএস গুলার সমস্যা হইলো যারা ওইগুলা ঘাটছে তারা এম্নিতেই হাল্কা-পাতলা জানে কারা ব্লগ তৈরি করছে, কারা মডুগিরি করে। যেমন সচল যে হিমু-অরূপের তৈরি ঐটা সচল পইড়া জানা লাগে না
সুতরাং টুটুল ভাই যে মডু/ডেভু যেকোন একটা, ঐটা এম্নিতেও জানি 
টুটুল ভাইয়ের কথার অনেক পয়েন্টই ঠিক আছে, কাকনাদি যেই পয়েন্টটা ধরছে সেটা হলো টুটুল ভাই ব্লগার হিসেবে থাকেন, মডু নিকে মডুর কথা বলেন। এটারে বলে প্রফেশনালিজম। এখনই শুরু না করলে পরবর্তীতে সমস্যা হবে।
ডুয়েল পোস্টিং এ আমার আপত্তির মূল পয়েন্টটাই হইলো
যা-ই হোক, এ নিয়ে খুব বেশি আপত্তি করে লাভ নেই। সচলের মতো সফল ব্লগের দৃষ্টান্ত যখন আমাদের সামনে। তবে আমি সবসময়ই এটার বিপক্ষেই থাকবো।
বুঝছি অরূপের শেষ পোস্ট কপি পেস্ট কর্তে হপে
ব্যাপার না, আম্রা আম্রাই তো। আস্তে আস্তে ঠিক হইয়া যাবে।
অরূপ কে ? তার কি পোস্ট ???
সবাইকে ধন্যবাদ মতামতের জন্য। কাঙ্খিত ফিচারগুলো দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
কাকনের কথা মনে ধরলো। ব্যক্তিগত ভাবে আমি ডুয়েল পোস্টিংয়ের নিষেধাজ্ঞা পছন্দ করি না। হয়তো আমি ডুয়েল পোস্টিং করতেছি না এখন কারণ অন্য কোন ব্লগ সাইটের লেখা আমি আজকাল কেউ লিংক না দিলে পড়তেও যাই না...কিন্তু তাই বইলা কেউ লিখকরে অর্ডার করতেছে তার গন্তব্য কোথায় এই এটিচ্যুডটা আমার খুব জুইতের লাগে নাই কোন কালে। তবুও সমাজেইতো থাকি, অনেক অপছন্দের নিয়ম মানতে হয়...
আর তাই নিয়মের প্রয়োগ যদি সবার ক্ষেত্রে একরম হয় তাইলে আমি সেই নিয়মে আস্থাশীল থাকুম...আর নিয়ম যদি লোক বাইছা প্রয়োগ করা হয় ভিন্ন রকম বিবেচনায় তাইলে সেইটা আমার কাছে আর নিয়ম থাকে না, হয় অনিয়ম।
অতীতেও এই বিষয়ে ভিন্ন এক পাড়ায় বেশ মনোমালিন্য হইছে এই বিষয় নিয়া...নিয়মের অনিয়ম বিষয়ে...আশা করি আমরা বন্ধুতে আমরা নিয়মের অনিয়মে থাকতে চাই না। সবাই মিলা আমরা নিয়মে থাকুম...নাইলে আরেকটা এলিট প্ল্যাটফর্মের কোন প্রয়োজন আমার কাছে অন্ততঃ নাই...
ভালো থাইকেন সকলে...
তাই বইলা কেউ লিখকরে অর্ডার করতেছে তার গন্তব্য কোথায় এই এটিচ্যুডটা আমার খুব জুইতের লাগে নাই কোন কালে।
এইখানে লেখকরে অর্ডার করলো কৈ থিক্কা?
ইন এ সেন্স অর্ডার ই তো টুটুল ভাই
ডুয়েল পোস্টিং করা যাইবো না মানেই তো নির্দেশ। হয় এইখানে দাও খালি নাইলে এইখানে দিয়োনা...
একভাবে তো এইটা লেখকরে ডিক্টেট করা...
১। আমি ডুয়েল পোষ্টিংয়ের নিষেধাজ্ঞা পছন্দ করি না। তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। যারা একবার কোন এক ব্লগে একই লেখা পড়েছেন তারা অন্য ব্লগে তা স্কিপ করলেই পারেন। একটা লেখা যদি ভাল হয় সেটা যত বেশি মানুষ পড়বে ততই ভাল বলে আমার মনে হয়।
এমন নিষেধাজ্ঞা হলে পত্রিকায় ছাপানো লেখা দিয়ে কেউ নিজের বই ছাপতেও বিব্রত বোধ করবে।
২। ব্লগার লিষ্ট বা ব্লগার/কন্টেন্ট সার্চ অপশন থাকলে ভাল হয়।
৩। অটোড্রাফটা খুব দরকার।
৪। ইমো দেয়ার অপশনটাও চাই।
৫। সামু'র ব্লগ ইনফরমেশন প্যানেলের আদলে একটা প্যানেল থাকলে খুব সুবিধা হয়।
৫। কোন ব্লগের নামের উপর ক্লিক করলে তার নাম, ব্যাক্তিগত বিবরণ, ব্লগ পরিসংখ্যান এসব দেখায়। এটা না দেখিয়ে সরাসরি তার ব্লগ পাতায় যেতে পারলে একটা ক্লিক বেচে যেত।
৬। ব্লগার ইনফো আর পরিসংখ্যান ব্লগারের ব্লগ পাতার এক পাশে হলে ভাল হয়।
৭। শুধু মাত্র কমেন্ট করলেই ব্লগারের ছবি/অবতার/আইকন দেখা যায় যেটা তার পোস্টের সাথেও দেখা যাওয়া উচিৎ।
আপাতত এগুলোয় বাকী সাজেশন বাকী থাক...।
৫ নং আর সম্ভবত ৬ নং ইম্পলিমেন্ট করা সমস্যা হবে। দ্রুপালের সিস্টেমটাই এরকম।
আমি তো কমু সবাইরে বাধ্যতামূলক অভ্র ব্যবহার করা উচিত।
কোনো পোস্টে ক্লিক করলে সোজা মন্তব্য লেখার বাক্সে চলে যাচ্ছে। নতুন মন্তব্য দেখতে চাইলেও চলে যাচ্ছে মন্তব্য লেখার বাক্সে।
নতুন মন্তব্যগুলোর একটা চিহ্ন থাকা দরকার। নয়তো নতুন মন্তব্যগুলো খুজেঁ বের করা মুশকিল।
এই প্রব্লেম নতুন দেখা দিছে
আমার যা বলার সব কাকন্দি বলে ফেলছে ।
এখন আগে মনে হ্য় আমাদের এটা ঠিক করা উচিত এবিকে আমরা অনলাইন রাইটারস কমিউনিটি হিসেবে দেখতে চাই না ব্লগ হিসেবে । রাইটারস কমিউনিটি তে ডু্য়েল পোস্টিং নিষিদ্ধ করা মানা যায় , ব্লগে মানা যায় না ।
আমি পারসোনালি ডুয়েল পোস্টিং এর পক্ষে । লেখার স্বত্ত্ব একজন রাইটারের , সে কোথায় দিবে আগে এটা সে ঠিক করবে ।
যাই হোক , আমার কথা হোলো , এই বিষয়ে যাই সিদ্ধান্ত হোক , সেটা যেন মানা হয় । নীতিমালায় আছে বাট সবাই সেটাকে কলা দেখাচ্ছে - খুব ই খারাপ উদাহরণ হিসেবে থাকবে সামনে ।
আর এখানে কেউ হঠাৎ ঘুরতে ঘুরতে এসে রেজি করতে চাইলে দেখবে , অন্তত একজন আগে পরিচিত থাকতে হবে । আমি যখন এক বছর আগে মাত্র ব্লগিং কি দেখে সামুতে ঢুকি আমার কেউ চেনা ছিলো না , আজ এমন নিয়ম থাকলে আমার রেজি ই করা হইতো না । সো , আমার স্ট্রং রিকোয়েস্ট থাকবে - অন্য কোনোভাবে ব্লগারকে পরীক্ষা করা , এই চিনপরিচয়ের নিয়ম টা উঠায়া দেয়া ।
আর টুটুল ভাই , উপরে আমি একটা অংশ কোট করছিলাম নীতিমালার একদম প্রথমের । সেইটাও অবশ্যই অন্য কোনোভাবে বলা উচিত । যেভাবে বলা আছে তাতে মিসইন্টারপ্রেট হচ্ছে - হয়েছে ।
আর কাকন্দি যেমন বললেন , অবশ্য ই মডারেশন সম্বন্ধে কোনো নোটিশ মডারেটর নিক থেকে যাওয়া উচিত। টুটুল নিক থেকে না । এইটা এখন ই শুরু না করলে পরে ব্লগার সংখ্যা বাড়ার পর ব্যাড ইম্প্যাক্ট ফেলবে ।
আমার মনে হয় এখানে আলোচনা না চালিয়ে মডারেটর নিক থেকে এ বিষয়ে একটা পোস্ট দিয়ে ওপেনলি ব্লগাররা কি চায় জানতে চাওয়াই ভালো ।
----------------------
ফেরত আননের ব্যবস্থা থাকলে ভালো হইতো ।
ডেভুমিয়া , কোনায় চিপানোর পর কমেন্ট পড়া যায় না । ফকফকা দুনিয়া ।
সামুতে আমি যখন ঢুকসি তখন আমিও একই অবস্থায় ছিলাম। এরকমটাই হওয়া উচিৎ।
কিন্তু এখন আসলেই চিন্তা করে কোনো উপায় পাই না যে কিভাবে আপনি মাল্টিনিক আর আজাইরা পাবলিক ঠেকাবেন? টেকনিকাল কোনো উপায় নাই, আইপি-টাইপি দিয়া কিছুই হবে না। আমার মতে ভাল কোনো উপায়ও নাই। যদিও এখন বেটা ভার্শনে ভূত থেকে ভূতে নীতি খারাপ না, ভবিষ্যতে সাইট পুরোদমে চালু হলে কি হবে সেটাই প্রশ্ন।
ভাঙা টেকি তো আমি বুঝি না - বাট আমার কাছে এইটা একটা অপমানজনক নিয়ম মনে হইছে নতুন কারো চোখে । অন্য কিছু আর কিছু যাই হোক - এই লেখা নীতিমালায় থাকা ভালো দেখায় না ।
আমি নতুন হলে আমারও খারাপ লাগতো। এইখানে কাউরে চিনি না, কারে উকিল ধরবো?--এরকম মনে হতো। সামুর সিস্টেমটা ছিল দেখেই এখন লেখতে পারি দুয়েক লাইন। কিন্তু ঐ সিস্টেমের কুফল দেখতে প্রথম পাতাটা ঘুইরা আসেন এখন একবার।
ওপেন রেজিস্ট্রেশন দিলে এই ব্লগও সামুতে পরিণত হতে সময় লাগবে না। আমি ব্যক্তিগত ভাবে নো-মডারেশনের বিপক্ষে, প্রথম পাতা সুন্দর আর পরিষ্কার চাই চব্বিশ ঘন্টাই, যেটা ওপেন রেজিস্ট্রেশন দিলে হুমকির মুখে পড়বে। চব্বিশ ঘন্টা মডারেশন থাকলে এই পরিস্থিতি পাল্টানো সম্ভব, কিন্তু চব্বিশ ঘন্টা মডারেশন কি সম্ভব? কর্তৃপক্ষ ভাল জানে।
সহজ একটা বিকল্প উপায় আছে, কয়েক লেভেলের মডারেটর। যেমন মেইন মডারেটর যারা আছে তারা তো আছেই, সমস্যা নাই। আর দশ বারোজন নিয়মিত ব্লগারকে আধা-মডারেটর টাইপ রাখা যায়(বাই রোটেশন), যারা শুধু নতুনদের পোস্ট পাবলিশ করার অনুমতি দিবে। এই সীমিত ক্ষমতা দিলে চব্বিশ ঘন্টাই উটকো পোস্টমুক্ত থাকা সম্ভব মনে হয়। যদিও এসব কাজে কারগরি সীমাবদ্ধতাও আছে আমরাবন্ধুর(আমার ধারণা)।
আমিও ডুয়েল পোস্টিং এর পক্ষে কিন্তু ডুয়েল পোস্টিং কেন এবি সাপোর্ট করতেসে না সেটা টুটুল দা বলসে আর কর্তৃপক্ষের দৃষ্টিতে দেখলে তাদের যুক্তিও ফেলনা না; যাই হোক আমার চাওয়া এক্টাই সেইটা হইল নীতিমালায় যেটা আছে সেইটা মেইনটেইন হইব যেটা এখনো মেইনটেইন করার সুযোগ/ইচ্ছা নাই সেইটা নীতিমালা থিকা আপাতত উঠায় দিক।
সামুর প্রথম পাতার অবস্থার জন্য কেবল ঐ নিয়ম দায়ী এটা আমি মনে করি না । যাই হোক , আমার কথা হোলো এ নিয়ম বলবৎ থাকলে আমরা গুটিকয়েক মানুষের মধ্যে ব্লগটা ঘুরপাক খাবে । নতুন ব্লগার তৈরি , নতুন ব্লগার উঠে আসা এগুলোও জরুরি ।
আপনার প্রস্তাব টা ভালো । এনিয়ে আলোচনা চলতে পারে ।
দেখেন এই নিয়মের মধ্যেই কি "কি কমু" মার্কা ফেসবুক স্ট্যাটাস টাইপ পোস্ট আসছে না ? ---- অনেক সমস্যা
নীতিমালা নিয়ে অনেকগুলো পরামর্শ এসেছে। সম্ভবত সবদিক থেকেই আলোচনা করা হয়েছে। আমাদের প্রস্তাবগুলো মডারেটরের ঘাড়ে তুলে দিতে পেরেছি। দ্যাটস এনাফ।
নীতিমালা এমনিতেই একটা স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে আর অধিক আলোচনা না হওয়াই ভালো।
মডারেটরবৃন্দকে অনুরোধ করবো প্রস্তাবগুলো বিবেচনা করে দেখতে।
আমি অবশ্য নজরুলের চাইতে ভিন্ন জিনিস বুঝলাম পুরা আলোচনা পইড়া। এইখানে কেউ নীতিমালা নিয়া কোন পরামর্শ দেয় নাই, অনেকে নিজেগো দৃষ্টিভঙ্গী কইছে আর তারাই আবার নিয়মের সঠিক প্রয়োগ হইলে তাগো অপছন্দের নিয়ম মাইনা নিতেও চাইছে।
সুতরাং আলোচনা আসলেই এক জায়গায় ঘুরপাক খাইতেছে।
তো এই সমস্যার সমাধান একটা জায়গাতেই, সেইটা হইলো মডারেটর সমাজরে আরো এক্টিভ হইতে হইবো, আরো কঠোর হইতে হইবো। কিন্তু কঠোরতা মাইনা নেওনের অভ্যাসটা কি আসলেই আমাগো তৈরী হইছে?
যাইগ্গা আপাততঃ চলুক না এমনে...
আমি আপনার সাথে একমত ভাস্কর দা; চলুক না এমনে.......
যদিও আমার মতে দুঃখজনকভাবে বাংলা ব্লগোস্ফিয়ারে নীতিমালা নিয়া আলোচনা; মডারেশন নিয়া আলোচনা ভাশুর/শ্বশুড়ের নাম মুখে নেয়ার পর্যায়ে চলে গেছে; কিন্তু এই মনোভাব থিকা বের হওয়া উচিৎ; এইটা নিয়া আলোচনার চর্চা নাই বইলাই স্পর্শকাতর হইয়াআছে।
"আমার ব্লগ" দেইখা আমার মনে হইছে নো-মডারেশন এর জন্য আমরা প্রস্তুত না , অন্তত আমি না ; একটা পরিচ্ছন্ন ব্লগিং পরিবেশ এর জন্য নীতিমালা থাকা জরুরী; সো আমরাবন্ধুতে যে নীতিমালা আছে এখন থেকেই সেটা মেইনটেইন করার চর্চা গড়ে উঠুক।নিয়ম আমার পছন্দ - অপছন্দ যাই হোক আমি ব্লগিং করলে নিয়ম মাইনা ব্লগাইতে চাই
আপনের লগে ৯৯% একমত। বাকী ১% আমি রাখতে চাই প্রশ্নের লেইগা। প্রশ্নহীন একমত হওনটা যে বিপজ্জনক, সেইটা আমি নিজের অভিজ্ঞতা দিয়া বুঝি...
যাই হোক, আমি এবিতে ডুয়াল পোস্টিং নিরুৎসাহিত করার পক্ষে।
অভ্র পাচ্ছি না খুঁজে। ইউনিজয় আর অভ্র কি একই কথা?
মন্তব্য করুন