সজল খালেদের মৃতু ও বন্ধু শুভ কিবরিয়ার ফেবু স্ট্যাটাস
আজ তার মৃত্যু সংবাদ পেয়ে চমকে গেলাম। আহারে কি সুন্দর একটা মানুষ! ওর এমন অকাল মৃত্যু হবে কেন?
( মাফ করো বন্ধু, তোমাকে জ্ঞান দেবার জন্য নয়, আমরা যে তাঁর কাছে কত অসহায় সেটাই শুধু শেয়ার করছি)
বন্ধু তুমি বা আমি কেউ কি জানি কখন আমদের মৃত্যু হবে। জানিনা, পৃথিবীর কেঊ জানে না কখন তার মৃত্যু হবে। এমন কি নবীরাসুলগনও জানতেন না তাদের মৃত্যু কখন হবে। কারন
নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাওতা ওয়ামা নাহনু বিমাছবুকিন (সুরা ওয়াক্কিয়া,আয়াত-৬০)
অর্থঃআমি তোমাদের মৃত্যুকাল স্থির করেছি এবং আমি অক্ষম নই।
(৩১৫৯)সহীহ বোখারী শরীফ
হযরত আবু হুরাইরা (রাঃ) কতৃক বর্ণিত। তিনি বলেন, মৃত্যুর ফেরেশতাকে হযরত মূসা (আঃ) এর নিকট প্রেরন করা হল।ফেরেস্তা উপস্থিত হয়ে বললেন, আপনার প্রভু আপনাকে আহবান করেছেন, আপনি এ আহবানে সাড়া দিন। একথা শুনে হযরত মূসা (আঃ) এত জোরে ফেরেশতাকে চপেটাঘাত করলেন যে, তাঁর চক্ষুদ্বয় কোটর হতে বেরিয়ে আসে। ফেরেশতা আল্লাহর দরবারে গিয়ে নিবেদন করলেন –ইয়া আল্লাহ! আপনার এ বান্দা মৃত্যু কামানা করে না। তদুপরি তিনি চপেটাঘাত হেনে আমার চোখের কি দশা করেছেন দেখুন। আল্লাহ তার চক্ষু ঠিক করে দিয়ে বললেন, পুনরায় তার নিকট গমন কর। তাকে বল, কোন ষাঁড়ের কোমরের উপর হাত রাখতে। এতে তাঁর হাতের নীচে যতগুলো লোম থাকবে, এক একটি লোমের বিপরীতে তিনি এক বৎসর দীর্ঘ আয়ু লাভ করবেন। ফেরেশতা পুনরায় মূসা (আঃ) সমীপে উপস্থিত হয়ে আল্লাহর পয়গাম অবহিত করলেন।
মূসা (আঃ) আল্লাহর দরবারে নিবেদন করলেন, ইয়া আল্লাহ তারপর কি হবে? জবাব এল, পরিণামে একদিন আপনাকে মৃত্যুর সুধা পান করতেই হবে। তা যত দেরীতেই হোক না কেন? তখন মুসা (আঃ) নিবেদন করলেন। ইয়া আল্লাহ! দীর্ঘ জীবন লাভের পরও যদি মৃত্যু অনিবার্যই হয়,তা হলে আজ হলেই বা ক্ষতি কি? এ বলে তিনি আল্লাহর নিকট দোয়া কয়েছিলেন, আল্লাহ যেন আরদ্দে- মুকাদ্দাস( অর্থাৎ) পবিত্র ভূমি হতে নিক্ষিপ্ত একটি পাথরের দূরত্বের সমান নিকটে তাঁকে দাফন করা হয়। আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যদি আমি সেখানে থাকতাম। তবে অবশ্যই তোমাদেরকে রাস্তার পাশে লাল টিলার পাদদেশে তাঁর কবরটি দেখিয়ে দিতাম।
২১/০৫/২০১৩ইং
• https://www.facebook.com/shuvo.kibria?hc_location=timeline





সান্ত ভাইয়া,
আপনার প্রোফাইল দেখলেও আমার মনটা বিষাদে ভরে উঠে। যত দুঃখই হউক না কেন আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ নিতেই হবে। ভাল থাকবেন।সাব ধানে থাকবেন।
সান্ত ভাইয়া,
আপনার প্রোফাইল দেখলেও আমার মনটা বিষাদে ভরে উঠে। যত দুঃখই হউক না কেন আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ নিতেই হবে। ভাল থাকবেন।সাব ধানে থাকবেন।
এই কথোপকথন আপনে জানলেন কেমনে? মানে ফেবুতে লিক করলো কারা?
বন্ধু শুভ কিবরিয়ার ফেবু স্ট্যাটাস
মন্তব্য করুন