ইউজার লগইন

দুই মাথা ওয়ালা পাখি

আমার ছেলে গতকাল আমাকে একটা গল্প নেট থেকে খুজে দেবার জন্য বলল, কারন গল্পটা ওর বইতে নেই কিন্তু সিলেবাসে আছে। গল্পটা লিখতে হবে ইংরেজীতে। আমি বাংলায় গল্পটা জানি কিন্তু ইংরেজীতে লিখতে হবে তাই ভাবলাম দেখি নেটে সার্জ করে যদি পাওয়া যায়, তবে প্রিন্ট করে দিলেই হবে। কিন্তু অনেক সার্চ করেও গল্পটা পেলাম না। কিন্তু একটা গল্প পেয়েছি যা আপনাদের সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি না। আর ছেলের গল্পটা আমাকেই লেখে দিতে হবে। সেটাও সবার সাথে একদিনের জন্য শেয়ার করব যদি কোন সংশোধন থাকে বিনা সংকোচে করে দিবেন। আমি ইংরেজীতে লেখা কোন পোষ্ট ব্লগে দিতে চাই না। তবু একদিনের জন্য দিব, কারন আমি, আমরা বন্ধু একটি পরিবার এখানে ছোট বড় কিছু নেই। কিন্তু ছেলের স্কুলের স্যারদের কাছে ভুল ধরা খেতে আমার পাহাড়সম আপত্তি আছে।
গল্পটা হল
দুই মাথা ওয়ালা পাখি।
অনেক অনেক দিন আগে একটা পাখি বাস করত যার ছিল দুটি মাথা কিন্তু একটিই পাকস্থলী। যথারিতি তার ঠোট ও ছিল দুটি এবং দুটি মাথা ও ঠোট দিয়ে যথেচ্ছ খাবার সংগ্রহ করত এবং মজা করে খেয়ে অনেক নাদুস নুদুস চেহেরার অধিকারী হয়। বনের অন্যান্য পাখিরা তাকে খুব হিংসে করত কারন তাদের একটাই মাথা/ঠোট হওয়াতে তারা তার মত খাবার দেখতে ও সংগ্রহ করতে পারত না। দিন যাচ্ছে, একদিন দুই মাথা/ঠোট ওয়ালা পাখিটির একটি মাথা একটি মধুর কলসী দেখতে পেল ও মধু খেতে আরম্ভ করল। দ্বিতীয় মাথাও মধু খেতে চাইলে প্রথমটি তা দিতে অস্বীকার করল। রাগান্বিত দ্বিতীয় মাথাটি অন্য একটি কলসি দেখতে পেল যা বিষে ভর্তি ছিল। দ্বিতীয় মাথাটি তা পান করতে করল। অচিরেই পান করা বিষ একই পাকস্থলীতে পৌছে বিষ ক্রিয়ার সৃষ্টি করল এবং পাখিটি মারা গেল।
গল্পের শেষে মরাল এ লেখা ছিল প্রত্যেকের উচিত ভাল জিনিস ভাগাভাগি করে খাওয়া।
আমাদের দেশের সামনে এখন মধু ও বিষের কলসি বর্তমান,যে কোন ভুলে পাখিটির দশা হতে পারে। তাই সকল বিভেদ ভুলে আমরা কি পারি না দেশটাকে সবাই মিলে সুন্দর ভাবে গড়ে তুলতে!!!
২৯ জ্যৈষ্ঠ,১৪২০
১২/০৬/২০১৩ খ্রীঃ

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


যারা বোঝার তারাই যে বোঝে না! Stare Puzzled

আহসান হাবীব's picture


শতভাগ সত্যি কথা। তবু আমরা যারা কলম সৈনিক আমাদের লিখে যেতেই হবে।

তানবীরা's picture


সুনদর গলপ Big smile

আহসান হাবীব's picture


ধন্যবাদ আপু

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আহসান হাবীব's picture

নিজের সম্পর্কে

তোমার সৃষ্টি তোমারে পুজিতে সেজদায় পড়িছে লুটি
রক্তের বন্যায় প্রাণ বায়ু উবে যায় দেহ হয় কুটিকুটি।।
দেহ কোথা দেহ কোথা এ যে রক্ত মাংসের পুটলি
বাঘ ভাল্লুক নয়রে হতভাগা, ভাইয়ের পাপ মেটাতে
ভাই মেরেছে ভাইকে ছড়রা গুলি।।
মানব সৃষ্টি করেছ তুমি তব ইবাদতের আশে
তব দুনিয়ায় জায়গা নাহি তার সাগরে সাগরে ভাসে।
অনিদ্রা অনাহার দিন যায় মাস যায় সাগরে চলে ফেরাফেরি
যেমন বেড়াল ঈদুর ধরিছে মারব তো জানি, খানিক খেলা করি।।
যেথায় যার জোড় বেশী সেথায় সে ধর্ম বড়
হয় মান, নয়ত দেখেছ দা ছুড়ি তলোয়ার জাহান্নামের পথ ধর।
কেউ গনিমতের মাল, কেউ রাজ্যহীনা এই কি অপরাধ
স্বামী সন্তান সমুখে ইজ্জত নেয় লুটে, লুটেরা অট্টহাসিতে উন্মাদ।
তব সৃষ্টির সেরা জীবে এই যে হানাহানি চলিবে কতকাল।
কে ধরিবে হাল হানিবে সে বান হয়ে মহাকাল।।