বিষন্ন বাউন্ডুলের জন্মদিন
বাইরে ঝড় ঝড় বৃষ্টি,
সাথে হাওয়া মিষ্টিময়
তাপিত হৃদয়,
হল প্রাণময়
কি যে শান্তি বলিবার নয়।
মহিমান্বিত শবে কদরের রাত
এমন দিন জন্মদিন
কজনার হয়।
আরাফাত শান্তর পোস্টে জানলাম
আজ তোমার জন্মদিন, নামটিও জানলাম বর্ণ
তাও কিন্তু খোদা মিটেনি
মানুষের নাম শুধু বর্ণ তে সীমাবদ্ধ থাকে না
নামের রূপ রস গন্ধ বাড়াতে সবাই আরও কিছু টাইটেল লাগায়
আমাদের দেশের হুজুরদের নাম পড়তে তো মিনিট কয়েক লেগে যায়।
তোমারটাও হয়ত তাই হয়ত বা নাই
তাও যে টুকু জেনেছি তাই নিয়ে আপাতত খুশি।
আমরা বন্ধুতে সবাই উৎসাহ দেয়
তুমি যে একটু বেশীই দাও, কেন জানিনা।
বন্ধু আজ তোমার জন্ম দিন
কি দিব তোমায় উপহার
বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে হাত ভেজালাম
ভেজা হাতের তিলক ফোটা দিলেম
তোমার কপোলে,
হৃদয়ের অকৃত্রিম ভালবাসা দিয়ে
সাজালাম সমীরণও সাজে
আর কি দিব বল।
অসীম দয়াময়ের কাছে
দোয়া করলাম
রোজা রেখে
থাক সুখে, খাও দুধে ভাতে
হও সুখী
থাক সুখী
দিনে এবং রাতে।
রন্টি ভাইয়ার জন্মদিন তিন তারিখে ছিল সেটাও জানলাম, শান্তর লেখায়। আপনাকেও একই শুভেচ্ছা।
আমার নিক নেইমটাও আপনাদের জন্ম দিনের উপহার স্বরূপ দিলাম জানিনা ভাল লাগবে কি না!
“জীবন”
০৬/০৮/২০১৩ খ্রীঃ
পোষ্টে নয় চিঠিতে চেয়েছিলাম দিতে
কিন্তু পাসোয়ার্ড কেন জানি একসেপ্ট
করছিল না।





শুভ জন্মদিন বর্ণ
লেখা আর কবিতা চরম ভাল হয়েছে
অনেকদিন পর আপু। কেমন আছেন? রোজা কেমন কাটলো।
লেখা পড়া ও উৎসাহ দেবার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। আগাম ঈদ মোবারক।
অনেক অনেক ভালো লাগলো আপনার উপহার।
ভালো থাকুন প্রতিদিন, অনেক অনেক ভালোবাসায়।
আপনিও ভাল থাকুন। ঈদ মোবারক
মন্তব্য করুন