এক মুঠো বিষণ্নতা..
আজ দুপুরে অসময়ের একটা ঘুম দিয়েছিলাম.. ঘুম থেকে উঠে দেখি সময় বলছে বিকেল পড়ে এসেছে.. কিন্তু জানালা দিয়ে বাইরে তাকিয়ে অসম্ভব মুদ্ধ হয়ে গেলাম.. ভীষণ মেঘাচ্ছন্ন আকাশ.. ভাবলাম বছরের প্রথম অঝোর বর্ষনটা বোধহয় আজই হতে যাচ্ছে.. নামায পড়ে আর খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়লাম.. মেঘলা আকাশের ছায়া মাড়িয়ে নিয়ে নির্জন পথ ধরে একাকি হেঁটে হেঁটে অনেকটা দূর চলে গেলাম.. অপেক্ষায় ছিলাম.. ইশ্ !! কখন যে অভিমানের বাঁধ ভেঙ্গে ঐ দূরের আকাশটা হঠাৎই ঝর ঝর করে কেঁদে ফেলবে.. আর তার কান্নাজলে আমি বৃষ্টিস্নানের পরশ মেখে নিবো বহুদিনের উষ্ক-শুষ্ক শরীরটাতে.. তার সাথে আমিও কান্না করবো (সবার অলক্ষ্যে) ..
কিন্তু কষ্টের ভীষণ বিষন্নতায় ছেঁয়ে থাকা আকাশ টা কেন যেন আর কান্না করতে চাইলো না.. কয়েক ফোঁটা অশ্রুই কেবল গড়িয়ে পড়লো তার ভাপসা চোখ বেয়ে.. আমার প্রতীক্ষার প্রহরকে আরও প্রলম্বিত করে অনিন্দ্য সুন্দর একটা এলবেসে নিজেকে আবারও পুরে নিলো নীলাকাশটা.. তার হয়তো’বা মন ভালো হয়ে গেছে, কিন্তু আমার মনে কষ্টের নানা রঙ যে সে ছড়িয়ে দিয়ে গেলো তার কি হবে?... আবার যে কবে মেঘের নীরব কান্নার সাথে নিভ্রৃতে আমিও কান্না করতে পারবো?.. এক পশলা বৃষ্টির অঝোর ধারার সাথে নিশ্চুপ হাহাকারে সংমিশ্রিত হবে কয়েক ফোঁটা নোনাজল... যা দেখবে না কেউই ... কবে?





এবার মন ভাল করেন
শুধু কি এক পশলা বৃষ্টি? ভুমিকম্পও তো হইলো
তাহলে তো ভুমিকম্প নিয়েও কিছু একটা লিখতে হয়...
এখনো লেখেন নাই?
না, লিখি নাই, প্রস্তুতি পর্যায়ে আছি--
তারাতারি লেখেন... নাইলে আবার না ভুমিকম্প হৈয়া যায়
কথায় আছে, মেঘ না চাইতেই বৃষ্টি। আপ্নের তো দেখি মারাত্নক হাল "বৃষ্টি না চাইতেই ভূমিকম্প!"
আমি তো স্বস্তির নিঃশ্বাস ফেলছি। তাও তো ভালো ভূমিকম্প হইছে, যদি মাথার উপর ঠাডা এসে পড়তো তাহলে কি করতাম, বলেন?? আফটার অল যেটা চেয়েছিলাম সেটা তো আকাশ থেকেই পড়ার কথা--
আপনার লেখার ধরন ভাল লাগলো।
বেশি বেশি লিখতে থাকেন, পড়তে থাকি।
ভাইয়া আপনার কথা শুনে এখন আমি না ফুলে গেলেই বাঁচি। হি হি।
ধন্যবাদ, সাথেই আছি, নিশ্চিন্ত থাকুন!!
বৃষ্টিতে সবাই বিষণ্ণ হয় কেনো
বৃষ্টি মানেই তো পরিচিত আকাশটার গোমড়া মুখের আপরিচিত বিষণ্নতার ঝরে পড়া অঝোর কান্না! তাই তো বৃষ্টি দেখে মানুষ এত বিষণ্ন হয়ে পড়ে। হি হি।
ধন্যবাদ, শুভকামনা!
মন কি এখনও খারাপ? মন ভালো রাইখেন।
মন তো আমার ভালোই থাকে, খালি বৃষ্টি দেখলে উদাস হইয়া পড়ে। হা হা হা।
শুভকামনা আপনার জন্য।
এক পশলা!! কালকে তো তুমুল বৃষ্টি হলো!
আমি সন্ধ্যের পরপরই বাসায় ফিরে আসি। কিন্তু তারও বেশ কিছু সময় পর বর্ষণ হয়েছিলো কিন্তু তা উপভোগ করা আমার আর হয়ে উঠেনি।
আর কছুদিন অপেক্ষা করেন খালি বৃষ্টি না কাল বৈশাখী ঝড়ও পেয়ে যাবেন
তাহলে আপনারাও একটু ওয়েট করেন, শুধু বৈশাখী ঝড়টা শুরু হয়ে নিক, তারপর সেটা নিয়েও লেখা শুরু করে দিবো নে। হা হা হা ।
সবাই সব বলে ফেললো তাই আমি শুধু হাসি দিলাম
মন্তব্য করুন