জীবনের মুখ!
তবুও খুব করে ঝরে গেলো এক চোট আজ সকাল বেলায়, আসলে অনেক ভেবে ভেবে আর কড়া যুক্তি খাড়া করে কাটিয়েই দিচ্ছিলাম বেশ দুপুর গুলো আর রাত্রিরা যদিও এখনও গোঁড়া কিছুটা তথাপি চাঁদের সাথে রোজ ঝগড়া করে তোমার উপর থেকে মনটাকে খানিকটা বিষিয়ে তুলতে পারি কখনও; কিন্তু এতো দিন পর আজ হঠাৎ কি হয়ে গেল...
এরপর আজকাল আমি এজিবি আর ব্যাংক কলোনির আশপাশের বস্তী গুলো লক্ষ্য করি খুব, পরিপাটি করে ভেতরে ভাঁজ করা থাকে নোংরা তেল চিটচিটে কাঁথা, বালিশ, বাসন গুলো আর রুক্ষ ফুটপাথের টাইলস এ মাটি দিয়ে মসৃণ করে লেপে দেওয়া ঘর গুলো এতোটাই ছোট যে এক পরিবার কি করে সেখানে থাকে এই কথা ভেবে ভেবে আমি সত্যিই তোমার ভাবনা থেকে নিজেকে মুক্ত রাখি কিছুক্ষণ এখন আমি নিজেকে জীবন মুখি কেও ভাবতে চাই, কানের হেড ফোনে নচিকেতা কিম্বা অঞ্জনদত্ত বেজে চলে আজকাল এরপর ফুটপাথে বসে বসে কখন যেন আমি ওদেরই অংশ হয়ে যাই, এটা আমি তখন বুঝি যখন দেখি ময়লা কালারের কি সুন্দর আদুরে ছোট্ট বাবুটা হামা গুড়ি দিয়ে কাছে এসে আমার জামা টেনে ধরেছে, আর ওকে কোলে নিয়ে বোকার মতন কি ভেবে ফেলি জানো? “হয়তো তোমার আর আমার এমন একটা বাবু থাকতে পারতো” তোমার আর আমার...
দিনের কথা না হয় বাদই দিলাম, আচ্ছা বলত এই গরমে ঐ পলিথিনে মোড়ানো ঘর গুলোতে বস্তির বাসিন্দারা কিভাবে রাত কাটায়? এই গরমে কতোটা কষ্ট ওদের হয় তা ভেবে দেখেছো একবার! তোমার চেয়ে বেশি কেই বা জানে আমি ঘামি বেশি আর আমার গরম লাগেও একটু বেশি! রাতে তোমার কথা মনে পড়ে প্রবল ভাবে আর তোমায় খুব বেশি কাছে পেতে ইচ্ছে হয় কিন্তু সব কথার ভেতর এভাবে তুমি কেন চলে আসো তা ভেবে সত্যিই আমি বিরক্ত বোধ করি তাই বসা থেকে উঠে পড়ে সামনে এগোই, বিকেলের আকাশ মিলিয়ে যাচ্ছে, একটু পরেই আকাশ আঁধারে ঢেকে গেলেও আমি আজকাল আর আঁধার খুঁজি না, আমি ওখানে শুকতারা দেখব, চাঁদ দেখবো, হয়তো তোমাকে চাঁদ ভেবে হঠাৎই ভিজে যাবো কিন্তু দেখো, আমি চোখ ফিরিয়ে নেব তখনই, একটুও ভাব্ব না তোমাকে!
একটুওনা...





চমৎকার লাগলো....
স্বাগতম এবিতে ...
দারুণ লাগলো।
স্বাগতম এবি'তে...
চমৎকার একটা লেখা দিয়ে শুরু করলেন, স্বাগতম
অসাধারন লাগলো!
ওয়েল্কাম এবিপুরিতে!
এটাতো অনুগল্প!! ভালো হইছে গল্প ।
ঝরঝরে এবং সাবলীল লেখা।

এবিতে আপনাকে স্বাগতম।
চমৎকার লাগলো
ভাল লাগলো
লেখাটা আরেকটু গোছানো হলে আরও ভাল হত,
শেষটা অনেক ভাল লেগেছে।
এবিতে সুস্বাগত। সাথেই থাকুন, সবাইকে পাশেই পাবেন।
ভাল থাকুন। পড়তে থাকুন, লিখতে থাকুন।
মন্তব্য করুন