তব রাহা বিস্মৃত নই তো...

অবশেষে আবরণের খোলস থেকে মুক্ত হলো সময়; এইতো বেশ গড়িয়ে চলছে সবেগে আর উড়ন্ত দাঁড় কাকটা এতদিন পর গোচরীভূত হল বলে আক্ষেপ থেকে যায় বুকের কোথায় যেন, জানার আগ্রহ বোধ করি না; সময় শুধু বয়ে চলে আজ, সহসাই আর কতই না সহজেই।
উপরন্তু আবরণের আড়ালের আমারও একটা যাদুকরী আছে, যদিও আমায় মুগ্ধ করতে ব্যর্থ সে, কিন্তু কখনই বুঝতে দেই না তাকে, “আমি আসলে মুগ্ধতা বিবর্জিত কেও!” রাজ্য জুড়ে মুগ্ধতা বিলিয়ে আমার লাল পরী হেটে যায় আর উদাস যুবকেরা যদিও তাকে দেখে দীর্ঘশ্বাস ছাড়ে; কিন্তু আমার বুকে ব্যথা হয় না কখনোই।
অতঃপর আবরণের ভাঁজে নিজেকে হারিয়ে আমার আকাশে আজকাল দুটো শুঁক তারা, কোনটা বেশি উজ্জ্বল তা নিয়ে এক চোট হয়ে যায় রোজই আর ফলাফল অমীমাংসিত রেখেই বুকে টেনে নেই আমার অনাকাঙ্ক্ষিত শুভ্র বালিকাকে; আহ্লাদী সুনয়না বলে ওঠে “তুমি আমায় এতো ভালোবাসো!” আমি স্মিত হাসি, শুভ্র বালিকা বোঝে না সে হাসির অন্য অর্থ।।
এরপর আমি আসলে আমি না; অন্য কেও, অন্য কোথাও...
কল্পনা বাস্তবতার চেয়েও জীবন্ত যখন, তখন আমিও শুভ্র বালিকার মতন হেটে যাই, তাকে ছাড়াই; আমার আকাশে তখন বড় শুঁক তারাকেই জ্বল জ্বল করতে দেখি, চেয়ে থাকি ব্যথাতুর নয়নে আর লক্ষ্য করতে থাকি...
আমার বুকে খুব ব্যথা করছে!





প্রিয় বারীশ, আপনার কাছে দুইটি শব্দার্থ জানার আছে? রাহা আর বারীশ। এ দু'টোর অর্থ কি? এ দু'টো বাংলা শব্দ?
লেখা জবরদস্ত লেগেছে। আরো ঘন ঘন চাইছি, আপনাকে, দেখতে, এবি'র প্রথম পাতায়।
জী আমার আগেই আরেক জন বলে দিয়েছেন।
"রাহা" অর্থ পথ, রাস্তা।
আর বারীশ অর্থ সমুদ্র। (বাংলা একাডেমী ডিকশনারীতে আছে)
বেশ লাগলো ।
@মীর - 'রাহা' মানে খুব সম্ভবত - রাস্তা বা পথ। বারীশ মানে কৈতারিনা।
বারীশ খুব সম্ভবত একটা হিন্দি শব্দ,
যার বাংলা অর্থ বর্ষা বা বৃষ্টি।
বৃষ্টি মানেওলা শব্দটা 'বারিষ' এইভাবে লেখে না?
বারীশ মানে যাই হোক, লেখকের লেখা দারুন পছন্দ হয়েছে।
বারীশ বাংলা একাডেমী ডিকশনারীতে আছে, অর্থ সমুদ্র!
পড়ার জন্য ধন্যবাদ।
জী রাহা অর্থ পথ আর বারীশ অর্থ: সমুদ্র।
আবার পড়লাম। আসলেই চমৎকার হয়েছে।
বেশ কিছু দিন আগে লিখেছিলাম। তখন অনুভূতি একরকম ছিল, এখন আরেক রকম।
লেখা জবরদস্ত লেগেছে। আরো ঘন ঘন চাইছি, আপনাকে, দেখতে, এবি'র প্রথম পাতায়।
এখানে প্রথম পাতায় কি একাধিক পোষ্ট দেওয়ার নিয়ম আছে?
চমৎকার লাগলো পড়তে
আপনাকে মনে হয় চতুরে দেখেছি।
কয়েকবার পড়লাম, অনেক চমৎকার লাগলো লেখাটা।
ধন্যবাদ জেবীন, এখানে নতুন এলাম।
অসম্ভব দারুণ লাগলো।
ধন্যবাদ সাঈদ!
আমারও বুকটা কেমন ব্যথা করে উঠলো।
কত কথা কত স্মৃতি,,,
উপরোক্ত নীতিমালার কারনে পোস্টটি প্রথমপাতা থেকে সরিয়ে আপনার পাতায় রেখে দেয়া হলো। ভবিষ্যতে নীতিমালার দিকে নজর দেয়ার অনুরোধ রইলো।
মন্তব্য করুন