বরষার খিচুড়ি
[এটা আমারবন্ধুতে আমার প্রথম পোষ্ট। আপনাদের সাথে পরিচিত হতে চাই। আমারবন্ধুতে আমার কয়েকজন পরিচিত ব্লগার রয়েছে। অনিমেষ রহমান, ডাইনোসর, শনিবারের চিঠি এদেরকে আমারব্লগে দীর্ঘদিন ধরে দেখে আসছি। আমার কাছে এই ব্লগের রুলগুলো একটু কঠিন মনে হয়েছে। বিশেষ করে একটা পোষ্ট একাধীক ব্লগে ২৪ ঘন্টার আগে প্রকাশ না করাটা। তবে এই ব্লগের এডিটরটা বেশ ভাল লাগল। যাই হোক, বর্ষা জেঁকে বসেছে তাই ঝুম বর্ষায় বন্ধুদের জন্য একটা বর্ষার খিচুড়ি দিলাম
আশা করি আপনাদের ভাল লাগবে।]
প্রকৃতি এক রাজকন্যা
গ্রাম তার প্রাসাদ,
দৌঁড় এক যমদুত
শহর তার আবাস।আম এক মধুফল
জ্যৈষ্ঠে যার যৈবন,
গরম শুনলেই চরম
ঘর্ম যার ধর্ম।বরষা এক রূপবতী
ঝিরি ঝিরি ধারা
মনটা এক অনাহারী
উদাস তিয়াসপারা।ফুল এক মনোহারী
কদম্ব রানী বরষার,
কূল এক নাম ভারি
শুন্য অন্তঃসার।পুকুর এক কালো
শীতল স্নিগ্ধ জলা,
একটু দিলে হাওয়া
টল মল চঞ্চলা।রুই এক মাছ
স্বাদু পুকুরের আহার,
পুঁই যত শাক
নানা খনিজের বাহার।জীবন এক নদী
সমান নয় চলা,
বোঝে না কোনদিন
কোন পাড় ভরা।কালো পদ্মাবতী
বুকেতে মধুর খনি
দেয় যদি গানের মালা
মরনে ফেরত নেয় না।মা এক ফলবাতি
মাটি দিয়ে গড়া,
দুঃখে তার বেসাতি
সন্তান হলে হারা।প্রেমখানা কোথা বেশী
নিবাসে না অভিবাসে,
অভিযোগে অন্ধ অতি
নিয়ে কিছু দিয়েছ কি?ছেঁড়া কাঁথা তাতে কি
নতুনটা গড়,
ঝিরি ঝিরি বরষায়
খিচুড়ি মনোহর।।
ছবি কার্টেসীঃ কালের কণ্ঠ http://dailykalerkantho.com/admin/news_images/204/image_204_66898.jpg





স্বাগতম আমরাবন্ধুতে।

কবিতায় স্পেস ঠিক করে দেন কবি।
ওক্কে ঠিক আছে।

পরথম বার তো তাই একটু ঝামেলা হইছিল। এখন বুইঝালাইছি।
স্বাগতম...
আপনিও এইখানে??
আমি তো নিউ বি আপু। এই প্রশ্ন তো আমার করার কথা।
স্বাগতম আমরাবন্ধুতে
থিংকু
আমারা বন্ধুতে
খিচুরি সেরাম টেস্ট হয়েছে
এবি তে প্রথম কবিতা

ভাল লাগলো
ছবিটাও সুন্দর (মাঝির প্র-পিক হয়ে গেলো তো !)
ধন্যবাদ হে ভালোলাগা, ধন্যবাদ হে শুভেচ্ছা দেয়া
মাঝি নামে নিক আছে এখানে? ছবির উৎস দিয়ে দিয়েছি
একেকটা ব্লগ তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়েই দাড়িয়ে আছে... কারো হয়তো মডারেশন নাই... কারো হয়তো কঠিন মডারেশন... কারো হয়তো গ্রহনযোগ্য মডারেশন। বাংলা ব্লগগুলো এভাবেই দাড়িয়েছে।
একটা পরিবারের ভেতরে না ঢুকলে বুঝবেন কিভাবে যে মানুষ গুলো কিরম?
... দীর্ঘ পথপরিক্রমায় কিছুটা শৃঙ্খলা হয়তো প্রয়োজন পরে
স্বাগতম আমরা বন্ধুতে
ধন্যযোগ টুটুল ভাই
আমরাবন্ধুতে মডারেশন কি রকম। একটা ব্লগে দেখলাম নো মডারেশন বলার পরও আমার এক বন্ধুর পোষ্টকে প্রথম পেজ থেকে সরিয়ে দেয়া হয়েছিল(যদিও ভালো পোষ্ট ছিল)।

স্বাগতম আমরা বন্ধুতে
স্বাগতম হে
ধন্যবাদ
স্বাগতম
থেঙ্কু বস্। আপনার অনেক প্রশংসা শুনেছি অনিদার মুখে।
একটা বিষয় বুঝতেছি না। এখানে কমেন্ট করলে বা কেউ কমেন্টের রিপ্লায় দিলে তার কোন নটিফিকেশন আমার ইমেইলে আসছে না।
এবি তে সুস্বাগত।
খিচুড়ি ভাল হৈছে।
নিয়মিত লিখতে থাকেন, পড়তে থাকি।
নিওয়ে,
এত কঠিন নিক নিছেন ক্যান?!
সুস্বাগতম। যাত্রা শুভ হোক। লিখে যান ইচ্ছে মতো!
হুম, লেখা চলুক ইচ্ছে মতন
ভালো লাগলো।
আপনাকে আমুতেও দেখেছি। আপনি কি এই ব্লগে নিয়মিত?
ভাল লাগার জন্য ধন্যবাদ
খিচুড়ি উপাদেয় হয়েছে
স্বাগতম।
ধন্যবাদ তানবীরাপু
মন্তব্য করুন