ঘাসফুল
উঠোন কোণে এমনি বসা ভাত-শালিকের দল,
পোষ মানালেই বলতে শেখে
লক্ষ টাকার ময়না থেকে-
শিখিয়ে দেওয়া সকল বুলি অধিক অনর্গল।
কাকের বাসায় আজকে ফোঁটা ছোট্ট কোকিল পাখি,
হয়তো কোন এক ফাগুনে
'আশ্রিত' নাম মুছিয়ে গুণে-
কাকের চেয়ে মধুর স্বরেই করবে ডাকাডাকি।
এমনি হেলায় মাড়িয়ে যাওয়া এক ছোট ঘাসফুল,
হয়তো কখন গড়িয়ে বেলা
উঠবে হয়ে ঘুঁচিয়ে হেলা-
গ্রাম-কিশোরীর যত্নে তোলা শখের কানের দুল।





ভালো।
ধন্যবাদ।
ভালো লাগলো।
তবে নিক জিনিসটা কনফিউজড করে দেয়। কোন ঘাসফুল যে!!
.....ঠিক ধরেছেন!!!...
কবিতাটা দারুণ! এবি'তে স্বাগতম। পথচলা আনন্দদায়ক হোক। আগ্রহজাগানিয়া হোক। শুভেচ্ছা নিরন্তর।
ধন্যবাদ; অজস্র।
কাকের বাসায় আজকে ফোঁটা ছোট্ট কোকিল পাখি,
হয়তো কোন এক ফাগুনে
'আশ্রিত' নাম মুছিয়ে গুণে-
কাকের মধুর স্বরেই করবে ডাকাডাকি।
এমনি হেলায় মাড়িয়ে যাওয়া এক ছোট ঘাসফুল,
হয়তো কখন গড়িয়ে বেলা
উঠবে হয়ে ঘুঁচিয়ে হেলা-
গ্রাম-কিশোরীর যত্নে তোলা শখের কানের দুল।
বেশ ভাল...
ধন্যবাদ।
অনেক, অনেক, অনেক ধন্যবাদ।
সুন্দর কবিতা। আপনাকে এবিতে সুস্বাগতম

অনেক ধন্যবাদ।
সুন্দর কবিতা। আপনাকে এবিতে
অজস্র ধন্যবাদ।
বাহ! ভাল লেগেছে
কবিতাটায় কোথায় যেন একটা সুপ্ত প্রতিবাদের স্পষ্ট আস্ফালন টের পেলাম।
মন্তব্য করুন