...ডাক...
ইট-পাথরের রঙিন খাঁচায়
মন লাগেনা আর,
ডাকছে আমায় শেওলা ধরা
ছোট্ট পুকুর পাড়।
পুকুর জলে গজিয়ে ওঠা
কলমি গাছের শাখ,
সবুজ বাহু নাড়িয়ে যেন
যাচ্ছে দিয়ে ডাক।
শেওলাগুলো আঁকড়ে ঢেউয়ের
দোদুল দোলায় দুলে,
চিংড়িগুলো ডাকছে হেসে
ছোট্ট দু'হাত তুলে।
মাঝ পুকুরে বুদবুদেতে
ভরিয়ে পোনার ঝাঁক,
নিজের স্বরেই যাচ্ছে দিয়ে
শব্দবিহীন ডাক।
রুই-কাতলের দম্ভভরা
হঠাৎ কিছু লাফ,
বলছে, ছুটে আয়রে আবার
বাঁচবি ছেড়ে হাঁফ।
ডাকছে তীরের হলদে-সাদা
প্রজাপতির ডানা,
পুকুর পাড়ের গর্তে বাঁচা
ছোট্ট ডাহুক ছানা,
আকাশ জুড়ে চক্রে ওড়া-
বকের পাখার দোল;
বলছে ডেকে, আয়রে ছুটে,
ডাকছে মায়ের কোল।
বলছে সবাই, আয়না ফিরে
ছোট্ট পুকুর তীরে,
যান্ত্রিকতার নগর-জীবন
যা ফেলে আয় ছিড়েঁ।
বলছে ডেকে, সবুজ জলে
ডুবিয়ে পায়ের পাতা,
মনের খাঁতায় রচতে আবার
স্বাধীন স্বপন গাঁথা।
চুপটি করে একলা বসে
ছোট্ট পুকুর ঘাটে,
আধেক বোনা স্বপ্ন আবার
বুনতে মনের মাঠে।।





দারুণ ছড়া! পছন্দ হইসে। আপনার প্রো-পিকটাও দারুণ!
ধন্যবাদ।
জোশ হয়েছে ভাই। বেশ ভাল লেগেছে
ধন্যবাদ।
সুন্দর ছড়া।
লিখতে থাকেন, পড়তে থাকি।
আপনার নামটা খুব সুন্দর,
একবার একটা কবিতা লিখেছিলাম এই নামে।
ভাল থাকুন।
সুন্দর !
সুন্দর!!
বেশ লাগলো।
বেশ লাগলো।
ভালো লেগেছে। গ্রামবাংলার ছোঁয়া পেলাম।
সুন্দর !
মাঝে মাঝে গ্রামের কথা
মনে করে দি য়েন
মনে মনে সংগোপনে
হাজার সালাম নি য়েন।মাঝে মাঝে গ্রামের কথা
মনে করে দি য়েন
মনে মনে সংগোপনে
হাজার সালাম নি য়েন।
মাঝে মাঝে গ্রামের কথা
মনে করে দি য়েন।
মনে মনে সংগোপনে
হাজার সালাম নি য়েন।
মন্তব্য করুন