ইউজার লগইন

তোমার কী একটু সময় হবে সময় দেবার!

ইচ্ছে ছিল বেড়াতে যাবো অজানাকে সাথে নিয়ে। নেয়া হবে আচানক কোন পথে পা ফেলার সমূহ অনুভূতি। দিন-রাতের ভেদ ভুলে পূরো দিন ধরে আবিস্কার করবো নূতন কোন পথ। যে পথে আর কেউ হাটেনি ও পর্যন্ত। তুমি-আমি ছাড়া যে পথের দিশে পায়নি/পাবেনা কেউ কোনজন।

পৃথিবীর পথে হাটতে গিয়ে অনেকগুলো পথ আমার সাথে পরিচিত হয়েছে। তাদের অনেকের চেহারা মিশে গেছে কালের স্রোতে আবার অনেককেই মনে রেখেছি সজ্ঞানে কিংবা অজ্ঞানে। তাদের কেউ কড়া নাড়ে,কেউ হাতড়ায়। তাই মাঝে মাঝে ভাবতে বসি যদি কখনো পরিচিতের দাবি নিয়ে কেউ সামনে দাঁড়ায় আমার কী আছে করার? এখানে কেমন ভাবছো তুমি!

এই ক'দিন আমি একটা হতাশার পাখি দেখেছি যে রোজ রোজ আকাশ ছেড়ে আমাতে এসে বাসা বাঁধে। আমি ফি-বার তাকে তাড়াতে গিয়ে বৃথা মনোরথে ঘরে ফিরি। সেও আমাকে ছাড়েনা যেন আমিই তার কাংখিতজন। আমি তাকে দেখে হতাশ হই আর ব্যর্থজনের মতো অভিসম্পাত ছুঁড়ি বাতাসে; কেন তবে পেলে না আর অন্যকোনজন-অন্য কেউ!

বলেছিলাম, তোমার সাথে আমার কথা আছে একান্ত। যা এতোদিনে লুকিয়ে রেখেছি জামার আস্তিনে তোমাকে দেখাবো বলে। তোমার সময় হয়নি কোনদিন সময় দেয়ার!

বলেছিলে, একদিন সময় করে বেড়াতে যাবো তোমার কাছে। কিন্তু তা আর হলো কই? এই সময়ে আমার বাড়ির পাশ দিয়ে নিত্য বয়ে চলা সুরমা কতবার মরা নদীর খাতায় নাম লিখিয়েছে আর কতবার যে ফিরেছে স্বরূপে তার হিসেব রাখেনি কেউ এমনকি তুমি-আমিও!

তোমার কী একটু সময় হবে সময় দেবার!

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

নাজমুল হুদা's picture


'আমরা বন্ধু'তে স্বাগতম । সময় দেবে না কেউ, সময় কেড়ে নিতে হবে - সময়কে ফাঁকি দিয়ে সময়ের ফাঁকে ফাঁকে সময় করে নিতে হবে । "আমরা বন্ধু"কেও সময় দিতে হবে ।

কবির's picture


ধন্যবাদ আপনাকে।
মাঝে মাঝে সময়ের কাছে সময় চেয়ে হাত পাঁতি অথচ বারবার দেখিতে দিতে চায় তার আলোর বিপরিতকার অবয়ব।
তবু সময় এ সময় দেয়া যায় হয়তো দেয়াও হতে পারে।

শুভকামনা অবিরাম

মেসবাহ য়াযাদ's picture


স্বাগতম কবির... ভালো লাগলো দেখে

কবির's picture


ধন্যবাদ মেসবাহ ভাই।
শুভকামনা অবিরাম।
ভালো লাগলো পরিচিতজনদের পেয়ে

নীড় সন্ধানী's picture


বন্ধুব্লগে স্বাগতম, Smile
আপনি কি সিলেটের?

কবির's picture


ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ, আমি সিলেটের কাজের সূত্রে ঢাকায় থাকায়।
শুভকামনা অবিরাম

লীনা দিলরুবা's picture


এই ক'দিন আমি একটা হতাশার পাখি দেখেছি যে রোজ রোজ আকাশ ছেড়ে আমাতে এসে বাসা বাঁধে। আমি ফি-বার তাকে তাড়াতে গিয়ে বৃথা মনোরথে ঘরে ফিরি। সেও আমাকে ছাড়েনা যেন আমিই তার কাংখিতজন। আমি তাকে দেখে হতাশ হই আর ব্যর্থজনের মতো অভিসম্পাত ছুঁড়ি বাতাসে; কেন তবে পেলে না আর অন্যকোনজন-অন্য কেউ!

মুগ্ধ হলাম।

কবির's picture


আপনার মনোযোগি পাঠ আমাকে আনন্দিত করে।

শুভকামনা অবিরাম

মাইনুল এইচ সিরাজী's picture


স্বাগতম, কবির য়াহমদ
পরিচিত আরেকজনকে পেলাম

১০

কবির's picture


ধন্যবাদ আপনাকে।
শুভকামনা অবিরাম

১১

মীর's picture


এবি'তে স্বাগতম। প্রচুর লেখা চাই।

১২

কবির's picture


ধন্যবাদ আপনাকে।
শুভকামনা অবিরাম

১৩

মেঘ's picture


স্বাগতম কবির য়াহমদ। Smile
লেখা নিয়ে পরে আবার আসছি।

১৪

কবির's picture


আরে আপনিও এখানে।
ধন্যবাদ স্বাগত জানাবার জন্যে।

শুভকামনা অবিরাম

১৫

জ্যোতি's picture


এবি তে স্বাগতম। মুগ্ধ হলাম।

১৬

কবির's picture


ধন্যবাদ আপনাকে।
শুভকামনা অবিরাম

১৭

শওকত মাসুম's picture


স্বাগতম। নিয়মিত থাকুন

১৮

কবির's picture


ধন্যবাদ আপনাকে।
চেষ্টা থাকবে।

শুভকামনা অবিরাম

১৯

টুটুল's picture


আইসাই অবিরাম শুভেচ্ছা দিয়া যাইতাছেন... স্টক ফুরাইয়া যাইপে তো Wink

২০

তানবীরা's picture


বন্ধুব্লগে স্বাগতম। আপনার আভাতার কাফি রঙচঙা, দেখলে মন ভালো হয়ে যায়। রঙধনু এটা?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.