বিবর্তনবাদ
এখন আমি উলঙ্গ নই ৷
প্রজাপতি কিংবা ঘাসফড়িং আমার ইচ্ছের
আকাশও নই ৷ ঘুড়ি আর নাটায়ের জীবন
প্রিয়তমা নদীটির আত্মার স্রোতধারায়
এখন আমি প্রকৃতির স্তন থেকে পাঠ
করি কবিতার রক্তমথ
সমুদ্রের
ভেতরে জেগে উঠা প্রতিটি দুঃস্বপ্নকে খুন
করে ফিরে আসি আমার ভূগোলে
আমার আমিকে মেলে ধরি ডালপালার মতো ৷
এখন আমি সুলেখা রে খুঁজে ফিরি ওয়ারীর
ছায়া বৃক্ষের মৌনতায় ৷৷





মন্তব্য করুন