কবিতা কাঁদে ভবিষ্যৎ ভাবনায়
কবি তোমার কবিতা আজ কাঁদে
অপরাজেয় বাংলার উঠোনে বসে,
কাঁদে পতাকা আজ ছিন্ন হয়ে
বসে ঐ মিনারের পাশে।
মিনারও কাঁদে মায়ের বুকে
প্রাণ নেই ঐ মিনারে,
নারীর সম্মান আজ ধর্ষিত হয়
কেঁপে উঠে এই সিনারে।
দেশ প্রেমের আজ নমুনা নেই
চাপাতী হাতে সবাই,
ক্ষণে ক্ষণে একী শ্লোগান শুনি
ধর ওদের কর জবাই।
জাতীয় পতাকার রং হয়ত পাল্টে যাবে
হয়তো রবে লাল,
রক্তের আরও বন্যা হবে
হারাবে মায়ের লাল।
এইতো আর কিছুদিন
তোমার স্মৃতি কবি মুছবে,
ভাস্কর্য মিনার জাতীয় সংগীত একদিন
স্মৃতির পাতায় খুজঁবে।
কবি তুমি কাদের নিয়ে লিখবে আজ
সবাই সাজে বোকা,
তুমিও কাঁদ কবিতাও কাঁদে
কাঁদ হয়ে আজ খোকা।
(উপরোক্ত ভবিষ্যতের দিকে কী যাচ্ছে দেশ?)





উক্ত কারনে লেখাটি ব্লগের প্রথম পাতা থেকে সরিয়ে আপনার নিজের পাতায় রাখা হইলো!
মন্তব্য করুন