আজও দাঁড়িয়ে থাকি
বৈশাখের ক্লান্ত দূপুর যখন
তোমার নরম অধর ছুঁয়ে যায়,
এক বিরক্তিকর ভাব নিয়ে যখন তুমি বল-
ভাল্লাগেনা কিচ্ছু ভাল্লাগেনা
তখন আচমকা এক পশলা বৃষ্টি
তোমার ঠোঁটের হাঁসি হয়ে এল
যেন ভাল লাগার আয়োজনে স্বয়ং বিধাতা।
জানালার ধারে অপলক নয়নে যখন
আমার পানে থাক চেয়ে,
এক না পাওয়ার আবেদন ঐ দৃষ্টিতে দাও ছুঁড়ে,
তখন কী করে ভাল থাকার অভিনয় করি
কী করে থাকি বসে প্রিয় ঘরে।
বৈশাখের তপ্ত রোদকে তুচ্ছ করে
অবিশ্রান্ত ঝড়কে উপেক্ষা করে
এসে দাড়িঁয়ে যাই ঐ জানালায়,
যেন বৃষ্টি তোমার নূপুর পড়ে ঘুরছে
আমার চারিপাশে ,হ্রদয় আঙ্গিনায়।
বৃষ্টিভেজা সেই দূপুর
লোনা ঘামের সেই সময়
কী কর ভুলি প্রিয়,
আজও তোমার জানালা ধারে
দাঁড়িয়ে থাকি
জেনে নিও।





কি করে
তোমার মনে এত ভাব আসে
যখন জগিং করতে যেয়ে শুনি,
তোমার আমার ঠিকানা।,
মক্কা এবং মদিনা,
তবে যাও না কেন মদিনা,
কেন আমার রাস্তা রুখ
যখন আমার অফিস যাবার সময়।
কেন আমার কোরআন হাদিসের বই পোড়াও
যখন মাগরিবের নামাজ পড়ার সময়।
মক্কা মদিনার তোদের বাড়ি
তোরা যা তোদের বাড়ি
আমাকে নামাজ পড়তে দেরে
আমার গরীব মায়ের ঘরে।
আমার এ মায়ের ঘরেও
যে আছেন মহান আল্লাহ।
আমি ভন্ডামি জানি
তাই ভন্ডামি দেখে
আমার কোন ভাবও আসে না
লেখতেও পারি না।
বুঝলাম না ভাই।
আমি ভন্ডামি জানি না হয়ে
আমি ভন্ডামি জানি না হবে
বুঝলামনা।
কিছু বুঝলাম না হাবীব ভাই ।কী মন্তব্য করলেন ?
মিষটি কবিতা
মন্তব্য করুন